সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Family Album. Show all posts
Showing posts with label Family Album. Show all posts

Thursday, March 20, 2014

উইন্সলেট যেভাবে ছবি অাঁকার জন্য পোজ দিয়েছিলেন, সেভাবে পাওলিও নিজেকে মেলে ধরতে চাইছেন। (ভিডিও)

বিবসনা হয়ে অভিনয় করবেন টালিগঞ্জের দর্শকপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। 'টাইটানিক' ছবিতে কেট উইন্সলেট যেভাবে বিবসনা হয়ে ছবি অাঁকার জন্য পোজ দিয়েছিলেন, ঠিক সেভাবেই পাওলি নিজেকে উপস্থাপন করতে চাইছেন।
জানা গেছে, এর আগে পাওলি একাধিক ছবিতে অর্ধনগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। বিক্রম ভাটের 'হেইট স্টোরি' ছবির পোস্টারে পাওলির অর্ধনগ্ন ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে অর্ধনগ্ন হয়েও যেন তৃপ্ত নন তিনি। তাই এবার ক্যামেরার সামনে পুরোপুরি বিবসনা হতে চাইছেন।
এ প্রসঙ্গে পাওলি দাম বলেন, "আমি চরিত্রের প্রয়োজনে হেইট স্টোরি ছবিতে আবেদনময়ী নানা দৃশ্যের শুটিং করেছি। আগামীতে চরিত্রে আরো বৈচিত্র্য আনতে কেট উইন্সলেটের ন্যায় শৈল্পিকভাবে বিবস্ত্র হয়ে নিজেকে উপস্থাপন করতে চাই।"
সূত্রটি আরো জানিয়েছে, পাওলির এমন সিদ্ধান্তে সমালোচকরা রীতিমতো নড়েচড়ে বসেছেন। তাদের দৃষ্টি এখন পাওলির দিকেই। তারা বলছেন, "ইতোমধ্যেই পাওলি ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয়ের সুবাদে চলচ্চিত্রপাড়ায় উত্তাপ ছড়িয়েছেন। আর এবার হয়তো সেক্স আইকনের উপাধিটাও পাকাপোক্তভাবে অর্জন করে নেবেন।"
উল্লেখ্য, বর্তমানে ৩৩ বছর বয়সী এ অভিনেত্রী চারটি ছবির শুটিং করছেন। এগুলো হলো-'গ্যাংস অব গোস্ট', 'ছায়া মানুষ', 'বাঘা বিচ' এবং 'ফ্যামিলি অ্যালবাম'।
উপরে