সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Sunny Leone. Show all posts
Showing posts with label Sunny Leone. Show all posts

Tuesday, October 21, 2014

নিজের একটি নীল বিনোদনের প্রযোজনা সংস্থা খুলতে চান সানি লিওন


পর্ন তারকা লিওন এখনো বলিউডে নবীণ অভিনেত্রী। তবে স্বল্প সময়ে বলিউডেও হট ও হিট এই তারকা। এই পর্ন তারকা কীভাবে নীল দুনিয়া থেকে বেরিয়ে এসে বলিউডে পা রাখলেন? কেমন ছিল সেই জগতটা। এবার মন উজার করে জানালেন তিনি।


সাধারণত, নীল ছবির জগত এমন একটি জগত যেখানে স্বইচ্ছায় কেউ যেতে চায় না। সে জায়গায় জোর করেই নিয়ে যাওয়া হয়। বহু তরুণী ভাগ্যের কারণে নীল দুনিয়ায় ঢুকতে বাধ্য হন। তবে সানি লিওনের ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন। কারোর চাপে পরে নয়, নিজের ইচ্ছাতেই নীল দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তাই এর জন্য কোনো আক্ষেপও নেই সানির।


সম্প্রতি নিজের বাসনার কথা জানিয়ে সবাইকে আরো একবার চমকে দিলেন সানি। জানালেন, নিজের একটি নীল বিনোদনের প্রযোজনা সংস্থা খুলতে চান


তিনি।


এ বিষয়ে সানি বলেন, আমি এবার নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চাই, যাতে নিজের ও অন্যদের চিত্রনাট্য নিয়ে পরিচালনা, প্রযোজনা করতে পারি। আর


ব্যবসায়িক দিক থেকে যদি ভাবি তাহলে এই প্রকল্পটি অত্যন্ত যুক্তিযুক্ত।”


পর্ন ছবির জগত ছেড়ে বেরিয়ে আসা নিয়ে সানি বলেন, ২০১১ সালে একটি গুগল সার্চ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। গুগল ঘাটতে ঘাটতে হঠাৎই


তিনি দেখতে পান বিগ বস-এর মুম্বাইয়ের প্রোডাকশন দল পর্ন ছবির অভিনেত্রী খুঁজছেন প্রতিযোগী হিসেবে। সেটা আমার কাছে একটা স্বর্ণালী সুযোগ ছিল।


হাসতে হাসতে সানি লিওন বলেন, আমি ও আমার স্বামী ওরফে ম্যানেজার ড্যানিয়েল ওয়েবার বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম বিনোদনের বাজার ধরতে গেলে বিগ বস একটা ভাল প্ল্যাটফর্ম হতে পারে। ব্যস চলে এলাম।”


তবে সানি এখন পর্ন তারকা থেকে বলিউড অভিনেত্রী হয়েছেন। সেকারণেই ফিরে তাকাতে চান না পেছনের সেই দিনগুলোতে। বলিউডেই তার ক্যারিয়ার হবে এমনটাই মনে করছেন এই অভিনেত্রী। ভবিষ্যতে তিনি তার মনকাড়া অভিনয় দিয়ে বলিউড মাতাবেন এমন আসা করতেও ছাড়েননি।

Thursday, March 27, 2014

সানি লিওনকে দেশ থেকে তাড়ানোর দাবি।

'রাগিনী এমএমএস টু' মুক্তি পেতেই বিপাকে পড়লেন সানি। হিন্দু জনজাগৃতি সমিতির রোষে পড়ে গিয়েছেন তিনি। শুধু ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করেই থেমে থাকেনি সংগঠনটি। সানিকে ভারত থেকে বিতাড়িত করতেও জোর দাবি করেছে তারা।
রাগিনী এমএমএস টু ছবিতে হনুমান চলিসার ব্যবহার নিয়ে সেন্সর বোর্ডকে চিঠি লিখেছে এ হিন্দু সংগঠন।
চিঠিতে বলা হয়েছে, “সানি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। শ্রী হনুমান এমন একজন যার নিজের অঙ্গ, চরিত্রের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যার সঙ্গে হিন্দুত্বের আবেগ জড়িয়ে রয়েছে, সেই হনুমানজীর নাম নিয়ে ভারতীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। তাই হিন্দু জনজাগৃতি সমিতি তাই ছবির ওপর নিষেধাজ্ঞা দাবি করেছে।”

চিঠিতে দাবি করা হয়, “সানি ভারতের নতুন প্রজন্মের রুচিকে বিকৃত করছে। তাকে অবিলম্বে ভারত থেকে বিতাড়িত করা উচিত।”


সূত্র : জি-নিউজ

Sunday, March 23, 2014

ছোট পর্দায় আগ্রহ সানির !

সানি লিওন। প্রথম দিকে কাজ করেছেন অ্যাডাল্ট মুভিতে। বলিউডে এসে অভিনয় করছেন হিন্দি চলচ্চিত্রে। ইতোমধ্যে তিনটি সিনেমা মুক্তিও পেয়েছে। প্রেক্ষাগৃহের চলচ্চিত্রগুলো এখনো টেলিভিশনে প্রচার হয়নি।
তবে বড় পর্দার পর এবার ছোট পর্দায়ও কাজ করার কথা জানালেন সানি লিওন। ছোট পর্দার মাধ্যমে তিনি পৌঁছে যেতে চান সবার ঘরে ঘরে।
নতুন চলচ্চিত্র ‘রাগিনী এমএমএস টু’র প্রচারে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াচ্ছেন সানি। এ প্রচারাভিযানে তাকে জিজ্ঞেস করা হয়, টেলিভিশন ধারাবাহিকে কাজ করতে চান কিনা?
জবাবে সানি লিওন বলেন, কেউ যদি প্রস্তাব নিয়ে আসে তবে আমি ‘না’ বলব না। অবশ্যই অভিনয় করব।
এর আগে, সানি লিওন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘জিসম টু’ টিভিতে প্রচারের সময় নতুন করে সেন্সর করার কথা ওঠে ভারতে।
সানি লিওনের সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শন নিয়েও কোথাও কোথাও বিরোধিতা হচ্ছে এখনও।
এ বিষয়ে সানি বলেন, যারা সিনেমা দেখতে চান, তারা দেখবেন। যারা বিরুদ্ধে, তাদের দেখা উচিত নয়।
সূত্র- ইন্টারনেট

Wednesday, March 19, 2014

দুই পর্ণ স্টারের দ্বন্দ্ব !

সানি লিওনের পর বলিউডে পা রাখতে চলেছেন আর এক অ্যাডাল্ট স্টার। মিডিয়ায় তিনি শান্তি ডিনামাইট নামেই পরিচিত। ব্রিটিশ অ্যাডাল্ট স্টার সোফিয়া ভাসিলেয়াডোউ নামের এই শোবিজ তারকা ইউকে টেলিভিশনে অ্যাডাল্ট চ্যাট শো করেছেন।
সম্প্রতি শান্তি ডিনামাইট টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাতকারে জানিয়েছেন সানি লিওন তাকে কপি করেছেন। মুক্তি পাওয়ার অপেক্ষায় ভৌতিক রাগিনি এমএমএসটু ছবিটিতে সম্পূর্ণ তাঁকে অনুকরণ করে সানি লিওন নিজেকে উপস্থাপন করেছেন। এ ছাড়া তিনি একতা কাপুরের সাথে দেখা করবেন বলেও ওই সাক্ষাতকারে জানান।
শান্তি বলেন, 'আমি কারো পদক্ষেপ অনুসরণ করি না, আমি ভারতে এসেছি এটাই দেখাতে যে আসল তারকা কে। আমি শুনেছি সানি লিওন বেবি ডল নামের একটা গানে হুবহু আমাকে কপি করেছেন। আমি ছবিটি দেখতে এসেছি এবং এর প্রযোজক একতা কাপুরের সঙ্গেও দেখা করব। আমাকে প্রচুর ভক্ত অনুরোধ করেছে রাগিনি এমএমএস টু ছবিটি দেখতে, কেননা সেখানে নাকি আমাকে নকল করা হয়েছে।'
শান্তি জানান, তাঁর শেকড়ই হচ্ছে ভারত। তিনি বলেন জলন্ধারে আমি পাঞ্জাবি মায়ের গর্ভে জন্ম নিয়েছি, গুরুদুয়ারা মন্দিরে যাতায়াতের মাধ্যমে আমার বেড়ে ওঠা। এমনকি ভারতীয় পাত্রে খাওয়া-দাওয়া এবং সালোয়ার কামিজই আমার প্রিয় পোশাক।

বলিউড সম্পর্কে এই তারকা বলেন, 'আমি বলিউডের বিষয়ে প্রচুর শুনেছি এবং বলিউডের একটা অংশ হতে পেরে আমি গর্বিত। বলিউডের ব্যাপারে যুক্তরাজ্যের জনগণও ব্যাপক আগ্রহী। আমি নিশ্চই বলিউডি ছবিতে কিছু একটা করতে চাই।' এই অভিনেত্রী সালমান খানের সঙ্গে কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছেন।
ট্যুইটারে নিজের পরিচয় দিয়েছেন সোফিয়া (শান্তি) ডিনামাইট নামে। এবার এই অ্যাডাল্ট স্টারকে নিয়ে বলিউড কতটা মেতে উঠবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সমালোচক মহল।

Sunday, March 16, 2014

ভক্তদের হৃদয় এক রকম ভেঙেই দিলেন সানি।

রাগিনী এমএমএস টু’র ট্রেইলার যারা ছোটো পর্দায় দেখেই বেশ ঘাবড়ে গিয়েছেন, তাদের জন্য এবার থাকছে দুঃসংবাদ! পুরো সিনেমাটি মোটেই ট্রেইলরের মত রগরগে নয়। দর্শকদের সিনেমা হল পর্যন্ত টানতে বিজ্ঞাপন হিসেবে শুধু ট্রেইলারেই নাকি স্বল্পবসনা সানিকে দেখবেন দর্শকেরা!
কিছুদিন আগেই ‘রাগিনী এমএমএস টু’র প্রচারণা চালাতে লখনৌতে গিয়েছিলেন সানি। সেখানে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন সেখানকার ঐতিহ্যবাহী পোশাক আনারকলি পড়ে। স্বাভাবিকভাবেই যারা সানিকে একটু ‘অন্য রকমভাবে’ দেখতে চান তাদের হৃদয় এক রকম ভেঙেই দিয়েছেন সানি।
নিজের যৌনাবেদনময়ী পোশাক বাদ দিয়ে ফুলহাতা লম্বা সালোয়ার কামিজ পড়ে ভক্তদেরকে বেশ চমকেই দিয়েছেন এই তারকা।
ছোটপর্দায় অর্থাত টেলিভিশনের পর্দায় স্বল্প পোশাকে কাউকেই দেখতে খুব একটা ভালো লাগে না উল্লেখ করে সানি বললেন, “টেলিভিশনের জন্য কোনো কাজ করার সময় ফুল হাতা বড় পোশাকের চাইতে পাশ্চাত্য পোশাকেই আমাকে ভালো দেখায় বেশি। তাই ট্রেইলারে আমাকে যে দর্শকরা যৌন আবেদনময়ী রূপে দেখছেন, তা শুধু বিজ্ঞাপনী প্রচারণার একটি কৌশলমাত্র।”

Saturday, March 15, 2014

বক্ষ উন্মুক্ত করতে আপত্তি সানি লিওনের।


তারকাখ্যাতির শীর্ষে উঠলেই কারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যে মিইয়ে যায় না, তা-ই প্রমাণ করলেন অভিনেত্রী সানি লিওন। ‘রাগিণী এমএমএস ২’-তে স্নানঘরে একটি দৃশ্যে বক্ষ অনাবৃত করার প্রস্তাব করা হয়েছিল সানিকে। কিন্তু তাতে আপত্তি জানিয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডে ডট ইনের খবরে বলা হয়, ‘রাগিণী এমএমস ২’-তে ছয় ঘণ্টা সময় নিয়ে করণ মেহরা ও সানি লিওনকে দিয়ে স্নানের দৃশ্যের শুটিং করেন পরিচালক ভূষণ প্যাটেল। শুটিংয়ের একপর্যায়ে সানিকে বক্ষদেশ অনাবৃত করার প্রস্তাব করা হলেও তিনি তা করতে রাজি হননি। তিনি ছবির প্রোডাকশন টিম ও পরিচালকের কাছে এ দৃশ্য থেকে নিষ্কৃতি চান। তাঁর সঙ্গে আলোচনার পর পরিচালক কৃত্রিমভাবে নগ্ন আবহ তৈরির সিদ্ধান্ত নেন। এতে সম্মতি দেন সানি। ক্যামেরায় ১৭টি আঙ্গিকে এ দৃশ্যটি ধারণ করা হয়েছে।

চলচ্চিত্রটিতে সানি লিওনের ভূমিকা প্রসঙ্গে পরিচালক ভূষণ প্যাটেল বলেন, ‘আপনারা সিনেমায় নতুন অবতাররূপে সানিকে দেখতে পাবেন। আপনারা তাঁকে নতুন কিছু করতে দেখবেন, যা আগে দেখেননি। আপনারা আগে কখনো তাঁর নাচ দেখেননি। কিন্তু “বেবিডল” গানে তিনি সেটা করে দেখিয়েছেন। গানটির জন্য তিনি ১০ দিন মহড়া দিয়েছেন।’

ভূষণ প্যাটেল আরও বলেন, ‘চলচ্চিত্রটিতে দারুণ অভিনয় করেছেন সানি। তিনি অনেক অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন। আমরা সানিকে নতুনরূপে চেয়েছি এবং এতে আমরা সফল হয়েছি।’
‘রাগিণী এমএমএস ২’ চলচ্চিত্রটিতে ভৌতিক ও যৌন দৃশ্যের সমন্বয় ঘটানো হয়েছে। এটি ২০১১ সালে একতা কাপুর অভিনীত ‘রাগিণী এমএমএস’ চলচ্চিত্রের সিক্যুয়েল। এতে আরও অভিনয় করছেন সন্ধ্যা মৃদুল, দিব্য দত্ত ও পারভীন দাবাস। ২১ মার্চ ছবিটি সিনেমা হলগুলোতে প্রদর্শিত হবে।

Tuesday, March 4, 2014

'রাগিনী এমএমএস ২' ছবি প্রদর্শনী বন্ধে রক্তিম হুমকি

এবার সানি লিয়ন অভিনীত রাগিনী এমএমএস ২ ছবি প্রদর্শন বন্ধে হুমকি স্বরূপ চিঠি দেয়া হলো দিল্লির কয়েকটি মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষকে। রক্তে লেখা চিঠিতে বলা হয়েছে, ওই ছবিটি ভারতীয় সংস্কৃতির পরিপন্থি। ফলে ছবিটি যদি বৈশালীর বিগ সিনেমা ও কৌশাম্বির পিভিআরে দেখান হয়, তার পরের ঘটনাগুলির জন্য দায়ী থাকবে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।
চিঠির বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন দুই মাল্টিপ্লেক্সের কর্তারা। তারা জানিয়েছেন, এমন ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকটি ছবি প্রদর্শন রুখতে চেয়ে হুমকি চিঠি পাঠান হয়েছিল তাদের। তবে পুলিশের কাছে আবেদন, মাল্টিপ্লেক্সে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করা হোক। পুলিশ জানিয়েছে, চিঠিগুলি পাঠিয়েছে কয়েকটি চরমপন্থি দলের নেতারা। বিষয়টিকে হালকা ভাবে নেয়া হচ্ছে না বলেও জানিয়েছে দিল্লি পুলিশ।
উল্লেখ্য, একতা কাপুর, শোভা কাপুর প্রযোজিত এবং সানি লিয়ন অভিনীত রাগিনী এমএমএস ২ ছবিটি মুক্তি পাবে ২১ মার্চ।

Sunday, March 2, 2014

সানি লিওনের নগ্ন গোসল (ভিডিও)

এবার সাপভর্তি পচা পানির পুকুরে নগ্ন হয়ে গোসল করলেন বলিউডের বহুল আলোচিত-সমালোচিত সাবেক পর্নো তারকা সানি লিওন। ভুষন প্যাটেলের পরিচালনায় ‘রাগিনী এমএমএস ২’ ছবির একটি ভয়ের দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে সানিকে এই পচা পানিতে নামতে হয়েছে।
জানা গেছে, ‘রাগিনী এমএমএস ২’ ছবিটি এমনিতেই ভয়ের ছবি। তাই রাতের বেলা একটি ভয়ের দৃশ্যে সানিকে ওই পচা পানির পুকুরে নামতে হয়। ওই দৃশ্যে দেখা যায়, সানির পেছনে পেছনে তার প্রেমিকও পুকুরের জলে নেমে যায়।
ছবিতে ভয়ের ও গা শিউরানো আবহ আনতে শীতের মাঝে মধ্যরাতে শ্যুটিংয়ের আয়োজন করা হয়। আর এরজন্য বেছে নেয়া হয় মুম্বাই শহরতলি থেকে ১০০ কিলোমিটার দূরে ভাসাই এলাকার একটি পুকুরকে। শীতের দিন বলে এমনিতেই সেসময় পুকুরের পানি ছিলো ভয়াবহ ঠাণ্ডা, তার ওপর পচা গন্ধের কারণে সেটিতে নাকি নামতেই অসুবিধা হচ্ছিল সানির। তারপরও দৃশ্যের প্রয়োজনে পানিতে নামতে হয়েছে তাকে।
যদিও শ্যুটিং শেষ করেই দেরি করেননি তিনি। ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে উঠে আসেন পাড়ে। আর তার পরেই অসুস্থ হয়ে পড়েন। এমনকি এর পরের দিন সানির শরীরে নাকি অ্যালার্জির সমস্যাও দেখা দেয়।
এ বিষয়ে সানি বলেন, ‘আমি ওই পুকুরে মরা মাছ ভাসতে দেখেছি। জলটা খুব নোংরা ছিলো। ওখানে আমি নরকের মতোই ভয় পাচ্ছিলাম।

Saturday, March 1, 2014

সানি লিওনের গোপন তথ্য ফাঁস!

সানি লিওন জন্ম-১৯৮১ সালের ১৩ মে।ভারতীয় বংশোদ্ভূত কানাডীয়ান পর্নো তারকা যিনি ম্যাক্সিম ম্যাগাজিনের ২০১০ সালে বিশ্বের সেরা ১০ পর্ণো স্টারের একজন হিসেবে নির্বাচিত হন তার কথাই বলছি।সানি লিওনের বাবা ছিলেন তিব্বতী আর মা হিমাচল প্রদেশের মেয়ে।ছেলেবেলা থেকেই সানি খুব দুরন্ত। ছোটবেলায় পথে পথে ছেলেদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকত। একটু বড় হয়ে প্রথমে শুরু করে হকি খেলা এবং পরবর্তীতে আইস স্কেটিং। শিখ ধর্মের মানুষ হয়েও তার বাবা- মা ভর্তি করেন ক্যাথলিক স্কুলে।মাত্র তের বছর বয়সে মেয়েকে নিয়ে তারা চলে আসেন আমেরিকার মিশিগানে। পরবর্তীতে ক্যালিফোর্নিয়া চলে যান। পেশা হিসাবে একটি জার্মান বেকারিতে কাজের মাধ্যমে শুরু হয়েছিল কর্মজীবন। পরবর্তীতে ট্যাক্স ফার্মেও কাজ করেছেন।অরেঞ্জ কাউন্টিতে নার্স হিসেবে চাকুরি করার সময় এখানেই জন স্টিভেনের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন এক কাসমেট। জন পেন্টহাউস ম্যাগাজিনের একজন ফটোগ্রাফার। জনই তাকে এ পথ দেখান।সানি নিজের ডাক নামটি প্রথম নাম হিসাবে ব্যবহার করা শুরু করেন। আর পেন্ট হাউস ম্যাগাজিনের মালিক তার নামের সঙ্গে যুক্ত করেন লিওন। পেন্টহাউস ম্যাগাজিনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান সানি। ২০০১ সালের মার্চ মাসের ইস্যুতে পেন্টহাউস পেট হিসেবে পত্রিকাটির কাভারে ছবিটি ছাপা হয়। অনেকগুলো ম্যাগাজিনের কাভার গার্ল হবার সুযোগ পান তিনি।পাশাপাশি আদ্রিয়ানা সেজ, জেনা জেমসন, আরিয়া জিওভান্নির মতো প্রথম সারির পর্ণো তারকার সঙ্গেও কাজ করার সুযোগ পান। ২০০৩ সাল সানির ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। তিনি নির্বাচিত হন ‘পেন্টহাউস পেট’। এ বছরই পর্ণো ছবির অন্যতম সেরা নির্মাতা প্রতিষ্ঠান ভিভিড ইন্টারটেইনমেন্টের সঙ্গে তিন বছরের চুক্তিতে আবদ্ধ হন। তবে চুক্তির শর্ত অনুসারে কেবল লেসবিয়ান চরিত্রেই অভিনয় করতে থাকেন তিনি। সানি অভিনীত প্রথম ছবিটি বের হয় ‘সানি’ নামেই ২০০৫ সালের ডিসেম্বর মাসে। ভিভিড এন্টারটেইনমেন্টের ব্যানারেই বের হয় পরের ছবিটিও। নাম ‘ভার্চুয়াল ভিভিড গার্ল সানি লিওন’। এভাবে কোনো অভিনেত্রীর নামে ছবি প্রকাশের ঘটনা ভিভিডের ইতিহাসে এটাই প্রথম।এখানে তার সঙ্গে আরও অভিনয় করেন মিকালা মেনডেজ এবং ডেইজি ম্যারি। এই ছবিটি তাকে এনে দেয় ‘এভিএন’ সম্মাননা। ব্রাজিলে রিলিজ হয় ‘সানি ইন ব্রাজিল’ এবং ‘দ্য সানি এক্সপেরিমেন্ট’।ছবিগুলো ২০০৭ সালে বাজারে রিলিজ করে ভিভিড। ২০০৭ সালের মার্চ মাসে আবারও সানির সঙ্গে চুক্তি করে ভিভিড। চুক্তির আওতায় ছয়টি ছবিতে অভিনয় করেন সানি লিওন। আর এবারই প্রথম কোনো পুরুষ অভিনেতার সঙ্গে কাজ করতে সম্মতি জানান তিনি। সানির বাগদত্তা ম্যাট এরিকসন এই ছবিতে তার কো-আর্টিস্টের ভূমিকায় অভিনয় করেন।পুরুষের সঙ্গে প্রথম যে ছবিটিতে তিনি অভিনয় করেন সানি সেটির নাম ‘সানি লাভস ম্যাট’।ছবিটি তাকে ২০০৯ সালের সেরা নারী অভিনেত্রীর পুরষ্কার এনে দেয়। একসঙ্গে কয়েকটি ছবিতে অভিনয়ের পর সানি উপলব্ধি করেন ম্যাটের সঙ্গে টানা অভিনয় বাজারদর কমিয়ে দিচ্ছে। এবার তিনি অন্য অভিনেতাদের সঙ্গেও অভিনয় করতে শুরু করেন। যাদের মধ্যে রয়েছেন টমি গান, চার্লস ডেরা জেমস ডিন প্রমুখ।

Sunday, February 23, 2014

সানি লিওনের সিনেমা দেখতে বয়সের নির্দিষ্ট গণ্ডি পেরোতে হবে!

বলিউডের জনপ্রিয় পর্নোস্টার সানি লিওনকে বেশকিছু দিন যাবত বিশেষ কোনো ওয়েবসাইট খুঁজে দেখা যাচ্ছে না। যেকোনো মুভি চ্যানেল কিংবা মিউজিক চ্যানেল খুললেই দেখা যায় তাকে। তবে পর্নোস্টার বলে কথা, বলিউডে ঘাঁটি গাড়লেই কি মুছে যাবে গায়ের শর্ত প্রযোজ্য ট্যাগ? তা নয়। 

একদিকে নিন্দুকের মুখে ছাই দিয়ে একের পর এক ছবিতে নিজেকে হাজির করছেন দর্শকের সামনে, তেমনি দৈর্ঘ্য-প্রস্থে ছোট পোশাকে ইন্দো কানাডিয়ান এই তারকাকে দেখে তারা পাচ্ছেন আবেদনময়ী সানির আস্বাদ। তবে তার জন্যও শর্ত প্রযোজ্য। বয়সের নির্দিষ্ট গণ্ডি পূরণ না করলে অধরাই থেকে যাবে রাগিণী রূপে তার ভয়ঙ্কর প্রেমকাহিনি। রাগিণী এমএমএস টু ছবির ট্রেলার মুক্তির পর এখন পর্যন্ত দর্শক সংখ্যা ছাড়িয়েছে প্রায় দশ লাখ। 

খোলামেলা বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য থাকায় ভিডিওতে হুমড়ি খাচ্ছে মূলত কম বয়সী দর্শক, এমনটাই ভাবছেন সমালোচকেরা। তবে ইন্টারনেটে কোনো সেন্সরশিপ না থাকলেও ইউটিউবের নিয়মানুযায়ী ছবিটিতে প্রাপ্তবয়স্কদের ট্যাগ লাগিয়ে দিল কর্তৃপক্ষ। ফলে শুধু সার্চ করেই আর দেখা সম্ভব হবে না এই ছবির ট্রেলার। ই-মেইল আইডি ব্যবহার করে প্রবেশ করতে হবে রাগিণীর এমএমএস এ। 

কিন্তু কেউ কেউ ভাবছেন ইউটিউব কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে একতা কাপুরের এ ছবির প্রচারণার পালে আরেক দফা হাওয়া লাগল। অবশ্য শর্তের এই বেড়াজাল পাত্তা দেন না সানি। 'টিনা অ্যান্ড লোলো' ছবির পরে তামিল একটি সিনেমায় অভিনয়ের তোড়জোড়ে ব্যস্ত আছেন তিনি।
উপরে