সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Sadia Islam Mou. Show all posts
Showing posts with label Sadia Islam Mou. Show all posts

Saturday, March 8, 2014

খোলস খুলতে শুরু করেছেন সাদিয়া ইসলাম মৌ

দীর্ঘ বিরতির পর যেন একটু একটু করে খোলস খুলতে শুরু করেছেন এক সময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ওজন কমিয়ে একদম জিরো ফিগার নিয়ে বিজ্ঞাপনে আবির্ভূত হতে দেখা যায় এই তারকাকে। যথারীতি মিষ্টি চেহারা, সাবলীল উপস্থাপন দিয়ে সবার নজর আরও একবার কাঁড়তে সক্ষম হন এই অভিনেত্রী।
এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে একটি খন্ড-নাটকে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ‘দর্পহরণ’ শিরোনামের এ নাটকটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।গাজীপুরের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। ২৫ বৈশাখ এটি এনটিভিতে প্রচার হবে।
নাটকটি প্রসঙ্গে পরিচালক জানান, সংসারে স্বামী-স্ত্রীর প্রত্যাহিক জীবনের দ্বন্দ্ব ও সংঘাত নিয়ে ‘দর্পহরণের কাহিনী আবর্তিত হয়েছে। এ নাটকে মৌয়ের বিপরীতে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
এ প্রসঙ্গে মৌ সংবাদ মাধ্যমকে বলেন, “শৈশব থেকেই আমি কবিগুরুর ভীষণ ভক্ত। তার লেখা কবিতা, গল্প ও উপন্যাস নিয়মিত পড়ি। এখনো অবসরে কবিগুরুর বই আমার একান্ত সঙ্গী হয়ে থাকে। ইতোমধ্যেই রবীন্দ্রনাথের বহু নাটকে আমার অভিনয়ের সুযোগ হয়েছে। আশা করি, এবারের নাটকটিও দর্শকদের ভালো লাগবে।”
এ নাটকে আরো অভিনয় করেছেন ফারুক আহমেদ, পুতুল ও লাবণ্য লিজা। উল্লেখ্য, মৌ এর আগে ‘মনিহারা’, ‘বদনাম’সহ রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন।

Wednesday, February 12, 2014

মৌ-এর প্রেম আর প্রতারনার গল্প

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবার অভিনয় করতে যাচ্ছেন একটি বিজ্ঞাপন এজেন্সির মার্কেটিং বিভাগের প্রধানের চরিত্রে। ‘প্রেম আর প্রতারণার গল্প’ নামে এই নাটকটি পরিচালনা করেছেন নাসিম সাহনিক। নাটকটিতে মৌ'র সহ-অভিনেতা বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা কল্যাণ।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাসিম সাহনিক। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগির নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
‘প্রেম আর প্রতারণার গল্প’ নাটক প্রসঙ্গে মৌ সংবাদমাধ্যমকে বলেন, "নাটকটিতে অভিনয় করে আমার অনেক ভালো লেগেছে। কল্যাণও অনেক ভালো কাজ করেছেন। আশা করছি, নাটকটির মাধ্যমে দর্শক ভিন্ন ধরনের একটি গল্প দেখতে পাবেন।"
নাটকের গল্পে দেখা যাবে, মৌ একটি বিজ্ঞাপন এজেন্সির মার্কেটিং বিভাগের প্রধান। বিজ্ঞাপন নির্মাণের জন্য কল্যাণ তাঁর কাছে আসেন। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একটা পর্যায়ে তাঁদের গভীর প্রেম প্রতারণায় রূপ নেয়।
উপরে