সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Mahiya Mahi. Show all posts
Showing posts with label Mahiya Mahi. Show all posts

Sunday, March 30, 2014

নতুন চমক নিয়ে মাহিয়া মাহি ! (ভিডিও)

ক্যারিয়ারের শুরু থেকেই নিত্য-নতুন মেকাপ-গেটাপে পর্দায় হাজির হচ্ছেন এ সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা মাহিয়া মাহি। সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারাবাহিকতাই বজায় রেখে পথ চলছেন তিনি। প্রতিনিয়তই মাহি তার মহিমায় দর্শককে মুগ্ধ করে চলেছেন। পর পর তিনটি রোমান্টিক ছবি উপহার দিয়ে চলচ্চিত্রের নিজের পথ পাকাপোক্ত করে নিয়েছেন। সেই সঙ্গে প্রতিটি ছবিতেই যেন ব্যতিক্রমী এক মাহির দেখা মিলেছে।
শাকিব খানের বিপরীতে 'ভালোবাসা আজকাল' ছবিতেও মাহিকে দেখা গেছে নতুন সাজে। এদিকে বাপ্পির সঙ্গে 'তবুও ভালোবাসি' এবং 'কী দারুণ দেখতে' ছবি দুটোতেও তার ব্যতিক্রমী উপস্থাপনা দর্শককে রীতিমতো মুগ্ধ করেছেন।
এর পর পরই উপহার দিয়েছেন বহুল আলোচিত 'অগ্নি' ছবিটি। আর 'অগ্নি'র আলোচনা শেষ হতে না হতেই এবার 'দবির সাহেবের সংসার'। প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করছেন মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে।
প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’ ছবিটি আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে শতাধিক সিনেমা হলে। 'অগ্নি'র মতো 'দবির সাহেবের সংসার'ও মুক্তির আগেই সাড়া ফেলেছে ইন্টারনেটে। বিশেষ করে ফেসবুকে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এ ছবিতে তাকে কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার বিপরীতে রয়েছেন বাপ্পি এবং নবাগত রোজ।
একের পর এক ক্যারিয়ারের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি বলেন, "নিজেকে ভাগ্যবতী ছাড়া আর কিছুই বলতে পারছি না। আমার প্রত্যাশার চেয়েও যেন দর্শকের অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। আশা করছি, 'দবির সাহেবের সংসার' ছবিটিও দর্শককে নতুনমাত্রার বিনোদন দেবে। এখানে সম্পূর্ণ নতুনরূপে দর্শক আমাকে দেখতে পাবেন। মাহি আরো বলেন, 'শুধু গল্প কিংবা লোকেশন নয়, এ ছবির গানেও রয়েছে ব্যতিক্রমী ছোঁয়া। সবমিলিয়ে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি।"
এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আলীরাজ। মাহি-বাপ্পি রোজ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন, আলেকজান্ডার, আসিফ ইমরোজ, রেবেকা প্রমুখ।

উল্লেখ্য, বর্তমানে মাহিয়া মাহির মুক্তিপ্রতীক্ষিত ছবির তালিকায় রয়েছে, 'দেশা-দ্যা লিডার', 'হানিমুন' এবং 'অনেক সাধের ময়না'।

এছাড়া তার হাতে একাধিক ছবির চিত্রনাট্য রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেগুলোয়ও কাজ করছেন।

Tuesday, March 11, 2014

এবার কমেডি ছবি নিয়ে হাজির হচ্ছেন বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি। (ভিডিও)


এবার কমেডি ছবি নিয়ে হাজির হচ্ছেন বর্তমান সময়ে চলচ্চিত্রের ব্যস্ত জুটি বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি। আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে এই জুটির নতুন ছবি ‘দবির সাহেবের সংসার’। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটি সম্প্রতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে।


এরই মধ্যে ছবিটির ট্রেইলার প্রদর্শিত হচ্ছে ইন্টারনেটে। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো পুরোপুরি কমেডি ধাঁচের ছবি পরিচালনা করলেন জাকির হোসেন রাজু। ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। দেশীয় চলচ্চিত্রে পরিবর্তন আনতে একের পর এক ভিন্ন স্বাদের ছবি উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বাপ্পি ও মাহি। তাঁরা নিজেরাও অপেক্ষায় রয়েছেন তাঁদের অভিনীত প্রথম কমেডি ছবিটি দেখার জন্য।


ছবি প্রসঙ্গে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘ছবিটি দেখে দর্শকেরা না হেসে পারবেন না। এর আগে বাংলাদেশে এমন সম্পূর্ণ কমেডিনির্ভর ছবি নির্মাণ হয়েছে হাতে গোনা। ‘‘দবির সাহেবের সংসার’’ আমার প্রথম কমেডি সিনেমা। ছবিটিতে দর্শকদের জোর করে হাসানোর চেষ্টা করা হয়নি। ছবির গানগুলোও করা হয়েছে গল্পের সঙ্গে মিল রেখেই। কোনো কিছুই অতিরঞ্জিত করা হয়নি। গানগুলোও অনেক মজার হয়েছে।’ বাপ্পি-মাহি ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, আলেকজান্ডার, আসিফ ইমরোজ, রেবেকা প্রমুখ।


Sunday, February 23, 2014

তবে কি মাহি প্রেমে পড়েছেন?

এই প্রজন্মের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি শত ব্যস্ততারে মাঝেও সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ব্যবহারেপ্রচন্ড মনোযোগী হয়ে পড়ছেন। 

তবে বলা চলে সম্প্রতি মাহি ফেসবুকের প্রেমে পড়েছেন। মাহি তার ফেসবুক একাউন্ট থেকে বেশ ঘন ঘন স্ট্যাটাস এবং ছবি শেয়ার করে তার দর্শক-ফ্যানদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। কখনও আবার তার একান্ত ব্যক্তিগত কিছু তথ্য নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, স্ট্যাটাসের পরপরই ফ্যানদের প্রশ্ন আর মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে মাহির স্ট্যাটাসে। 

মাহির পোষ্ট করা শুটিং এর ছবি থেকে শুরু করে তার বাসার বিছানায় অথবা হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি থাকছে তার ফেসবুক টাইমলাইনে। কখনো বাংলা আবার কখনো ইংরেজি উচ্চারণে ইংরেজিতে দেওয়া স্ট্যাটাসে মাহি তার কাজ এবং লক্ষ্য নিয়ে কথা বলছেন। 

বাংলা চলচ্চিত্রে যখন নায়িকার অভাব ছিল বা দু:সময় যাচ্ছিলো তখন তিনি চলচ্চিত্রে পা রেখেছিলো এবং সফলতার সঙ্গে এ পর্যন্ত কাজ করেও যাচ্ছেন। চলচ্চিত্রের সঙ্গে জড়িতো কিছু ব্যক্তি বলেও ফেলেছেন বাংলা চলচ্চিত্রটাকে ফিরিয়ে এনেছেন মাহিয়া মাহি।

Thursday, February 20, 2014

‘অগ্নি’র জ্বলজ্বলে রেকর্ড

ভালবাসা দিবসে মুক্তি পাওয়া ‘অগ্নি’ সিনেমাটি দেশিয় সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে প্রথম দিনেই ১ কোটি ২৫ লাখ টাকা ও দ্বিতীয় দিনে ১ কোটি ১৫ লাখ টাকা আয় করে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায় ঢাকাসহ সারাদেশের ৯২টি সিনেমা হলে। 

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনা ব্যবস্থাপক এনামুল করিম এনাম জানান, প্রথম দিনে রাজধানীর সবগুলো সিনেমা হলেই গড়ে দুই লাখ থেকে ছয় লাখ টাকার টিকেট বিক্রি হয়। বিশেষ করে বলাকাতে প্রায় সাড়ে চার লাখ এবং যমুনা ব্লকবাস্টারে পাঁচ লাখ টাকার ওপরে টিকেট বিক্রি হয়। 

এছাড়া সনিতে দুই লাখ, এবং অভিসারে আড়াই লাখ সেল হয়। আর ঢাকার বাইরে উল্লেখযোগ্য সিনেমা হলগুলোর মধ্যে নারায়নগঞ্জের নিউ মেট্রোতে প্রায় আড়াই লাখ, ডেমরার রানীমহলে প্রায় পৌঁনে দুই লাখ, টঙ্গীতে প্রায় সোয়া দুই লাখ, যশোরের মনিহারে প্রায় দুই লাখ, শ্রীপুরের চন্দ্রিমায় প্রায় আড়াই লাখ, সিলেটের নন্দিতায় দেড় লাখ, ময়মনসিংহের ছায়াবানীতে পৌঁনে দুই লাখ এবং রাজশাহীর উপহারে দেড় লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে। এ ছবির মধ্য দিয়ে দেশের বেশকিছু সিনেমা হল টিকেট বিক্রির ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। যার মধ্যে টঙ্গীর আনারকলি, পটুয়াখালীর তিতাস সিনেমা হল উল্লেখযোগ্য। 

ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আরেফিন শুভ, আলিরাজ, মিশা সওদাগর প্রমুখ।
উপরে