সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Salman Khan. Show all posts
Showing posts with label Salman Khan. Show all posts

Monday, March 10, 2014

অবশেষে সালমানের বিয়ে চূড়ান্ত!

সালমানের বিয়ে নিয়ে কতই না গুঞ্জন রটেছে। কখনো ঐশ্বরিয়া, কখনো ক্যাটরিনা আবার কখনো বা ডেইজি শাহ। হালের তারকা জ্যাকুলিন ফার্নান্দোজও বাদ পড়েননি। এদের সবার সাথেই বিয়ের গুঞ্জন উঠেছিল। কিন্তু সবাই শুধু খবরের শিরোনাম হয়েই রয়েছেন।

এবার সেই গুঞ্জনের অবসান ঘটতে যাচ্ছে। সব জল্পনার অবসান ঘটবে হয়ত এই বছরই। এতো না পেঁচিয়ে একটু খোলাসা করেই বলা ভালো। বিয়ে করতে চলেছেন সালমান খান। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, এ বছরই তিনি তার রোমানিয়ান মডেল প্রেমিকা লুলিয়া ভ্যানাতুরকে বিয়ে করতে চলেছেন।

সাল্লু বলেছেন, "আমি ট্রানজিট পর্বে রয়েছি, ভাল লাগছে। ১৫ বছর বয়স থেকে ট্রানজিট পর্ব তো জীবনে আসেনি। এই প্রথম বুক থেকে দীর্ঘশ্বাস ফেলার সময় এসেছে। আড়াই বছর ধরে যেন একটু বেশিই দীর্ঘশ্বাস বেরুচ্ছে। তবে হা-হুতাশ করার দিন শেষ হতে চলেছে। শিগগিরই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।”

কিন্তু  স্ত্রী হিসেবে ধর্ম নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে সেটা আগেই পরিস্কার করেছেন বলিউডি এই সুপারস্টার।  তিনি বলেন,  “আমি ইসলাম ও খ্রিস্টান ধর্মকে অনুসরণ করি। আমার বাবা পাঠান, মা হিন্দু। দ্বিতীয় মা ক্যাথালিক, আমার এক আত্মীয় পাঞ্জাবি। তাই ভাবছি, আমি আমার স্ত্রীকে এসব ধর্মের বাইরে থেকে আনব।''


তবে প্রায় ১১ জন নারীর সঙ্গে অতি ঘনিষ্ঠতা সত্ত্বেও সালমান দাবি করেন, তিনি এখনো ভার্জিন।

Saturday, February 22, 2014

দীপিকাকে সালমানের 'না'

সালমানের হাত ধরে বলিউডে উঠে এসেছে অনেক নতুন মুখ। কিন্তু অভিজ্ঞ সালমানের সঙ্গে এখনো কোনো কাজ করেননি বলিউডের হালের হার্টথ্রব অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘রাম-লীলা’ দিয়ে বলিউড মাতানোর পর দীপিকা হয়তো চাইছিলেন ‘দাবাং’ তারকার সঙ্গে এবার জুটি বাঁধবেন। কিন্তু দীপিকাকে না করে দিয়েছেন খান সাহেব।

দীপিকার ‘রাম-লীলা’ সুপারহিট। এ ছাড়া তাঁর ঝুলিতে রয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো বেশ কয়েকটি সুপারহিট ছবির সাফল্য। তাই বর্তমান সময়ের বলিউড সাম্রাজ্যের সম্রাজ্ঞীও বলা যেতে পারে দীপিকাকে। কিন্তু বলিউডে সালমান খানের সঙ্গে অভিনয় করতে তাঁকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। কারণ নতুন ছবিতে দীপিকাকে চাইছেন না সালমান।

সম্প্রতি জিনিউজের এক খবরে বলা হয়েছে, সালমান ও দীপিকাকে নিয়ে পরিচালক সুরজ বরজাতিয়া একটি ছবি নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু এই ছবিতে দীপিকাকে বাদ দিতে বলেছেন সালমান খান। কারণ, দীপিকার মতো ‘ব্যস্ত’ একজন অভিনেত্রীকে তিনি ছবিতে চান না।

এর আগে ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, সে বিষয়টিতে নাক গলাবেন না বললেও এখন সালমান উল্টো পথে হাঁটছেন। এর নেপথ্যে কী? সম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা। শাহরুখ-সালমান সম্পর্কের প্রভাব এ ক্ষেত্রে কাজ করতে পারে বলেই অনেকে মনে করছেন। আবার কেউ কেউ বলছেন, ছবির সাফল্যে দীপিকার প্রভাব সালমানকে ছাপিয়ে যেতে পারে—এমন শঙ্কা থেকে অনিশ্চয়তায় ভুগছেন সালমান। এ কারণেই তিনি দীপিকার সঙ্গে কাজ করতে চাইছেন না।

শাহরুখ খানের বিপরীতে ‘হ্যাপি নিউ ইয়ার’, রণবীর সিংয়ের সঙ্গে ‘রাম-লীলা’, অর্জুন কাপুরের সঙ্গে ‘ফাইন্ডিং ফ্যানি’র মতো চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেলেও সালমান খানের সঙ্গে কাজ করতে দীপিকাকে তাই আরও অপেক্ষায় থাকতে হচ্ছে।

Thursday, February 20, 2014

এবার নতুন কাইফের পেছনে সালমান

বলিউডে নিত্য নতুন মুখকে এনে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে জুড়ি নেই বলিউড অভিনেতা সালমান খানের। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি সফল সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের ক্ষেত্রে। এবার সালমানের মিশন ক্যাটরিনার ছোট বোন ইসাবেলা কাইফ।
সম্প্রতি ‘ডা. কেব্বি’ শিরোনামের একটি কানাডিয়ান ছবির কাজ শেষ করলেন ইসাবেলা। সালমানের বিইং হিউম্যান প্রোডাকশনের ব্যানারেই ছবিটি নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে ‘ডা. কেব্বি’ ছবিটির একটি স্টিল ছবি প্রকাশ করেছেন সালমান। ওই স্টিল ছবিটিতে বলিউড স্টাইলে নাচতে দেখা যাচ্ছে ইসাবেলাকে।
‘ডা. কেব্বি’ ছবিটির শ্যুটিং শেষ। খুব শিগগির মুক্তি পাবে ছবিটি। এর আরেকটি মূল চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ অভিনেতা কুনাল নায়ার। সূত্র: ইন্ডিয়া টুডে
উপরে