সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Salauddin Lavlu. Show all posts
Showing posts with label Salauddin Lavlu. Show all posts

Monday, February 24, 2014

দুর্ধর্ষ কমেডি ধাঁচের ছবি নিয়ে আবার সালা. লাভলু

দুর্ধর্ষ কমেডি ধাঁচের একটি গল্পের ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন সালাহউদ্দিন লাভলু। প্রথম চলচ্চিত্র মোল্লাবাড়ির বউয়ের পর পেরিয়ে গেছে আট বছর। আবার ছবি পরিচালনা করবেন তিনি। তাঁর এবারের ছবি কোর্ট ম্যারেজ।
লাভলুর ভাষায়, "দুর্ধর্ষ কমেডি ধাঁচের একটি গল্প নিয়ে কাজ করছি। ছেলেটিকে হঠাত করেই বিয়ে করতে হয়। বিয়ের খবর সে কাউকে জানাতে পারেনি। এমনকি বাবা-মাকেও না। ফলে নতুন বউকে নিয়ে তাকে নানা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।"
লাভলু জানান, তাঁর এবারের ছবিতে অভিনয় করবেন বাপ্পি, মাহি, মীর সাব্বির ও আবুল হায়াত। ছবির শুটিং শুরু হবে আগামী ১০ জুন। শুটিং হবে ঢাকার পাশেই, শহরতলির কোনো এলাকায়। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জহির বাবু। যৌথভাবে প্রযোজনা করছেন মতিউর রহমান পানু ও অজিত নন্দি। গানের সুর ও সংগীত পরিচালনা করবেন ইমন সাহা। ছবির মহরত হবে আগামী মার্চ মাসের মাঝামাঝি।
লাভলু বলেন, "মোল্লাবাড়ির বউ ছবির দারুণ ব্যবসায়িক সাফল্যের পর আমার দ্বিতীয় ছবির ব্যাপারে অনেকেরই আগ্রহ তৈরি হয়। আমি নিজের মধ্যেও একটা চাপ অনুভব করি। মানে এমন একটি ছবি তৈরি করতে হবে, যাতে দর্শক আরও বিনোদন পান। এ পর্যন্ত ১০টি গল্প শুনেছি। এর মধ্যে কোর্ট ম্যারেজ ছবির গল্পটা খুব পছন্দ হয়েছে।"
উপরে