সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Lives and Life Spent. Show all posts
Showing posts with label Lives and Life Spent. Show all posts

Monday, March 10, 2014

দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য

ভালো লাগা থেকে ভালোবাসার টানে কিংবা পরিবারের আয়োজনেই বিয়ের বন্ধনে জড়ায় নারী-পুরুষ। দাম্পত্য সুন্দর কাটুক, সব বিবাহিতই সেটা চান। কিন্তু ছোট ছোট বিষয় নিয়েই হয়তো সম্পর্কটা তিক্ত হতে শুরু করে, আর যার ইতি টানা হয় বিচ্ছেদে। অথচ একটু চাইলেই কিংবা সামান্য সচেতন হলেই এ দাম্পত্যকে চমতকারভাবে দীর্ঘস্থায়ী করা যায়। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দাম্পত্য দীর্ঘমেয়াদি করার গোপন কিছু রহস্য।

কথা বলুন
জীবনে ব্যস্ততা তো থাকবেই। অফিসের কাজ, নিজের কাজ, এদিক-সেদিক বেড়াতে যাওয়া কিংবা বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটানো নিয়ে ব্যস্ত জীবন সবার। কিন্তু এই ব্যস্ততার অজুহাত দেখিয়ে সঙ্গীকে অবহেলা নয়। দিনে অন্তত ১৫ মিনিট সময় হলেও রাখুন আপনার সঙ্গীর জন্য। তাঁর সঙ্গে কথা বলুন, সারা দিনের সবকিছু জানানোর চেষ্টা করুন, নিজেও জেনে নিন। স্বামী-স্ত্রীর মধ্যে এই কথোপকথন বা তথ্যের আদান-প্রদান খুবই জরুরি দীর্ঘ দাম্পত্যের জন্য।

Sunday, February 23, 2014

পুরুষের কাছে নারী নিশ্চিতভাবে যা চায়

পুরুষ হিসেবে নারীকে আপনার কি দুর্বোধ্য মনে হয়? আপনি কি মনে করেন নারীকে বোঝা চূড়ান্ত রকমের কঠিন? নারীর ভাবনার কূল-কিনারা করতে গিয়ে কি আপনি গলদঘর্ম হচ্ছেন? চিন্তা নেই, আপনি একা নন। একজন নারী তাঁর নীরবতা দিয়ে যেমন অনেক কথা বলতে পারেন, তেমনি একজন পুরুষও কিছু না বলে কথা বলতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। আপনার সঙ্গিনী কী বলতে চাইছে, তা বুঝতে হলে প্রয়োজন শুধু গভীর মন দিয়ে শোনা। এটা মোটেও বিজ্ঞানের কোনো খটমটে বিষয় নয়। আপনাকে শুধু তার প্রতি সংবেদনশীল হলেই চলবে। সঙ্গিনী আপনার কাছে যে তিনটি জিনিস নিশ্চিতভাবে প্রত্যাশা করে, তা এখানে দেওয়া হলো:

সৎ আর আস্থাভাজন হন

একজন নারীর কাছে সঙ্গীর সততা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নারীর কাছে সব কথা অকপটে খুলে বলার মতো সত্ সাহস থাকতে হবে আপনার। কখনো যদি তিনি ধরে ফেলেন আপনি মিথ্যা বলছেন, তাহলে আপনাকে ক্ষমা করবেন না। তবে ভুল করে তা অকপটে স্বীকার করলে ক্ষমা পাওয়ার একটা সুযোগ আছে। তাহলে তিনি আপনাকে নিশ্চিন্তে বিশ্বাস করবেন এবং নির্দ্বিধায় আপনার ওপর আস্থা রাখবেন। এটা তাঁর কাছে অনেক কিছু। একজন নারী এমন সঙ্গী চান, যার ওপর নির্ভর করা যায়।

মন দিয়ে শুনুন

সম্পর্কটাকে টেকসই করতে গেলে আপনাকে শ্রবণশক্তির দক্ষতা বাড়াতে হবে। সঙ্গিনীর সব সমস্যা শোনার জন্য একটা কান পেতে দিয়ে রাখুন। সব সময় যে এসব সমস্যার সমাধান দিতে হবে, তা নয়। তিনি তা চানও না। তাঁর প্রত্যাশা, আপনি সব সমস্যার কথা শুনে যাবেন। তাঁর কথার ওপর কোনো রায় দেবেন না, কোনো মন্তব্য নিয়ে সমালোচনা করবেন না। আপনার সঙ্গে তাঁকে আবেগের বন্ধন তৈরি করার সুযোগ দিন।

পরিণত হন

সবাই জানে, পুরুষের আগে নারী পরিণত হয়, পূর্ণতা পায়। এই পরিপক্বতা নিয়ে নারী যে সারা জীবন এগিয়ে থাকবেন, এটা তিনি নিজেও চান না। নারীও চান তাঁর সঙ্গীটির জীবনবোধ একই রকম পরিপূর্ণ থাকুক। তিনি চান তাঁর সঙ্গীটি হবে ধীরস্থির, শান্ত ও নিয়ন্ত্রিত। আপনি তাঁকে দেখান যে ভয় পাওয়ার মতো বিষয়গুলোকে এড়িয়ে চলেন না, বরং সাহস নিয়ে মোকাবিলা করেন। আবেগ প্রকাশ করা মাঝেমধ্যে ভালো, তবে আপনাকে এটাও দেখাতে হবে যে আপনি হিসেব-কিতেব করে ঝুঁকিও নিতে পারেন। সঙ্গীর ওপর নির্ভর করতে পারার বিষয়টি নারী খুব পছন্দ করেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
উপরে