সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Eamin Haque Bobby. Show all posts
Showing posts with label Eamin Haque Bobby. Show all posts

Thursday, March 13, 2014

যত খোলামেলা পোশাকই পরি না কেন, শালীনতা বজায় রাখার চেষ্টা থাকে সব সময় : ববি

এক সময় র‌্যাম্প মডেলিং করতেন। এরপর কিছু নাটক আর বিজ্ঞাপণচিত্রের কাজ। এরপরই সর্ববৃহত মাধ্যম সিনেমায় নাম লেখানো। হ্যাঁ, বর্তমান সময়ের হিট নায়িকা ববির কথাই বলছি। এখন বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে তাঁর ছবি 'রাজত্ব'। ইতিমধ্যেই তাঁর এই ছবি ব্যবসা সফল ছবির তালিকায় উঠে এসেছে। সম্প্রতি সংবাদমাধ্যমকে ববি বললেন তাঁর সাম্প্রতিক কাজ ও নানা প্রসঙ্গ নিয়ে।

এখন কোন ছবির কাজ করছেন?
এখন আমি কাজ করছি মোহাম্মদ হোসেনের 'আই ডোন্ট কেয়ার' ও বদিউল আলম খোকনের 'সুপারস্টার' ছবিতে। ছবির শুটিং চলছে ঢাকা ও এর আশপাশে। 'আই ডোন্ট কেয়ার' ছবিতে আমার হিরো হিসেবে রয়েছেন বাপ্পি আর সুপারস্টার ছবিতে শাকিব খান।


ঢাকাই ছবিতে বিভিন্ন সময় অনেক নতুন মুখ এসেছে। কিন্তু তারা শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেনি, আপনি পেরেছেন। নেপথ্যের কারণটা কী?
প্রথমত আমি মনে করি উপরওয়ালা আশীর্বাদ আছে আমার প্রতি। এ ছাড়া আমি যখন সিনেমায় আসি তখন প্রতিভাবান তরুণ নির্মাতা কাজ করছেন এবং ভালো ছবি নির্মাণ করছেন। যে কারণে দর্শকরাও আবার সিনেমা হলে আসতে শুরু করেছেন। আর ওই দর্শকরা আমাকে গ্রহণ করেছেন। এ কারণেই হয়তো আমি সফল হতে পেরেছি।


পোশাকের ক্ষেত্রে আপনাকে বেশ সাহসী মনে হয়েছে। এটা কি আপনার র‌্যাম্পের অভিজ্ঞতা আছে বলেই?
তা নয়। আমি আসলে গানের থিম বুঝে আমার পোশাক নির্বাচন করি। আমাদের ঢাকাই ফিল্মে তো আর আলাদা করে কস্টিউম ডিরেক্টর থাকে না। তাই আমার পোশাক আমাকেই নির্বাচন করতে হয়। তবে, যত খোলামেলা পোশাকই পরি না কেন শালীনতা বজায় রাখার চেষ্টা থাকে সব সময়। এ ছাড়া দর্শকদের ডিমান্ডও মাথায় রাখতে হয়। তারা স্যাটেলাইটের যুগে বাইরের ছবি দেখে হলে গিয়ে যদি আমার ছবি দেখে বিনোদন না পায় তবে তো তাঁরা আমাকে আর গ্রহণ করবেন না। তাই সব ভেবেই পোশাক নির্বাচন করি।
আমাদের ছবি অনেক উন্নত হয়েছে। বাইরের ছবির সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হবে কবে?
বাইরের ছবির অনেক বাজেট থাকে। ওই পরিমাণ বাজেট পেলে আমাদের ছবিও বাইরের ছবির সঙ্গে পাল্লা দিতে পারবে। আরেকটা বিষয় হলো ভালো কাজের জন্য উতসাহ প্রয়োজন। যদি মিডিয়া কিংবা দর্শকরা শুধু আমাদের ছবির ত্রুটি নিয়ে কথা না বলে ভালো দিকটা নিয়ে কথা বলে তবেই আমারা ভালো কাজের উতসাহটা পাই। তা না হলে মনে হয় অফ হয়ে যাই।


Sunday, March 9, 2014

ববির অশ্লীল ভিডিও ফাঁস-খবরে মিডিয়ায় তোলপাড়

সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ববির অশ্লীল ভিডিও ফাঁস হয়েছে। প্রথমে ইউটিউবে এ ভিডিও পাওয়া গেলেও কয়েক ঘন্টার মধ্যে পরে তা তুলে দেয়া হয়। 

এ নিয়ে মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। গুঞ্জন চলছে, ইউটিউবে প্রকাশিত ভিডিওটি ববিরই। যদিও এ নিয়ে দ্বৈতমত আছে। কারণ এ বিষয়ে নির্ভরযোগ্য কোন তথ্য পাওয়া যায় নি। 

বেশ কিছুদিন ধরেই ঢালিউডের বাতাসে উড়ে বেড়াচ্ছিল ববির নতুন প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছিল পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। ববির সঙ্গে চলছে সেই পরিচালকের গোপন ডেটিংও। এখন প্রকাশ্যেই তাদের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে। বিশেষ এ সম্পর্কের কারণেই ‘দেহরক্ষী’ ছবিতে ববিকে ব্রেক দেয় ইফতেখার। 

ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও কাজী মারুফ। ছবিটি ব্যাপক সফলতা পায়। এরপর ইফতেখার ববিকে ফিরিয়ে আনেন শাকিব খানের সঙ্গে জুটি করে। ছবির নাম রাজত্ব।

Wednesday, March 5, 2014

৭ মার্চ শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘রাজত্ব’ছবিটি (ভিডিও)

বহুল আলোচিত শাকিব খান ও ববি অভিনীত ‘রাজত্ব’ ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে পেতে যাচ্ছে ৭ মার্চ। ‘রাজত্ব’র প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যাটম্যান ফিল্মসের স্বত্বাধিকারী অদিত ছবিটি মুক্তির তারিখ নিশ্চিত করেছে।
অদিত বলেন, "আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি ‘‘দেহরক্ষী’’। ছবিটি ব্যবসায়িকভাবে দারুণ সফলতা পায়। এর পরই আমরা ‘‘রাজত্ব’’ ছবির নির্মাণ নিয়ে পরিকল্পনা শুরু করি। আমাদের প্রত্যাশা, ছবির গল্পটা অনেকেরই ভালো লাগবে।"
অদিত আরও বলেন, "আমাদের এখন যত ধরনের চিন্তা-ভাবনা সব এ ছবিটিকে ঘিরে। আমরা চাচ্ছি ভালো ভালো প্রেক্ষাগৃহে ছবিটি দেখানোর। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।"
প্রযোজনার পাশাপাশি ‘রাজত্ব’ ছবির সুর ও সংগীতায়োজনের কাজও করেছেন অদিত। এটি তাঁর প্রযোজনায় দ্বিতীয় চলচ্চিত্র। ‘রাজত্ব’ নিয়ে তিনি দারুণ আশাবাদী।
এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমার স্বপ্নের একটি প্রোজেক্ট ‘‘রাজত্ব’’। সবাই অনেক কষ্ট করেছেন ছবিটির জন্য। আমার বিশ্বাস, এই ছবির প্রতিটি দৃশ্য দর্শকদের ভালো লাগবে। গানগুলোও পছন্দ হবে সবার।’
রাজত্ব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, ববি, প্রবীর মিত্র, শাঙ্কু পাঞ্জা প্রমুখ। গত ফেব্রুয়ারি মাসে ছবিটির গানের অডিও সিডি প্রকাশিত হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এলিটা, কণা, দোলা প্রমুখ। ছবির জন্য গানের কথাগুলো লিখেছেন সোহেল আরমান ও রবিউল ইসলাম জীবন। ‘রাজত্ব’র মাধ্যমে প্রথমবারের মতো আইটেম গানে কণ্ঠ দিয়েছেন এলিটা।

Thursday, February 20, 2014

ববির 'রাজত্ব'

'খোঁজ-দ্য সার্চ' ছবির মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে রুপালি পর্দায় যাত্রা শুরু করা ববি এখন বর্তমান সময়ের আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম নাম। প্রথম ছবি দিয়েই ব্যাপক আলোচনায় চলে আসেন। ঢাকাই ছবিতে অনেকটাই রাজত্ব কয়েম করেছেন এই চিত্রনায়িকা। তার জয়জয়কার এখন সর্বত্র। হাতে অর্ধডজন ছবি। এর মধ্যে দুটি ছবিতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। শুধু এই দিকটি বিবেচনায় আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহির চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। শাকিব-ববি জুটির ছবি দুটি হলো 'রাজত্ব' ও 'হিরো : দ্য সুপারস্টার'।
এর মধ্যে 'রাজত্ব' ছবিটি আগামী মাসেই মুক্তি পাবে। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবির অডিও সিডি সম্প্রতি প্রকাশিত হয়েছে। শাকিব-ববি ছাড়া এতে আরো অভিনয় করেছেন প্রবীর মিত্র, শাঙ্কু পাঞ্জা প্রমুখ।
এদিকে, চলতি মাসে ববি 'হিরো: দ্য সুপারস্টার' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি প্রযোজনা করেছেন শাকিব খান নিজেই। গত সোমবার থেকে এফডিসিতে এর দৃশ্য ধারণ শুরু হয়েছে। বদিউল আলম খোকনের পরিচালনায় এই ছবিতে আরো অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিগ বাজেটের এই ছবিটি নিয়ে শাকিব-ববি দুজনই খুব আশাবাদী।
ববির অন্যান্য ছবির মধ্যে রয়েছে মোহাম্মদ হোসেনের 'আই ডোন্ট কেয়ার', শফিক হাসানের 'স্বপ্নছোঁয়া', ইফতেখার চৌধুরীর 'অ্যাকশন জেসমিন', 'ওয়ান ওয়ে' ও 'না বলা ভালোবাসা'। এর মধ্যে 'আই ডোন্ট কেয়ার' এবং 'ওয়ান ওয়ে'তে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। 'স্বপ্নছোঁয়া'য় অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন। এছাড়া 'না বলা ভালোবাসা'য় তার বিপরীতে রয়েছেন ইমন।
ববি বলেন, "স্বল্প সময়ের মধ্যেই আমি চলচ্চিত্রে নিজেকে দাঁড় করাতে পেরেছি। এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। আমার চলচ্চিত্র ক্যারিয়ারের পেছনে যারা অবদান রেখেছেন, তাদের সবার প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
উপরে