সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Abu Sufian. Show all posts
Showing posts with label Abu Sufian. Show all posts

Tuesday, February 18, 2014

পাঠকের জন্য কাঁদে যে প্রান !

 গ্রন্থাগারের পত্রিকার বিল বাকি। সেই বাকি পরিশোধ করা হলো সন্তানের দুধের জন্য জমানো টাকায়। সন্তান অভুক্ত থাকল, পাঠক নন। স্ত্রীর হাতের বালা বিক্রি করে তৈরি হলো গ্রন্থাগারের নতুন কক্ষ। ২২ বছর ধরে এমন টুকরো টুকরো আনন্দ ও কষ্টের স্মৃতি তাঁর। কিন্তু আজও তাঁর প্রিয় স্লোগান—এক মুঠো ভাত নয়, এক মুঠো আলো চাই।

তাঁর সেই কষ্টের ফসল, ৪৫০ বর্গফুটের টিনশেডের একটি গ্রন্থাগার, যেটি আলো ছড়িয়ে দিচ্ছে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-জীবননগর-দর্শনা জনপদে।

অনেক কষ্ট আর বাধা ডিঙিয়ে গ্রন্থাগারটিকে যিনি আজও উঁচু শিরে দাঁড় করিয়ে রেখেছেন; যাঁর কাছে স্ত্রী-সন্তানের চেয়ে বেশি আপনজন এই গ্রন্থাগার, তাঁর নাম আবু সুফিয়ান (৪৬)।
গ্রন্থাগারটির পোশাকি নাম: দর্শনা গণ-উন্নয়ন গ্রন্থাগার। চুয়াডাঙ্গা শহর থেকে ২২ কিলোমিটার দূরে দর্শনা কলেজপাড়ায় এর অবস্থান।
কোনো পাঠক অসুস্থ হলে আবু সুফিয়ান বই নিয়ে নিজেই হাজির হন তার বাড়িতে।
গ্রন্থাগারের জন্য বই সংগ্রহের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত করতে আবু সুফিয়ানের সুদৃঢ় অবস্থান সর্বজনস্বীকৃত। দেশবরেণ্য অনেকেই বারবার ছুটে এসেছেন দর্শনায়, আবু সুফিয়ানের বাতিঘরে।
হাঁটি হাঁটি পা পা করে গ্রন্থাগারটি আজ রজতজয়ন্তীর দ্বারপ্রান্তে। গোটা সময়টাই একটি গৌরবের ইতিহাস। এই গ্রন্থাগারের সেবার মাধ্যমে অনেক শিক্ষক নিজেকে আদর্শ হিসেবে গড়ে তোলার সুযোগ পেয়েছেন। শিক্ষার্থীরা পেয়েছে সহশিক্ষায় ভালো ফলের নিশ্চয়তা। বেকার-শিক্ষিত তরুণ-তরুণীরা নিয়মিত পত্রিকা, জার্নাল ও বই পড়ে নিজেদের দক্ষ ও চাকরির উপযোগী করে তুলেছেন। শিশু পেয়েছে তার সৃজনশীল মেধাবিকাশের ঠিকানা। এ গ্রন্থাগারে নিয়মিত উপস্থিতি ও আড্ডার মধ্য দিয়ে অনেকেই হয়ে উঠেছেন কবি, সাহিত্যিক, সাংবাদিক।
জন্ম ঠিকুজি: বাবা মরহুম এসকান্দার আলীর পৈতৃক ভিটা গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রাম। তবে কেরু অ্যান্ড কোম্পানির বৈদ্যুতিক শাখার কর্মচারী হিসেবে চাকরির সুবাদে দর্শনায় ছিল বসবাস। ১৯৬৮ সালে সেখানে আবু সুফিয়ানের জন্ম ও বেড়ে ওঠা। বাবা-মায়ের বড় সন্তান আবু সুফিয়ান কেরু উচ্চবিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এসএসসি পাস করেন। ছাত্র ইউনিয়নের একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। প্রতিকূল অবস্থায় তিনি গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজে ভর্তি হয়ে সেখান থেকেই উচ্চমাধ্যমিক ও স্নাতক পাস করে আবারও ফিরে আসেন দর্শনায়। বইপ্রেমী মানুষটি ভালোবেসে ১৯৯৭ সালে বিয়ে করেন সহপাঠী সেলিনা আক্তারকে। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে। বসবাস দর্শনা মোবারকপাড়ায়। উত্তরাধিকারসূত্রে পাওয়া জমিজমার ইজারামূল্য দিয়ে সংসার ও গ্রন্থাগার দুটোই সমানভাবে চালাচ্ছেন তিনি। পরিবার-পরিজন নিয়ে দিনের পর দিন অনাহারে-অর্ধাহারে থাকলেও গ্রন্থাগারকে আগলে রেখেছেন আপনের চেয়ে আপন করে।

উপরে