সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Romana. Show all posts
Showing posts with label Romana. Show all posts

Saturday, March 22, 2014

এবারই প্রথম তারা একসাথে তিনজন

র‌্যাম্প মডেল ইমির সাথে অপূর্ব এক সময় র‌্যাম্পে একসাথে কাজ করতেন। তবে তারা দু’জন কখনো নাটকে অভিনয় করেননি। এবারই প্রথম অপূর্ব ও ইমি একই নাটকে অভিনয় করলেন।
একই নাটকে আরো আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা ও নাট্যাভিনেত্রী রোমানা। জনপ্রিয় এই তিন তারকাকে নিয়ে নির্মিত হয়েছে ‘দৃশ্য ভ্রম’ নামের নাটক।
ত্রিভূজ প্রেমের কাহিনীকে আবর্ত করে নাটকটি নির্মিত হলেও গল্পটি একেবারেই ব্যতিক্রম বলে জানালেন নাটকের পরিচালক বি ইউ শুভ। নাটকরি গল্প ভাবনা গাজী মামুনের। নাটকে রোমানা অভিনয় করেছেন মোহিনী চরিত্রে, অপূর্ব রাতুল এবং ইমি অভিনয় করেছেন ইশা চরিত্রে।
অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, “রোমানার সাথে এর আগে অনেক নাটকে কাজ করেছি। যেকোন চরিত্রে তিনি খুব তাড়াতাড়ি নিজের ভেতরে নিতে পারেন। সবসময়ই হাসিখুশি একজন অভিনেত্রী, যার সাথে থাকলে আসলে মন খারাপ করে থাকা যায়না। কোন না কোনভাবে ইউনিটকে প্রাণবন্ত করে রাখেন। ইমির সাথে নাটকে এই প্রথম। ইমি অনেক ভালো করেছেন।”
রোমানা বলেন, “নতুন একটি নাটক কিংবা টেলিফিল্ম আমার কাছে সবসময়ই নতুন একটি পৃথিবী, নতুন একটি চ্যালেঞ্জ। অপূর্ব এবং ইমির সাথে নতুন এ নাটকটি দর্শকের ভালো লাগবে।”
ইমি বলেন, “অন্য দুজনের সাথে পরিচয় থাকলেও এটাই আমার প্রথম কাজ ছিলো। অনেক উপভোগ করেছি কাজটি।”

‘দৃশ্য ভ্রম’নাটকটি খুব শিগগিরই যেকোন একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
উপরে