সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Bangladesh War Movies. Show all posts
Showing posts with label Bangladesh War Movies. Show all posts

Sunday, March 23, 2014

হুমায়ূন আহমেদের 'অতশী' চরিত্রে জ্যোতি

জনপ্রিয় উপন্যাসিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে গড়ে উঠছে এ উপন্যাস। সেই উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এতে অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় মুখ জ্যোতিকা জ্যোতি।
মোরশেদুল ইসলামের পরিচালনায় নির্মিত হবে এ চলচ্চিত্রটি। সব কিছু প্রায় চূড়ান্ত হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে সিনেমার শুটিং।
এ বিষয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি পরিবর্তনকে বলেন, "গল্পে আমার চরিত্রটি একজন সাহসী মেয়ের। গল্পটি যাকে ঘিরে গড়ে উঠেছে সেই অনীল থাকে ভিতু। আমি, মানে ‘অতশী’ চরিত্রটি ঠিক এর বিপরীত। খুবই দারুন একটি চরিত্র।"
জ্যোতি বলেন, “আমি অতশী চরিত্রটিকে তুলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি। নিয়মিত পরিচালকের সাথে কাউন্সিলিং করছি। গল্পটি যেহেতু হুমায়ূন আহমেদের গল্প, তাই সেই বিষয়টিও মাথায় কাজ করছে। সব মিলিয়ে নিজেকে প্রতিদিনই প্রস্তুত করছি চরিত্রটি জন্য।"
চলচ্চিত্রটিতে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, ফারহানা মিঠু, জ্যোতিকা জ্যোতি। নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত আরেফ।
এর আগে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে দুটি চলচ্চিত্র নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম। এগুলো হলো- 'দূরত্ব' ও 'প্রিয়তমেষু'।
নতুন ছবি 'অনিল বাগচীর একদিন' প্রসঙ্গে মোরশেদুল ইসলাম বললেন, 'মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আমার কাছে বিষয়টি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ মনে হয়েছে।'

তিনি জানান, 'অনিল বাগচীর একদিন' উপন্যাসটির স্বত্ত্ব হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিনের নামে। তার কাছ থেকে অনুমতি নিয়েই ছবিটি নির্মাণের কাজ শুরু হচ্ছে।

Saturday, March 22, 2014

'৭১ এর সংগ্রাম' মুক্তি পাচ্ছে ২৮ মার্চ

পরিচালক মুনসুর আলীর পরিচালনায় চলচ্চিত্র '৭১ এর সংগ্রাম' আগামী ২৮ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তির বিষয়টি এরইমধ্যে নিশ্চিত হয়েছে। তাছাড়া এই ছবির মুক্তির মধ্য দিয়েই রুপালি পর্দায় মুখ দেখাতে চলেছেন র‍্যাম্প মডেল দিলরুবা ইয়াসমিন রুহি। এতে রুহির বিপরীতে অভিনয় করেছেন আমান খান।
আরও গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় একজন অভিনেতা রয়েছেন এখানে। তিনি হলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অনুপম খের। চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, অনন্ত হীরা, সুব্রত, সোহেলসহ আরও অনেকে। ক'দিন আগে এই চলচ্চিত্রের অডিও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এই চলচ্চিত্রের

Tuesday, February 18, 2014

‘দ্য বাস্টার্ড চাইল্ড’ এখন ‘চিলড্রেন অব ওয়ার’ (ভিডিও)

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বলিউডের ছবি ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ নিয়ে সেন্সর জটিলতা তৈরি হয়েছিল আগেই। অখুশি হলেও ভারতের সেন্সর বোর্ডের নির্দেশ মেনে শেষ পর্যন্ত ‘চিলড্রেন অব ওয়ার’ শিরোনামে ছবিটি মুক্তি দিতে রাজি হয়েছেন এর পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রত।
এ প্রসঙ্গে মৃত্যুঞ্জয় বলেছেন, ‘ছবিটির কোনো দৃশ্য কর্তন না করলেও ‘‘দ্য বাস্টার্ড চাইল্ড’’ শিরোনামে ছবি মুক্তির অনুমতি দেয়নি সেন্সর বোর্ড। এ জন্য শিরোনাম পরিবর্তন করে ছবিটি মুক্তি দিতে রাজি হয়েছি। কারণ সব আনুষ্ঠানিকতা শেষ করে যত দ্রুত সম্ভব ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম।’

মৃত্যুঞ্জয় আরও বলেন, ‘ভারত ও বাংলাদেশে ‘‘চিলড্রেন অব ওয়ার’’ নামে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হলেও বিশ্বের অন্যান্য দেশে ‘‘দ্য বাস্টার্ড চাইল্ড’’ নামেই ছবিটি মুক্তি পাবে। এর ট্যাগ লাইন রাখা হয়েছে ‘‘নাইন মান্থস টু ফ্রিডম’’।’ সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপটে ‘চিলড্রেন অব ওয়ার’ ছবিটি নির্মিত হয়েছে। ১৯৭১ সালে তত্কালীন পূর্ব পাকিস্তানে ভয়াবহ গণহত্যা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এ ছাড়া যুদ্ধ চলাকালে বহু নারী ধর্ষণের শিকার হন, যাঁরা অসংখ্য যুদ্ধ-শিশুর জন্ম দেন। ‘চিলড্রেন অব ওয়ার’ ছবিতে এ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন, তিলোত্তমা সোম, পবন মালহোত্রা, ইন্দ্রনীল সেনগুপ্ত, ভিক্টর ব্যানার্জি, প্রয়াত ফারুখ শেখ প্রমুখ।
এর আগে নামের কারণে ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ ছবির মুক্তি আটকে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন নির্মাতা মৃত্যুঞ্জয়। তাঁর ভাষ্য ছিল, ‘আমি জানি না, সেন্সর বোর্ড কেন এই নামের ব্যাপারে আপত্তি জানাচ্ছে। সেন্সর বোর্ড কর্তৃপক্ষ ‘না-জায়েজ (১৯৯৩), ‘কামিনে’ (২০০৯) ও ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ড’ (২০০৯) শিরোনামের ছবিগুলো যদি মুক্তি দিতে পারে, তাহলে আমার ছবির ক্ষেত্রে আপত্তি আসার বিষয়টি ঠিক বুঝলাম না।’
ছবিটি সম্পর্কে মৃত্যুঞ্জয় জানিয়েছিলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন গণহত্যা নিয়ে প্রচুর ছবি নির্মিত হয়েছে হলিউডে। কিন্তু বাংলাদেশের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা আলোচনা হচ্ছে না। ১৯৭১ সালে গণহত্যার পাশাপাশি ধর্ষণ ও ধর্মকে যে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল তা-ই আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার ছবিতে। আমি চাই, ছবিটি যেন কোনো ঝামেলা ছাড়াই বাংলাদেশেও মুক্তি পায়। আমার শৈশব কেটেছে বাংলাদেশে। এ ছবি বাংলাদেশের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার।’

Tuesday, February 11, 2014

বাস্তবিক খোলামেলা, অনন্য সাহসিকতায় নিপুণ


একজন অভিনেত্রীর বড় পরিচয় কী? জনপ্রিয়তার মাপকাঠিতে কত বড় নায়িকা? নাকি নান্দনিকতার বিচারে তিনি কতটুকু জীবনঘনিষ্ঠ অভিনয়শিল্পী? 

অবশ্য এই দুই ধারার মানদণ্ডেই নিজেকে সার্থক প্রমাণ করেছেন নিপুণ। বাণিজ্যিক ধারার গ্ল্যামারাস নায়িকা হিসেবে যেমন স্বীকৃত, বিকল্প ধারার চ্যালেঞ্জিং চরিত্রেও মেধার স্বাক্ষর রেখেছেন সব ক্ষেত্রে সমান মাননসই এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ৭১-এর মা জননী ছবিতে নির্যাতিতা তবুও সাহসিনী জননীর চরিত্রে নিজেকে তুলে ধরেছেন নিপুণভাবে।

প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে নিতান্তই বাণিজ্যিক কারণে খোলামেলা পোশাকে নায়িকার দেহসৌষ্ঠব প্রদর্শন আমাদের দেশে নতুন নয়। শারীরিক সৌন্দর্য উপস্থাপনের স্টাইল নিয়ে বিতর্ক সৃষ্টিও প্রচারণার অংশ হিসেবে ধরা হয়। কিন্তু প্রশ্ন হল বাস্তবতার ছোঁয়া কতটুকু থাকে সেসব দৃশ্যে? অনুদানের সিনেমা ৭১-এর মা জননীতে নিপুণও কয়েকটি দৃশ্যে সাহসিকতার পরিচয় দিয়েছেন। ভিন্নভাবে হাজির হয়েছেন নায়িকা নিপুণ। লেখক সাংবাদিক আনিসুল হকের জননী সাহসিনী উপন্যাস অবলম্বনে ৭১-এর মা জননী চলচ্চিত্রের সম্পাদনার কাজ চলছে এখন।

নিপুণ একাত্তরের মা জননী। মুক্তিযোদ্ধাও। নিজের স্বামী-সন্তান এমনকি নিজের সম্ভ্রম হারিয়েও পাকিস্তানি হানাদারদের সঙ্গে লড়াই করেন অসীম সাহসিকতায়। গ্রামের এক কুলবধূ হয়েও অস্ত্র হাতে শত্রুর মুখোমুখি হন। সম্মুখ সমরে অসংখ্য নিরস্ত্র অসহায় মানুষের নির্যাতনকারীদের রুখে দেন।

ছবিতে নিপুণ ও আগুন ছাড়াও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, ম. ম. মোর্শেদ, গুলশান আরা, মিশু, রাকিব, আবদুল হালিম আজিজ, স্মরণ, মোরশেদ আলম, লিখন, মাহবুব, এলিনা পারভেজ প্রমুখ। এ সিনেমা ছাড়াও আই ডোন্ট কেয়ার, আপসহীন, লাভ ইন কোরিয়া, মায়ের মমতাসহ বেশ কয়েকটি সিনেমার কাজ করছেন অভিনেত্রী নিপুণ।
উপরে