সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Alia bhatt. Show all posts
Showing posts with label Alia bhatt. Show all posts

Sunday, March 16, 2014

একুশে পা দিলেন আলিয়া ভাট

১৫ মার্চ একুশে পা দিলেন মহেশ ভাট্ট কন্যা এবং বলিউডের প্রিয়দর্শিনী 'স্টুডেন্ট অব দ্যা ইয়ার' তারকা আলিয়া ভাট।
করন জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ দিয়ে শুরু হয় তার ফিল্ম ডেবিউ। এরপর সম্প্রতি পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে ‘হাইওয়ে’ ছবিতে কাজ করেছেন তিনি। জন্মদিনের সকালে টুইট করে জানান 'সু্প্রভাত'। আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানাই আমার সকল বন্ধু ও ফ্যানদের। জন্মদিনের স্পেশাল মুহূর্তগুলো ‘হ্যাম্পটি শর্মা কি দুলহান’ সিনেমার শুটিং ফাঁকে সেলিব্রেট করছি…. জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত কাটাচ্ছি”!!! সম্প্রতি মুক্তি পেতে চলেছে চেতন ভগতের গল্প অবলম্বনে তৈরি ” টু স্টেসস”।
দুটি ভিন্ন রাজ্যের প্রেমিক-প্রেমিকার রোমাঞ্চকর প্রেমকাহিনী নিয়ে ছবিটি তৈরি। তবে আলিয়া এখন,শশাঙ্ক খৈতান পরিচালিত ” হ্যাম্পটি শর্মা কি দুলহন” সিনেমার জন্য বেশ ব্যস্ত৷ সদ্য মুক্তি পাওয়া ”হাইওয়ে” ছবিটির জন্য ইতিমধ্যে বেশ প্রশংসা কেড়েছেন বেবি আলিয়া!- ওয়েবসাইট।

Saturday, March 1, 2014

অর্জুন কাপুর-আলিয়া ভাটের বাগদান

২০ বছর বয়সী আলিয়া ভাটের সঙ্গে বেশ কয়েকবার যুক্ত হয়েছে অর্জুন কাপুরের নাম। সহশিল্পী এবং বন্ধু অর্জুনের সঙ্গে তার ব্যক্তিগত ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে অনেকদিন ধরেই চলছে গুঞ্জন- হয়তো প্রেম চলছে তাদের! তবে প্রত্যেকবারই এ ধরনের প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন আলিয়া। সাফ জানিয়ে দিয়েছেন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না তিনি।
এমন গুঞ্জনের পর তাঁদের বাগদানের সংবাদ নিঃসন্দেহে চমকে দেবে ভক্তদেরকে। আর সেই চমকের ফায়দাই তারা নিতে চাচ্ছেন। হ্যাঁ, এই বাগদানের পুরোটাই একটা প্রচারনা কৌশল! সিনেমার প্রচারণার জন্য কত অভিনব পন্থাই না বেছে নিচ্ছেন বলিউডি তারকার, সেটারই আরেক উদাহরণ এই বাগদান।

সম্প্রতি টুইট করে এই খবর সবাইকে জানান আলিয়া। তিনি লেখেন, “আমার বাগদান হতে যাচ্ছে!”
নতুন সিনেমা ‘টু স্টেটস’-এর ট্রেইলার উদ্বোধনের দিন সহশিল্পী অর্জুনের সঙ্গে আংটি বদলের ঘোষণা দিয়েছেন তিনি। আর তাদের এই বাগদানের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে।


নিজের টুইটের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন আলিয়া। অনেকটা বিয়ের নিমন্ত্রণপত্রের মতো দেখতে ছবিটিতে লেখা ছিল:
“পরিবারের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীকে জানানো যাচ্ছে, কৃষ মালহোত্রা (অর্জুন কাপুর) এবং অনন্যা সামিনাথানের (আলিয়া ভাট) বাগদান অনুষ্ঠানে (টু স্টেটস সিনেমার ট্রেইলার উদ্বোধন) আপনারা সবাই আমন্ত্রিত।”

যদিও কয়েকদিন আগেই আলিয়া জানিয়েছিলেন, ‘টু স্টেটস’ সিনেমার ট্রেইলার উদ্বোধনের জন্য অপেক্ষা করছেন তিনি। তবে সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার ইচ্ছা নেই তার। অথচ এখন প্রচারণার খাতিরে অর্জুনের সঙ্গে আংটি বদল করতেও রাজি হয়েছেন তিনি!
ভারতের জনপ্রিয় লেখক চেতন ভাগাতের উপন্যাস ‘টু স্টেটস’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। ইন্টারনেটে ‘টু স্টেটস’-এর প্রথম ট্রেইলার মুক্তি পেয়েছে আজ ২৮ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর বারোটায়।
রোমান্টিক ড্রামা ধাঁচের সিনেমা ‘টু স্টেটস’ প্রযোজনা করেছেন কারান জোহর। এটি মুক্তি পাবে ১৮ এপ্রিল।
উপরে