সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label BD Celebrity. Show all posts
Showing posts with label BD Celebrity. Show all posts

Saturday, October 25, 2014

নতুন জীবনে আফসান আরা বিন্দু।

জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেন আফসান আরা বিন্দু। আক্দ অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেছে তাঁর। ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে গতকাল শুক্রবার রাত ১০টায় একেবারে ঘরোয়া পরিবেশে বিন্দুর আক্দ সম্পন্ন হয়। বিন্দুর বরের নাম আসিফ সালাহউদ্দিন মালিক। তিনি আসিফ অ্যাপারেলস লিমিডেটের কর্ণধার।
খুব শিগগির সুবিধাজনক সময়ে বিন্দু তাঁর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান।
বিন্দু জানান, ‘একেবারে পারিবারিকভাবে আমাদের আক্দ অনুষ্ঠান হয়েছে। আসিফের পরিবারের সবাই আমাকে তাঁদের পরিবারের একজন মনে করেন। এমন একটি পরিবার পাওয়া যেকোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। আমি অনেক বেশি আনন্দিত।’
নয় মাস ধরে যেকোনো ধরনের শুটিং থেকে নিজেকে বিরত রাখছেন বিন্দু। এই সময়টাতে যে নাটকগুলো প্রচারিত হয়েছে, এসবের শুটিং অনেক আগে করা বলে জানান তিনি। বিন্দুর ভক্তদের জন্য বড় দুঃসংবাদ হচ্ছে, এখন থেকে শোবিজে আর কোনো ধরনের কাজে অংশ নেবেন না তিনি। এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না বলেও নিশ্চয়তা দেন বিন্দু। তিনি বলেন, ‘আমার পক্ষে আসলে একসঙ্গে দুটি বিষয় চালিয়ে যাওয়া সম্ভব নয়। এখন থেকে নিজেকে পুরোপুরিভাবে পরিবারের কাজে নিয়োজিত করতে চাই।’

Monday, March 31, 2014

‘তারকাঁটা’ হবে বছরের সেরা চলচ্চিত্র

লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম, মিডিয়াতে যাত্রা শুরু করেন ২০০৭ সালে। প্রথম দিকে মডেলিং আর নাটকের মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখলেও, ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন। তারপর থেকেই চলচ্চিত্রে স্থায়ী আসন করে নিতে অবিরাম চেষ্টা করে যাচ্ছেন মিম। তার অংশ হিসেবে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ চলচ্চিত্রে আরেফিন শুভর বিপরীতে অভিনয় করছেন তিনি।

 
বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে শুনুন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম-এর কথা।
‘তারকাঁটা’...
টিভি নাটকে অনেক অভিনয় করেছি। পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছি। কিন্তু ‘তারকাঁটা’ সম্পূর্ণ ব্যতিক্রমী একটি চলচ্চিত্র। যার পাণ্ডুলিপি থেকে শুরু করে নির্মাণশৈলী একেবারেই অতুলনীয়। গল্পের সঙ্গে আমার চরিত্রটি মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আশা করছি ‘তারকাঁটা’ এ বছরের সেরা চলচ্চিত্রগুলোর একটি হবে।

বিজ্ঞাপনে বিরতিহীন...
চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও বিরতিহীন ভাবে কাজ করছি। গত সপ্তাহে অমিতাভ রেজার পরিচালনায় একটি তেলের বিজ্ঞাপনে কাজ করেছি।  শিগগিরই  ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি বিস্কুট ও চকলেটের বিজ্ঞাপনের শ্যুটিং শুরু হবে।
 
এছাড়া গ্রামীন ফোনের একটি বিজ্ঞাপনে দ্বৈত চরিত্রে কাজ করেছি। ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। বিজ্ঞাপনটি অনএয়ারে যাওয়ার পর থেকেই ভক্তদের কাছ থেকে অনেক শুভেচ্ছা পাচ্ছি। তবে কৃতিত্বটা বিজ্ঞাপনটির নির্মাতা পিপলু ভাইয়ের বেশি প্রাপ্য।

নাটকে ব্যস্ততা...

নাটক আমার পেশা, তাই ব্যস্ততা তো থাকবেই। তবে এখন আর ধারাবাহিক নাটকে কাজ করছি না, শুধুমাত্র খণ্ড নাটকেই অভিনয় করেত চাই। কারণ ধারাবাহিকে কাজ করতে হলে, যে সময়টুকু দেয়া দরকার তা এখন চলচ্চিত্রে দিচ্ছি। সম্প্রতি ‘পুতুল পুতুল খেলা’ নামে একটি খণ্ড নাটকের শ্যুটিং শেষ করেছি। ইসরাফিল বাবুর রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন নাঈম। শিগগিরই নাটকটি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
চলচ্চিত্র ভাবনা...
আমার অভিনীত প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’। তারপর জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলাম। সেসময় এই চলচ্চিত্রের ‘এক বিন্দু ভালোবাসা দাও’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
দীর্ঘদিন আগে ইমনের সঙ্গে ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রটির শ্যুটিং শেষ করেছিলাম। আগামী মাসে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্মপাতার জল’ ছবিতেও ইমনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছি। আগামীতে এমন চলচ্চিত্রে কাজ করতে চাই, যা দর্শকদের মাঝে আমাকে বাঁচিয়ে রাখবে।
অভিনয়ের বাইরে...
অভিনয়ের বাইরে আমি আরো একটি কাজের সঙ্গে জড়িত। সেটা হলো লেখালেখি, ছোট বেলা থেকেই আমি একটু একটু করে এটা করে আসছি। তাছাড়া সাহিত্যের ছাত্রী হিসেবে লেখালেখির অভ্যাসটা তো থাকা চাই।  ২০১১ সালে প্রকাশিত হয় আমার প্রথম বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। সর্বমেষ ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় আমার প্রথম উপন্যাস ‘পূর্ণতা’।

নতুন আঙ্গিকে চলচ্চিত্রে ফিরছেন ওমর সানি-মৌসুমী

ঢালিউডের জনপ্রিয় তারকা ওমর সানি-মৌসুমী এবার নতুন আঙ্গিকে চলচ্চিত্রে ফিরছেন। এই দুই জুটি নিয়ে ছবিও নির্মাণ হতে চলেছে বেশ কটি।

সম্প্রতি তরুণ চিত্রপরিচালক দিলশাদুল হক শিমুলের পলিটিক্যাল থ্রিলার মুভি ‘লিডার’-এ নতুন রূপে আসছেন এই তারকা জুটি। ওমর সানি ও মৌসুমীকে নিয়ে ঢাকার বাইরে একাধিক জেলায় টানা কাজ করলেন। ছবিটির কাজও প্রায় শেষ পর্যায়ে।

এ বিষয়ে নির্মাতা শিমুল বলেন, ‘আমার কাছে মনে হয়েছে সেই পুরোনো ওমর সানি-মৌসুমী ক্রেজটাকেই এই ছবিতে আমি ধারণ করেছি। কারণ গেল ২৬ মার্চে আমি ‘লিডার’ ছবির দ্বিতীয় প্রমোটা রিলিজ করি।এই প্রমো দেখে অনেকেই অবাক হয়ে আমাকে ফোন করেছেন ওমর সানি-মৌসুমী জুটি যেন সেই আগের আদলেই ফিরে এসেছেন।’

এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘শিমুল খুবই নিখুঁত কাজ করে। ওর ছবিতে গল্প বলার ভাষাটা একটু আলাদা মনে হয়েছে। আমার মনে হয় এই পরিবর্তনটা আরও আকর্ষণ জোগাবে।’

এ বছরের কোনো সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তি দেবেন বলে জানান নির্মাতা।

নতুন বিজ্ঞাপন ও চলচ্চিত্রে নিপুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুন একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি নতুন আরেকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। নাট্যনির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় একটি প্রসাধনী প্রতিষ্ঠানের ফেসওয়াসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
সর্বশেষ সনক মিত্রের পরিচালনায় গন্ধরাজ হেয়ার অয়েল'র বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা নিপুণ একের পর এক ছবিতে অভিনয় করে চলছেন। শুধু তাই নয়; নাটক-টেলিছবির পাশাপাশি বিজ্ঞাপন নিয়েও দারুণ ব্যস্ত তিনি।
এক কথায়, অভিনয় অঙ্গনের চারদিকেই তার জোয়ার বয়ে চলছে। গত সপ্তাহে নতুন আরেকটি বিজ্ঞাপনের শুটিং করেছেন নিপুণ। নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় প্রসাধনী প্রতিষ্ঠান ফেসওয়াসের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। এ বিজ্ঞাপনে নিপুণকে একেবারেই নতুনরূপে দেখা যাবে।
নিপুন বলেন , “সবসময়ই চেষ্টা করেছি আমি ভালো প্রোডাক্টের ভালো গল্পের বিজ্ঞাপনে কাজ করতে। নঈম ইমতয়াজ নেয়ামুল ভাইয়ের কাছে বিজ্ঞাপনটির কনসেপ্ট শুনার পর ভীষণ ভালো লেগেছে। আশাকরি দর্শকেরও ভীষণ ভালোলাগবে।”
নিপুন জানান খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে গত সপ্তাহে রাঙ্গামাটি থেকে চিত্রনায়ক বাপ্পারাজের পরিচালনায়  ‘কার্তুজ ’ ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন নিপুন। এই ছবিতে তার বিপরীতে আছেন সোহান খান। মোহাম্মদ হোসেন পরিচালিত ’আই ডোন্ট কেয়ার’ ছবির আউটডোর শুটিং-এর কাজও শেষ করেছেন নিপুন। এই ছবিতে তার বিপরীতে আছেন বাপ্পী ও আদি।
নিপুণ আরো জানান, শাহ আলম কিরণের '৭১-এর মা জননী' ছবির শুটিং কিছুদিন আগে শেষ করেছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আগুন। জি সরকারের 'লাভ ২০১৪' ছবির কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে। এতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান। এছাড়া ইসমত আরা চৌধুরী শান্তির 'মায়ানগর' ছবির ডাবিংয়ের কাজ খুব শিগগিরই শুরু করবেন তিনি। প্রতিটি ছবি নিয়েই নিপুণ যথেষ্ট আশাবাদী।
গাজী শুভ্রর পরিচালনায় 'প্রাণ আপ'র বিজ্ঞাপনের মধ্য দিয়ে তার মডেলিংয়ে অভিষেক ঘটেছিল। শাহ আলম কিরণের 'সাজঘর' ও মোহাম্মদ হোসেনের 'চাঁদের মতো বউ' ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। নিপুণ সর্বশেষ মাসুদ সেজানের 'রেড সিগন্যাল' ধারাবাহিকে অভিনয় করেন। 

Sunday, March 30, 2014

ধ্বংসের মুখে আঁচলের ক্যারিয়ার!

শুরুটা ‘ভুল’ সিনেমার মধ্য দিয়ে। ভাবা হয়েছিল হয়তো সিনেমাটি সবার আগ্রহ কুড়াবে। কিন্তু তার আগেই ‘বেইলী রোড’ সিনেমার মধ্য দিয়ে আঁচল প্রেক্ষাগৃহে উপস্থিত হন। আর তার দ্বিতীয় সিনেমা হিসেবে মুক্তি পায় ‘ভুল’। তবে পর পর দুটি সিনেমার কোনটিতেই আঁচল তেমন কোন সাড়া ফেলতে পারেনি। তবে কি অচিরেই ডুবতে বসেছে আঁচলের ক্যারিয়ার?
তার মধ্যেই খড়কুটোর মতো পরের দুটি সিনেমাকে আগলে ধরেন আঁচল। এ দু’টি সিনেমাতে তিনি দ্বিতীয় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমা দুটি হলো ‘ভালোবাসার রংধনু’ ও ‘এ কেমন প্রেমের গল্প’। ‘ভালোবাসার রংধনু’ সিনেমাতে আঁচলের নায়ক হিসেবে আছেন নাইম এবং সিনেমার কেন্দ্রীয় নায়িকা হচ্ছেন এ্যানী। সিনেমাটি পরিচালনা করেছেন নাবিল আশরাফ।
আর ‘এ কেমন প্রেমের গল্প’ সিনেমাতে আঁচলের নায়ক আরেফিন শুভ। এবং এ সিনেমার মূল নায়িকা চরিত্রে আছেন আইরিন। কিন্তু দুঃখজনক যে, এই সিনেমা দুটিই আটকে আছে আজ প্রায় ৩ বছর। এরই মধ্যে আঁচল বিয়ে করেছিলেন। ‘এ কেমন প্রেমের গল্প’ সিনেমার প্রযোজক সামীকে বিয়ে করেন তিনি। তবে তাও টিকেনি। অল্প কয়েক দিনের মধ্যেই সেই সংসার ভেঙে যায়। উপয়ান্তর না দেখে আঁচল আবারও সিনেমাতে অভিনয়ে মনোযোগী হন এবং কয়েকটি সিনেমাতে অভিনয় করেন।
খুব অল্প সময়ের মধ্যেই শাহিন সুমনের পরিচালনায় ‘জটিল প্রেম’ এবং সাফিউদ্দিনের পরিচালনায় ‘প্রেম প্রেম পাগলামী’ সিনেমাতে অভিনয়ে এ নায়িকা সবার দৃষ্টি কাড়েন। সিনেমা দুটিতে তার নায়ক ছিলেন বাপ্পী। এরপর আঁচলকে নিয়ে কয়েকজন নির্মাতা একাধিক সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় নির্মিত এবং নির্মাণাধীন সিনেমাগুলো হচ্ছে ‘ফাঁদ-দ্য ট্র্যাপ’, ‘স্বপ্ন যে তুই’ এবং ‘কিস্তিমাত’। সিনেমা তিনটি নিয়েই আঁচল বেশ আলোচনায় আছেন।
এরমধ্যে নির্মাণাধীন রয়েছে মনিরুল ইসলাম সোহেলের পরিচালনায় ‘স্বপ্ন যে তুই’ এবং আশিকুর রহমানের পরিচালনায় ‘কিস্তিমাত’। ‘স্বপ্ন যে তুই’ সিনেমাতে আঁচলের নায়ক হিসেবে আছেন ইমন এবং ‘কিস্তিমাত’-এ আরেফিন শুভ। তবে আঁচল অভিনীত এ যাবত কালের সর্বাধিক আলোচিত সিনেমা ‘ফাঁদ-দ্য ট্র্যাপ’। সাফিউদ্দিনের পরিচালনায় এ সিনেমা নিয়ে আলোচনার মূল কারণ হচ্ছে, সিনেমাতে আঁচলের নায়ক হিসেবে আছেন শাকিব খান।
মালয়েশিয়ায় চিত্রায়িত এ সিনেমাটি আসছে ৪ঠা এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই এখন অপেক্ষায় আছেন সিনেমাটিতে ঢালিউডের শীর্ষ নায়কের সঙ্গে আঁচলের জুটিটা কেমন হয় তা দেখার। কারণ, শাকিব-আঁচল জুটি এবারই প্রথম জুটি হয়ে পর্দায় উপস্থিত হচ্ছেন। আঁচলের এই সিনেমাটি দর্শক গ্রহণযোগ্যতা পেতে ব্যর্থ হলে চলচ্চিত্রে তার এগিয়ে চলা হুমকির মুখোমুখি হবে বলে অভিমত ব্যক্ত করেছেন এ মাধ্যমের অনেকেই।
এ প্রসঙ্গে আঁচল বলেন, আমি কাজ করতে করতে শিখেছি। এ যাবত আমার অভিনীত একাধিক সিনেমাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবারের সিনেমা মুক্তি নিয়ে ভিন্ন অনুভব কাজ করছে আমার মধ্যে। কারণ, এই সিনেমাতে ঢালিউডের কিং শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করেছি। আমি সিনেমাটি নিয়ে আশাবাদী।

নতুন চমক নিয়ে মাহিয়া মাহি ! (ভিডিও)

ক্যারিয়ারের শুরু থেকেই নিত্য-নতুন মেকাপ-গেটাপে পর্দায় হাজির হচ্ছেন এ সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা মাহিয়া মাহি। সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারাবাহিকতাই বজায় রেখে পথ চলছেন তিনি। প্রতিনিয়তই মাহি তার মহিমায় দর্শককে মুগ্ধ করে চলেছেন। পর পর তিনটি রোমান্টিক ছবি উপহার দিয়ে চলচ্চিত্রের নিজের পথ পাকাপোক্ত করে নিয়েছেন। সেই সঙ্গে প্রতিটি ছবিতেই যেন ব্যতিক্রমী এক মাহির দেখা মিলেছে।
শাকিব খানের বিপরীতে 'ভালোবাসা আজকাল' ছবিতেও মাহিকে দেখা গেছে নতুন সাজে। এদিকে বাপ্পির সঙ্গে 'তবুও ভালোবাসি' এবং 'কী দারুণ দেখতে' ছবি দুটোতেও তার ব্যতিক্রমী উপস্থাপনা দর্শককে রীতিমতো মুগ্ধ করেছেন।
এর পর পরই উপহার দিয়েছেন বহুল আলোচিত 'অগ্নি' ছবিটি। আর 'অগ্নি'র আলোচনা শেষ হতে না হতেই এবার 'দবির সাহেবের সংসার'। প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করছেন মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে।
প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’ ছবিটি আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে শতাধিক সিনেমা হলে। 'অগ্নি'র মতো 'দবির সাহেবের সংসার'ও মুক্তির আগেই সাড়া ফেলেছে ইন্টারনেটে। বিশেষ করে ফেসবুকে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এ ছবিতে তাকে কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার বিপরীতে রয়েছেন বাপ্পি এবং নবাগত রোজ।
একের পর এক ক্যারিয়ারের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি বলেন, "নিজেকে ভাগ্যবতী ছাড়া আর কিছুই বলতে পারছি না। আমার প্রত্যাশার চেয়েও যেন দর্শকের অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। আশা করছি, 'দবির সাহেবের সংসার' ছবিটিও দর্শককে নতুনমাত্রার বিনোদন দেবে। এখানে সম্পূর্ণ নতুনরূপে দর্শক আমাকে দেখতে পাবেন। মাহি আরো বলেন, 'শুধু গল্প কিংবা লোকেশন নয়, এ ছবির গানেও রয়েছে ব্যতিক্রমী ছোঁয়া। সবমিলিয়ে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি।"
এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আলীরাজ। মাহি-বাপ্পি রোজ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন, আলেকজান্ডার, আসিফ ইমরোজ, রেবেকা প্রমুখ।

উল্লেখ্য, বর্তমানে মাহিয়া মাহির মুক্তিপ্রতীক্ষিত ছবির তালিকায় রয়েছে, 'দেশা-দ্যা লিডার', 'হানিমুন' এবং 'অনেক সাধের ময়না'।

এছাড়া তার হাতে একাধিক ছবির চিত্রনাট্য রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেগুলোয়ও কাজ করছেন।

Saturday, March 29, 2014

রূপালী পর্দা ছাড়ছেন কি পূর্ণিমা?

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা মা হওয়ার পর অভিনয়ে নাও ফিরতে পারেন। অনেকেই মনে করছেন শাবনূরের মত পূর্ণিমাও ছেড়ে চলে যাবেন রূপালী পর্দা।

ঢালিউডে চারদিকে জোর গুঞ্জন। তবে মা হওয়ার পর আবার অভিনয়ে ফেরার ইচ্ছা রয়েছে তার। তবে চলচ্চিত্রে আর ফিরবেন কিনা তা নিয়ে পূর্ণিমা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন বলে জানান চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে ছোটপর্দার নাটক-টেলিছবিতে তাকে মাঝে মধ্যে দেখা যাবে।

আগামী মে মাসে প্রথম সন্তানের মুখ দেখবেন পূর্ণিমা। তাই তিনি কয়েক মাস ধরে পূর্ণ বিশ্রামে রয়েছেন।

এ বিষয়ে পূর্ণিমা বলেন, মা হওয়ার মধ্য দিয়েই

তিন্নি-সারিকার মতো একই পরিণতি হতে যাচ্ছে শখের?


প্রতিবারই কোন না কোন সমালোচনার সৃষ্টি করছেন মডেল-অভিনেত্রী শখ। কখনো নিলয়ের সাথে প্রেম, কখনো সেই প্রেমে ভাঙ্গনের ফলে খবরে পরিণত হতেন এই তারকা। বিজ্ঞাপন দিয়ে সবার নজর কাড়া এই অভিনেত্রী করে গেছেন একের পর এক বিজ্ঞাপন, নাটক এমন কি সিনেমাও। কিন্তু সম্প্রতি হীন আচরণে নাখোশ করে বসলেন নির্মাতাকে।
সে রেশ ধরেই অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন শখ। শিডিউল ফাঁসানোর দায়ে এ নিয়ে দ্বিতীয়বার নিষিদ্ধ হলেন তিনি। তবে এ নিষেধাজ্ঞা নাটক-সিনেমা সংশ্লিষ্ট কোন সমিতি-সংগঠনের নয়। এমনকি শখ অভিনীত নতুন কোন নাটকের গল্পও নয়। শখকে নিষিদ্ধ করেছেন পরিচালক রেদওয়ান রনি। প্রায় একই কারণে প্রতিনিয়ত অভিযুক্ত হচ্ছেন সময়ের অন্যতম এ জনপ্রিয় মডেল-অভিনেত্রী।
এটা এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় মোড় নিয়েছে। তাই তো নির্মাণ-সংশ্লিষ্ট বেশির ভাগ মানুষ এখন শখের তুলনা করছেন মিডিয়া থেকে ফিরে যাওয়া তিন্নি-সারিকার সঙ্গে। এদিকে সম্প্রতি শিডিউল ফাঁসানোর গুরুতর অভিযোগ তুলে পত্রিকা অফিসে মেইল করেছেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি।
সেখানে তিনি উল্লেখ করেছেন, এনটিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক ‘পরিবার করি কল্পনা’র পূর্বনির্ধারিত শুটিংয়ে তারিখ ছিল ২৬শে মার্চ। কিন্তু শখের দেখা নেই, পরিচালকের ফোনও রিসিভ করছেন না তিনি। খোঁজ নিয়ে জানা গেল, তিনি একটি বিজ্ঞাপনের শুটিং করছেন অন্য ইউনিটে। যদিও ২৫শে মার্চ সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে সহকারী পরিচালকের মেসেজে শখ কনফার্ম করেছেন ২৬শে মার্চ শুটিংয়ের কলটাইম অনুযায়ী সকাল ১০টায় তিনি শুটিং স্পটে আসবেন। শখের ফিরতি কনফার্ম মেসেজ ছিল ৭টা ৫৮ মিনিটে তার নিজস্ব নম্বর থেকে।
ওই অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এর আগেও একবার ধারাবাহিক নাটক ‘এফএনএফ’-এর সময় শিডিউল নিয়ে ঝামেলা করার কারণে পরিচালক রেদওয়ান রনি সিদ্ধান্ত নেন শখকে আর কোন নাটকে নেবেন না। এরপর টানা ৩ বছর শখকে নিয়ে কোন নাটকের শুটিং করেননি রনি। এর পর শখ সেই প্রসঙ্গে দুঃখ প্রকাশ করার দীর্ঘদিন পর তাকে ‘পরিবার করি কল্পনায়’ অন্তর্ভুক্ত করা হয়।
এ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, আমি হতাশ বারবার শখের এ ধরনের নন-প্রফেশনাল আচরণে। একটি শুটিংয়ে অনেক সহশিল্পীর সঙ্গে সময় মিলানো থাকে, অনেক টাকা অর্থলগ্নির বিষয় যুক্ত থাকে, সেই সঙ্গে সঠিক সময়ে চ্যানেলে প্রচারের চাপ তো থাকেই। তার পরেও শখের মতো তথাকথিত এসব শিল্পী যদি এভাবে শিডিউল ফাঁসাতে থাকেন, তাহলে একজন নির্মাতার পক্ষে দর্শককে ভাল প্রডাকশন দেয়া অসম্ভব।
এদিকে রেদওয়ান রনির এমন লিখিত অভিযোগের সত্যতা কিংবা আত্মপক্ষ সমর্থনের জন্য শখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
তবে জানা গেছে, তিনি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন। এদিকে পরিচালক রেদওয়ান রনির প্রতি শখের বাবার স্পষ্ট মন্তব্য, চাইলে শখকে এ নাটক থেকে বাদ দিতে পারেন। তাতে শখের কোন সমস্যা নেই।
এদিকে ‘পরিবার করি কল্পনা’ ইউনিট সূত্রে জানা গেছে, শখের এমন আচরণের কারণে তাকে আবারও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন রেদওয়ান রনি ও তার শুটিং ইউনিট।

Thursday, March 27, 2014

রেদওয়ান রনিকে ফাঁসালেন শখ!

ফোন না ধরা, ফোন বন্ধ রাখা, কথা দিয়ে কথা না রাখা এবং পরিচালকদের শিডিউল ফাঁসানো অভিনেত্রী মডেল শখের জন্য যেন এখন পান্তা ভাত। প্রতিনিয়তই এমনটি করে থাকেন তিনি। এবার আবারো তিনি শিডিউল ফাঁসালেন নির্মাতা রেদওয়ান রনির।
রনি জানান, তার নতুন ধারাবাহিক ‘পরিবার করি কল্পনা’র শুটিং ছিলো ২৬শে মার্চ। কিন্তু তিনি নাটকের শুটিংয়ে না এসে অন্য একটি বিজ্ঞাপনের শুটিং করছেন বলে খোঁজ নিয়ে জানতে পারেন নির্মাতা।
শখ পরিচালকের ফোনও রিসিভ করছেন না। এর আগেও রনির ধারাবাহিক নাটক ‘এফএনএফ’ এর শুটিংয়ের সময়ও শিডিউল নিয়ে ঝামেলা করেছিলেন শখ।
এ প্রসঙ্গে ‘পরিবার করি কল্পনা’ র অন্যতম পরিচালক পল্লব বিশ্বাস বলেন, "গত ১৫মার্চ শখ নিজে ২ দিনের (২৬ এবং ২৭শে মার্চ) শিডিউল কনফার্ম করার পর সব সিনিয়র আর্টিস্ট ( মোশাররফ করিম, মম সহ আরো অনেকের ) সাথে শিডিউল মিলানো হয়, হঠাত কাল শখের বাবা ফোন করে বলেন আজকের শুটিংয়ে শখকে ছেড়ে দিতে, কিন্তু সবার মিলিত শিডিউল এবং নাটকের পর্ব প্রচারে পর্যাপ্ত ফুটেজ না থাকার কারণে শিডিউল ছাড়তে অপারগতা প্রকাশ করি, এরপর সহকারি পরিচালক সুমনের সাথে সন্ধ্যায় কলটাইম কনফার্ম হওয়ার পরও আজকের শুটিংয়ে আসেনি তিনি।"
রেদওয়ান রনি এ ব্যাপারে বলেন "আমি হতাশ বারবার শখের এ ধরনের নন-প্রফেশনাল আচরণে, একটি শুটিংয়ে অনেক সহশিল্পীর সাথে সময় মিলানো থাকে, অনেক টাকা অর্থলগ্নির বিষয় যুক্ত থাকে সেই সাথে সঠিক সময়ে চ্যানেলে প্রচারের চাপ তো থাকেই, তারপরেও শখের মত তথাকথিত এইসব শিল্পীরা যদি এভাবে শিডিউল ফাঁসাতে থাকে তাহলে একজন নির্মাতার পক্ষে দর্শককে কিভাবে ভালো প্রডাকশন দেয়া সম্ভব?"

জয়ার 'ফিল্মফেয়ার' মনোনয়ন নিয়ে বিভ্রান্তি!

জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছেন। এই সংবাদে বিভ্রান্তি ছড়িয়ে প্রায় সবার মনেই। গত ২৪ মার্চ দৈনিক ইত্তেফাক-এর বিনোদন প্রতিদিনে 'বাংলা ফিল্মফেয়ারে জয়ার মনোনয়ন' শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলেও অন্যান্য মিডিয়ায় প্রকাশ হয় ফিল্মফেয়ারে জয়ার মনোনয়ন শিরোনাম হিসেবেই। আর এই সংবাদই বিভ্রান্তি সৃষ্টি করে। কারণ ফিল্মফেয়ার বলতে সবাই বুঝেন বলিউডের সেরা অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যা ফিল্মফেয়ার ম্যাগাজিন আয়োজন করে থাকে। যেই আয়োজনে হাজির হন বলিউডের সব বাঘা বাঘা অভিনেতা ও কলাকুশলীরা। কিন্তু আদপে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনোনয়ন পাননি জয়া আহসান। ফিল্মফেয়ার ম্যাগাজিনই কলকাতার বাংলা চলচ্চিত্রের জন্য এ বছর থেকে কলকাতায় আয়োজন করছে 'বাংলা ফিল্মফেয়ার'-এর। যা বলিউডের ফিল্মফেয়ার থেকে সব দিক থেকেই আলাদা।
এই বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে শুধুমাত্র কলকাতার চলচ্চিত্রগুলোই স্থান পাবে। কিন্তু বিভ্রান্তিকর সংবাদে পাঠক ও জয়ার ভক্তরা একটি ভুল তথ্যে ডুবেছিলেন। উল্লেখ্য, বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জয়া আহসান 'আবর্ত' চলচ্চিত্রে কলকাতার প্রথম অভিনয়ের জন্য সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে মনোনীত হন।

Tuesday, March 25, 2014

পপির দিন কাটছে শঙ্কায়


তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী সাদিকা পারভীন পপির দিন কাটছে শঙ্কায়। তাঁর এ শঙ্কার মূল কারণ ছবি মুক্তির সংখ্যা কমে যাওয়া। পপি বলেন, ‘কয়েক বছর আগেও আমাদের দেশে বছরে শতাধিক ছবি মুক্তি পেত, কিন্তু ইদানীং ছবি মুক্তির সংখ্যা নেমে এসেছে বছরে ২০টিরও নিচে। একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে বিষয়টিতে আমি অনেক বেশি আতঙ্কিত।’


কিছুটা ক্ষোভ প্রকাশ করেই পপি বলেন, ‘দিনকে দিন একটা দেশের চলচ্চিত্র উন্নতির দিকে যাওয়ার কথা। কিন্তু আমাদের দেশে হচ্ছে অবনতি। ডিজিটাল ছবির নামে আমাদের দেশে এখন নিম্ন বাজেটের অসংখ্য ছবি নির্মিত হচ্ছে। এতে করে আমাদের ছবির অবস্থা দিনের পর দিন আরও খারাপের দিকে যাচ্ছে।’

কিন্তু চলচ্চিত্র-সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে পরিবর্তনের একটা হাওয়া বইছে। এ মন্তব্যের সঙ্গে পপি একমত কি না—জানতে চাইলে বলেন, ‘হাতে গোনা দু-একটি ছবি দিয়ে কিন্তু পুরো চলচ্চিত্রশিল্পকে মূল্যায়ন করা ঠিক নয়।’

    RELATED
কাজের অবস্থা প্রসঙ্গে পপি বলেন, ‘বলতে পারেন প্রতিদিনই আমি অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। কিন্তু এসব ছবির বাজেট ও গল্পের সঙ্গে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছি না। আর তাই কাজ করছি না। গল্প যেমন যাচ্ছেতাই, বাজেটের অবস্থাও খুব শোচনীয়। দুই দিন আগেও আমার কাছে একজন প্রযোজক জানালেন ৩৫ লাখ টাকা নাকি ছবির বাজেট! ডিজিটালের নামে ছবির বাজেট যদি এমন হয় তাহলে এতে রীতিমতো আতঙ্কিত হতে হয়।’


উল্লেখ্য, ১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন পপি। চলচ্চিত্রে দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে প্রায় শ-খানেক ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১২ সালে পপি অভিনীত সর্বশেষ ছবি ‘গার্মেন্টস কন্যা’ মুক্তি পায়। ছবিটিতে পপির বিপরীতে অভিনয় করেন ইমন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য পপি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো হচ্ছে কালাম কায়সারের ‘কারাগার’ (২০০৩), নার্গিস আকতারের ‘মেঘের কোলে রোদ’ (২০০৮) এবং অহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’ (২০০৯)।

অনন্য এক সম্মাননায় শফিক তুহিন


সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হাত থেকে সম্মাননা পদক নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি-শিল্পী-সুরকার শফিক তুহিন।

তোফায়েল আহমেদ ও শফিক তুহিন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র। এই বিভাগের সাবেক ছাত্রছাত্রীদের সংগঠন ‘ইডাফস’-এর উদ্যোগে গত শনিবার (২২/০৩/২০১৪ ইং) এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় টিএসসি মিলনায়তনে।

অনুষ্ঠানে সাবেক ছাত্র হিসেবে হাজির ছিলেন তোফায়েল আহমেদ ও শফিক তুহিন। ভিন্ন মাত্রার এ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় শফিক তুহিনকে। আর সেই সম্মাননা পদক তাঁর হাতে তুলে দেন তোফায়েল আহমেদ। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট আটজন সাবেক শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করে ইডাফস।

সম্মাননা পদক পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে শফিক তুহিন বলেন, ‘আমি খুবই আনন্দিত। সংগীতজীবনে আমি অনেক ধরনের পুরস্কারই পেয়েছি। কিন্তু নিজের বিশ্ববিদ্যালয় থেকে অনেক গুণী মানুষের পাশাপাশি আমার মতো একজন তরুণকে সম্মাননা জানানোর বিষয়টিতে আমি অনেক বেশি আনন্দিত। এ ধরনের পুরস্কার আমার পরবর্তী কাজের ক্ষেত্রে অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

Sunday, March 23, 2014

শাকিব-বিন্দুর ‘এই তো প্রেম’ ডিজিটাল হচ্ছে


‘এই তো প্রেম’ ছবির ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ২০০৯ সালে। গানটির জনপ্রিয়তার কারণে এক সময় ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের মাত্রাটাও বেড়েছিল অনেক গুণ। কিন্তু গান মুক্তি পেলেও ছবিটির শুটিং যেন আর শেষ হতে চায় না। অবশেষে সাড়ে চার বছর পার করে সম্প্রতি ছবিটির শুটিং শেষ করেছেন নির্মাতা সোহেল আরমান।

শুটিং শেষ হলেও ‘এই তো প্রেম’ ছবির মুক্তি নিয়ে একরকম দোটানায় পড়ে যান সোহেল আরমান। ৩৫ মি.মি. নাকি ডিজিটাল ফরম্যাট? শেষ পর্যন্ত ডিজিটাল ফরম্যাটে শাকিব খান ও বিন্দু অভিনীত ‘এই তো প্রেম’ ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এ প্রসঙ্গে প্রথম আলোকে সোহেল আরমান বলেন, ‘শুটিং শেষ হওয়ার পর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই ছবিটি ডিজিটাল ফরম্যাটে মুক্তি দেওয়ার। এখন ছবিটিকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। ইচ্ছে আছে, শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার। এরই মধ্যে অনেক হল মালিক ছবিটি নিয়ে যে পরিমাণ আগ্রহ দেখিয়েছেন, তা আমাকে মুগ্ধ করেছে।’



কবে নাগাদ ‘এই তো প্রেম’ ছবিটি মুক্তি পাচ্ছে—জানতে চাইলে সোহেল আরমান বলেন, ‘আগামী ঈদ মৌসুমে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছি।’
দীর্ঘ সময় নিয়ে শুটিং করার কারণ প্রসঙ্গে সোহেল আরমান বলেন, ‘ছবির গল্পের প্রয়োজনে শীতকাল ছাড়া শুটিং করা সম্ভব ছিল না। আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম ছবির শুটিং শেষ হতে দেড়-দুই বছরের মতো সময় লাগবে। কিন্তু বাড়তি কিছু জটিলতার কারণে শুটিং শেষ করতে সময়টা আরও বেশি লেগে যায়।’

মৌসুমির নতুন সিনেমা

‘মন জানে না মনের ঠিকানা’ শিরোনামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমী। ছবিটিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ছবিটিতে অসহায় মেয়েশিশুকে সাহায্য করতে দেখা যাবে মৌসুমীকে।
‘মন জানে না মনের ঠিকানা’ ছবিটি পরিচালনা করছেন মুশফিকুর রহমান গুলজার। এই নিয়ে পঞ্চমবারের মতো মুশফিকের সঙ্গে কাজ করছেন মৌসুমী। ছবিটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম।
মৌসুমী বলেন, “গুলজার ভাই ছবিতে গল্পের প্রাধান্য দেন। তিনি আমার চরিত্র নিয়েও বেশ ভাবেন। ফলে তার ছবি করতে ভালোই লাগে। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে।"

বাংলালিংক থেকে বাদ পড়লেন শখ


মডেল-অভিনেত্রী শখের ক্যারিয়ারের অঙ্কটা গত প্রায় বছর খানেক ধরেই বেশ খারাপ যাচ্ছে। কোনো কিছুতেই যেন হিসেব মেলাতে পারছেন না তিনি। হাতে তেমন নাটকের কাজও নেই। যেই বাংলালিংকের বিজ্ঞাপনের জন্য শখের আজ এত পরিচিতি সেই বিজ্ঞাপন থেকেও বাদ পড়েছেন তিনি। আপাতত তিনি বাংলালিংকের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নেই বলে জানা যায়। উল্লেখ্য, এই বাংলালিংকের বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই তিনি বারবার দ্বন্দ্বে জড়িয়ে পড়তেন সারিকার সঙ্গে। সারিকার সঙ্গে বাংলালিংকের চুক্তি শেষ হলে সেখানে যোগ দেন মেহজাবিন। শেষমেশ এসে মেহজাবিনের সঙ্গেও তার ঝগড়াঝাটির খবর মিডিয়াতে বেশ বড় আকারেই প্রকাশ পায়। একইভাবে শখ নাকি মেহজাবিনের বিরুদ্ধে সারাক্ষণই বিজ্ঞাপন নির্মাতার কাছে নালিশের পর নালিশ দিতেই থাকেন। একে অন্যের সাথে তুই-তুকারি আচরণও করেন। একজন মেকআপ রুমে থাকলে অন্যজন মেকআপ রুমে ঢুকতেই চান না। শুধু মেকআপ রুমেই নয়, মেকআপ বক্সেও সমস্যা তাদের। মেহজাবিন যদি আগে মেকআপ করেন তাহলে সেই মেকআপ ম্যানের ব্যবহূত মেকআপ তিনি ব্যবহার করতে চান না। শখের এ রকম আচরণ বিদ্যা সিনহা মিমের সঙ্গেও রয়েছে। এর সবই মিডিয়াতে বেশ প্রকাশ্য বিষয়। 

অভিনয় দুর্বলতার জন্য নির্মাতারাও তাদের নাটকে এখন আর শখকে নিতে ভরসা করছেন না। অন্যদিকে জানা যায়, নিলয়ের সঙ্গে শখের বছর খানেকের প্রেমের সম্পর্ক ভাঙলে শখ নিজেই অনেক ভেঙে পড়েন। শখের খুব ঘনিষ্ঠ একজনের মাধ্যমে জানা যায়, তাদের সম্পর্কের বিচ্ছেদের কিছুদিনের মধ্যেই শখ আত্মহত্যার চেষ্টা করেন। তাকে তাত্ক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সুস্থ করে তোলা হয়। এই ঘটনায় বেশ কিছুদিন বিশ্রামেও থাকতে হয় তাকে। তারপরও শখ এখন মাঝেমধ্যেই নাটকে হাজির হওয়ার চেষ্টা করেন। তবে এর বাইরে সুখবর হলো, এরইমধ্যে আগামী ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ করার কথা রয়েছে তার।

Thursday, March 20, 2014

অভিনেত্রী মৌসুমী নাগ ও তার বর্তমান ও ভবিষ্যত্ ভাবনা

একজন প্রকৃত অভিনয়শিল্পী হওয়ার বাসনা নিয়েই অভিনয়ে নিজেকে জড়িয়েছেন মৌসুমী। সময়ের হাওয়ায় তিনি এখন একজন সফল অভিনেত্রী। সাঁঝের আলোতে যেমন একটা মায়া থাকে, অভিনয়ের প্রতিও তেমনি মায়া কাজ করে তার মনে। তাই বরাবরই সাহিত্যনির্ভর কাজকে প্রাধান্য দিয়ে আসছেন। এটিএন বাংলায় প্রচারিত ডা. নীহার রঞ্জন গুপ্তের উপন্যাস অবলম্বনে 'নূপুর' নামের ধারাবাহিকে 'মীরা' চরিত্রে সুন্দর অভিনয় করে দর্শক ও পরিচালকদের মন জয় করেছিলেন। এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, 'নূপুর' ধারাবাহিকে আমি 'মীরা' চরিত্রে কাজ করছি। আর চরিত্রের প্রয়োজনে আমাকে নাচ শেখানোর জন্য কোরিওগ্রাফার আরিফকে আমি ধন্যবাদ জানাই। এ ধারাবাহিকে আমাকে দু'টি গেটআপে কাজ করতে হয়। অনেক কষ্ট করেছি এ চরিত্রে কাজ করতে গিয়ে।' আর সাহিত্যনির্ভর কাজকে প্রসঙ্গে তিনি বলেন, 'সাহিত্যনির্ভর কাজে প্রচণ্ড গ্ল্যামার থাকে। তাই এ ধারার কাজে আমি খুব আনন্দ পাই। তাছাড়া সাহিত্যবিষয়ক বই আমার অবসরের সঙ্গী। আমি ছোটবেলা থেকে বই পড়তে পছন্দ করি। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প-উপন্যাসের কালজয়ী চরিত্রগুলো আমার চেনা ও জানা। এ কারণে এই ধারার কাজগুলো আমাকে বেশি আকৃষ্ট করে।' তার অভিনয়ের বয়স সাত বছর। এই দীর্ঘ সময়ে অভিনয় করেছেন অসংখ্য মান সম্পন্ন এক খণ্ড ও ধারাবাহিক নাটকে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো—

ডাক্তার হতে চেয়েছিলেন মীম !

ছোটবেলায় আর দশটা বালিকার মতো মিমও স্বপ্ন দেখতেন পড়াশোনা শেষ করে বড় কিছু হবেন। স্বপ্নগুলোর অন্যতম ছিল নিজেকে ডাক্তার রূপেই দেখা। তাই পড়াশোনায় মনোনিবেশটাও ছিল বেশ। পাশাপাশি ভালোলাগা থেকে নিজেকে সম্পৃক্ত করেছিলেন গান ও নাচের সাথে। বাবা-মায়ের অনুপ্রেরণায় ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। তখন একবারও ভাবেননি, বিজয়িনীর মুকুটটি তার মাথাতেই উঠবে। কিন্তু বাস্তবে ঘটেছিল দারুণ একটা চমক। বিদ্যা সিনহা মিম ডাক্তার না হতে পারলেও এই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে পরিণত হয়েছেন মিডিয়ার তারকায়। সেই থেকে দর্শকদের ভালোবাসার মাঝে তিনি শুধু বেড়েই ওঠেননি, হয়ে উঠেছেন দর্শকদের কাছে জনপ্রিয় অভিনেত্রী। গতানুগতিক নায়িকা চরিত্রের মাঝে নিজেকে কখনোই বন্দী করতে চাননি লাক্সসুন্দরী মিম। তার ভাষ্যে, 'আমি লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা থেকে এসেছি বলে অনেকে হয়তো ধরে নিয়েছিলেন, অন্য কারো কারো মতো আমিও গতানুগতিক নায়িকা চরিত্রগুলোতে কাজ করব। কিন্তু তা না করে আমি একটু ভিন্ন পথে হেঁটেছি। আমি সবসময় সেই সব চরিত্রে কাজ করেছি, যেখানে আমার অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। আমার মনে হয় আমি কিছুটা হলেও পেরেছি।' মিম অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে—

Wednesday, March 19, 2014

ফুরিয়ে যাচ্ছে জয়ার চলচ্চিত্র ক্যারিয়ার!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান চলচ্চিত্রে স্থায়ী হতে চাচ্ছেন। টিকে থাকার জন্য তাকে বেশ পরিশ্রমও করতে হচ্ছে। তবে মিডিয়াপাড়ার লোকেরা মনে করেন, জয়া পারবেন না। নাটকে অভিনয়ের গুণ তার মধ্যে থাকলেও চলচ্চিত্রে একেবারেই বেমানান তিনি। তাই শুরুতেই ডুবছে তার চলচ্চিত্র ক্যারিয়ার।

ঘুরে দাঁড়ানো অসম্ভব ব্যাপার। জয়া এ পর্যন্ত বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 'গেরিলা'। নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ নিজ দক্ষতায় জয়ার মধ্য থেকে অভিনয় বের করে এনেছেন। কিন্তু বাকি সব ছবিতে জয়ার অভিনয় ছিল প্রাণহীন।

রেদোয়ান রনির 'চোরাবালি' ছবিতে অভিনয় করেও তিনি আলোচনায় এসেছিলেন। কিন্তু অভিনয়ের দৈন্যতার কারণে তার অনেক দৃশ্য বাদ দেয়া হয়েছে। সে ছবিতেই তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে। অনেকে মনে করছেন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তিনি এ পুরস্কার নিয়েছিলেন। 

Saturday, March 15, 2014

তারিনের 'অনুচ্ছেদ ৭১'

একমাস পর আমেরিকা থেকে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। ৯ মার্চ দেশে ফিরে ১২ মার্চ চলে গেলেন সাভারের আকরান বাজারের কাছে একটি গ্রামে। সেখানেই 'অনুচ্ছেদ ৭১' নামের একটি নাটকের শুটিং করছেন তিনি।
আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে 'অনুচ্ছেদ ৭১' নাটকে অভিনয় করছেন তারিন। নাটকটি পরিচালনা করেছেন শান্তা রহমান।


অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, "দুইদিনে নাটকের কাজ শেষ করতে হয়েছে। যা সত্যিই কঠিন। তবে শান্তা তার মেধা এবং বুদ্ধি দিয়ে চরিত্রটি বুঝিয়ে দিয়েছিলেন। তাই কাজটি সহজ মনে হয়েছে। শান্তার সাথে এটা আমার প্রথম কাজ। আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা ছিলো চমতকার। যে কারণে অনেক ভালো একটি কাজ দাঁড়িয়েছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।" 

 নাটকটি আগামী ২৮ মার্চ এটিএন বাংলায় প্রচার হবে। নাটকে আরো অভিনয় করেছেন শাহাদাত, সবুজ ও রিপন।

সরকারি উদ্যোগে ভারতীয় চ্যানেলের প্রচার বন্ধ করা উচিত: হোমায়রা হিমু

মিডিয়ায় সংশ্লিষ্টতা মূলত থিয়েটার থেকেই। এর পরই ডাক পান আফজাল হোসেনের 'বাঁচতে হলে জানতে হবে' শিরোনামের বিজ্ঞাপনে। এর পর গোলাম হায়দার কিসলুর নির্দেশনায় লিপটন তাজা এর বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। তার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি হোমায়রা হিমুকে। সিঙ্গেল এবং ধারাবাহিক নাটক, বিজ্ঞাপনচিত্র, টেলিফিল্ম- সর্বত্রই দেখা গেছে তার সরব উপস্থিতি।

প্রশ্ন : আমাদের দর্শকরা এখন ভারতীয় নাটক দেখছেন ভীষণ আগ্রহের সঙ্গে। আমাদের নাটক দর্শক টানতে পারছে না কেন?
হিমু : এর প্রধান কারণ বিজ্ঞাপন বিরতি এবং স্ক্রিপ্টের দুর্বলতা। আমাদের নাটকের মধ্যে এতো বিজ্ঞাপন চালানো হয় যে, তাতে দর্শক বিরক্ত হয়ে চ্যালেন চেঞ্জ করে দেন। এ ছাড়াও ভারতীর নাটকগুলোর স্ক্রিপ্ট অনেক প্ল্যান করে করা হয়। ওরা প্রতিটি পর্ব এমন এক যায়গায় শেষ করে যে, দর্শকরা পরের পর্বটা দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন। আমাদের ধারাবাহিকে এখনো আমরা সেরকম ক্লাইমেক্স রেখে শেষ করতে পারছি না। যে কারণে আমাদের দর্শক আমাদের নাটক থেকে সরে গেছে বলা যায়।
উপরে