সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Ragini MMS2. Show all posts
Showing posts with label Ragini MMS2. Show all posts

Tuesday, March 4, 2014

'রাগিনী এমএমএস ২' ছবি প্রদর্শনী বন্ধে রক্তিম হুমকি

এবার সানি লিয়ন অভিনীত রাগিনী এমএমএস ২ ছবি প্রদর্শন বন্ধে হুমকি স্বরূপ চিঠি দেয়া হলো দিল্লির কয়েকটি মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষকে। রক্তে লেখা চিঠিতে বলা হয়েছে, ওই ছবিটি ভারতীয় সংস্কৃতির পরিপন্থি। ফলে ছবিটি যদি বৈশালীর বিগ সিনেমা ও কৌশাম্বির পিভিআরে দেখান হয়, তার পরের ঘটনাগুলির জন্য দায়ী থাকবে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।
চিঠির বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন দুই মাল্টিপ্লেক্সের কর্তারা। তারা জানিয়েছেন, এমন ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকটি ছবি প্রদর্শন রুখতে চেয়ে হুমকি চিঠি পাঠান হয়েছিল তাদের। তবে পুলিশের কাছে আবেদন, মাল্টিপ্লেক্সে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করা হোক। পুলিশ জানিয়েছে, চিঠিগুলি পাঠিয়েছে কয়েকটি চরমপন্থি দলের নেতারা। বিষয়টিকে হালকা ভাবে নেয়া হচ্ছে না বলেও জানিয়েছে দিল্লি পুলিশ।
উল্লেখ্য, একতা কাপুর, শোভা কাপুর প্রযোজিত এবং সানি লিয়ন অভিনীত রাগিনী এমএমএস ২ ছবিটি মুক্তি পাবে ২১ মার্চ।

Sunday, March 2, 2014

সানি লিওনের নগ্ন গোসল (ভিডিও)

এবার সাপভর্তি পচা পানির পুকুরে নগ্ন হয়ে গোসল করলেন বলিউডের বহুল আলোচিত-সমালোচিত সাবেক পর্নো তারকা সানি লিওন। ভুষন প্যাটেলের পরিচালনায় ‘রাগিনী এমএমএস ২’ ছবির একটি ভয়ের দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে সানিকে এই পচা পানিতে নামতে হয়েছে।
জানা গেছে, ‘রাগিনী এমএমএস ২’ ছবিটি এমনিতেই ভয়ের ছবি। তাই রাতের বেলা একটি ভয়ের দৃশ্যে সানিকে ওই পচা পানির পুকুরে নামতে হয়। ওই দৃশ্যে দেখা যায়, সানির পেছনে পেছনে তার প্রেমিকও পুকুরের জলে নেমে যায়।
ছবিতে ভয়ের ও গা শিউরানো আবহ আনতে শীতের মাঝে মধ্যরাতে শ্যুটিংয়ের আয়োজন করা হয়। আর এরজন্য বেছে নেয়া হয় মুম্বাই শহরতলি থেকে ১০০ কিলোমিটার দূরে ভাসাই এলাকার একটি পুকুরকে। শীতের দিন বলে এমনিতেই সেসময় পুকুরের পানি ছিলো ভয়াবহ ঠাণ্ডা, তার ওপর পচা গন্ধের কারণে সেটিতে নাকি নামতেই অসুবিধা হচ্ছিল সানির। তারপরও দৃশ্যের প্রয়োজনে পানিতে নামতে হয়েছে তাকে।
যদিও শ্যুটিং শেষ করেই দেরি করেননি তিনি। ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে উঠে আসেন পাড়ে। আর তার পরেই অসুস্থ হয়ে পড়েন। এমনকি এর পরের দিন সানির শরীরে নাকি অ্যালার্জির সমস্যাও দেখা দেয়।
এ বিষয়ে সানি বলেন, ‘আমি ওই পুকুরে মরা মাছ ভাসতে দেখেছি। জলটা খুব নোংরা ছিলো। ওখানে আমি নরকের মতোই ভয় পাচ্ছিলাম।

Sunday, February 23, 2014

সানি লিওনের সিনেমা দেখতে বয়সের নির্দিষ্ট গণ্ডি পেরোতে হবে!

বলিউডের জনপ্রিয় পর্নোস্টার সানি লিওনকে বেশকিছু দিন যাবত বিশেষ কোনো ওয়েবসাইট খুঁজে দেখা যাচ্ছে না। যেকোনো মুভি চ্যানেল কিংবা মিউজিক চ্যানেল খুললেই দেখা যায় তাকে। তবে পর্নোস্টার বলে কথা, বলিউডে ঘাঁটি গাড়লেই কি মুছে যাবে গায়ের শর্ত প্রযোজ্য ট্যাগ? তা নয়। 

একদিকে নিন্দুকের মুখে ছাই দিয়ে একের পর এক ছবিতে নিজেকে হাজির করছেন দর্শকের সামনে, তেমনি দৈর্ঘ্য-প্রস্থে ছোট পোশাকে ইন্দো কানাডিয়ান এই তারকাকে দেখে তারা পাচ্ছেন আবেদনময়ী সানির আস্বাদ। তবে তার জন্যও শর্ত প্রযোজ্য। বয়সের নির্দিষ্ট গণ্ডি পূরণ না করলে অধরাই থেকে যাবে রাগিণী রূপে তার ভয়ঙ্কর প্রেমকাহিনি। রাগিণী এমএমএস টু ছবির ট্রেলার মুক্তির পর এখন পর্যন্ত দর্শক সংখ্যা ছাড়িয়েছে প্রায় দশ লাখ। 

খোলামেলা বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য থাকায় ভিডিওতে হুমড়ি খাচ্ছে মূলত কম বয়সী দর্শক, এমনটাই ভাবছেন সমালোচকেরা। তবে ইন্টারনেটে কোনো সেন্সরশিপ না থাকলেও ইউটিউবের নিয়মানুযায়ী ছবিটিতে প্রাপ্তবয়স্কদের ট্যাগ লাগিয়ে দিল কর্তৃপক্ষ। ফলে শুধু সার্চ করেই আর দেখা সম্ভব হবে না এই ছবির ট্রেলার। ই-মেইল আইডি ব্যবহার করে প্রবেশ করতে হবে রাগিণীর এমএমএস এ। 

কিন্তু কেউ কেউ ভাবছেন ইউটিউব কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে একতা কাপুরের এ ছবির প্রচারণার পালে আরেক দফা হাওয়া লাগল। অবশ্য শর্তের এই বেড়াজাল পাত্তা দেন না সানি। 'টিনা অ্যান্ড লোলো' ছবির পরে তামিল একটি সিনেমায় অভিনয়ের তোড়জোড়ে ব্যস্ত আছেন তিনি।
উপরে