সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Katrina Kaif. Show all posts
Showing posts with label Katrina Kaif. Show all posts

Saturday, March 29, 2014

বিয়ের বিষয়ে মুখ খুললেন ক্যাটরিনা!

'আগামী বছর শুভ বিবাহ সম্পন্ন করতে চলেছেন রনবীর-ক্যাট' আজ দেশ-বিদেশের বিভিন্ন মিডিয়ায় এ খবর প্রকাশিত হওয়ায় অবাক হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আগামী বছর রনবীরের সাথে বিয়ের খবর কার্যত অস্বীকার করেছেন ক্যাটরিনা। তিনি বলেন, 'এই সম্পর্কে আমি কিছু জানি না। আমি মোটেও ওয়াকিবহাল নই। এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে তাহলে সবার আগে আমি নিজেই বলবো।'
ক্যাটরিনা বলেন, এখন পর্যন্ত বিয়ের কোনো পরিকল্পনাই নেই। তিনি বলেন, এই ধরনের প্রতিবেদন দ্বারা আমি বিভ্রান্ত হতে চাই না। আমার ব্যাক্তিগত জীবন নিয়ে এই ধরনের প্রতিবেদন না করলেই খুশি হবো।
সম্প্রতি, রনবীর এক টিভি সাক্ষাতকারে বলেন ক্যাটরিনা তার প্রতি মুগ্ধ। ধুম থ্রি'র এই নায়িকা বলেন, তার পরিবার এ বিষয়ে অবগত না। কেন এ ধরনের খবর লেখা হচ্ছে, তা আমরা জানি না।
সূত্র- টাইমস অফ ইন্ডিয়া

Saturday, March 22, 2014

আবারও একসাথে শাহরুখ-ক্যাটরিনা

যশ চোপড়া পরিচালিত ‘জব তক হ্যায় জান’ ছবিতে প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করেন শাহরুখ-ক্যাটরিনা।আবারও একই সাথে কাজ করতে জাচ্ছন এই জুটি। শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ দেখা যাবে পরিচালক রাহুল ঢোলাকিয়ার ‘রইস’ ছবিতে।
কিছুদিন আগে খবরে ছিল এই ছবিতেই ফারহান আখতারকে সরিয়ে জায়গা করে নিয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। শাহরুখের বিপরীতে ক্যাটরিনা সাইন করায় রাহুলের ‘রইস’ ছবি এখন টক অফ দ্য টাউন।
রাহুলের বলেন, শাহরুখের পাশে কে হবে হিরোইন সেটা বেশ চিন্তার কারণ ছিল। প্রথেম দীপিকাকে নেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু চেন্নাই এক্সপ্রেসের পর এই জুটিকে এত তাড়াতাড়ি আবার দর্শকদের সামনে আনতে চায়নি। তাই ক্যাটরিনার কথা ভাবা। আর ছবির চরিত্রের সঙ্গে ক্যাটরিনা বেশ মানিয়ে যায়৷
উল্লেখ্য, সব কিছু ঠিকঠাক চললে আগস্ট মাসেই শুরু হবে এই ছবির শ্যুটিং।

Sunday, March 9, 2014

সিদ্ধার্থের হাত ক্যাটরিনার ওখানে কেন? (ভিডিও)

শুটিংয়ের ফাঁকে সময় বের করে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে শ্রীলঙ্কায় তিনদিন ছুটি কাটিয়ে ভারত ফিরলেন ক্যাটরিনা কাইফ।
বর্তমানে হৃত্বিক রোশানের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা। অন্যদিকে আনুশকা শর্মার সঙ্গে শ্রীলঙ্কায় ‘বম্বে ভেলভেট’ সিনেমার শুটিং করছেন রণবীর।
মিড ডে জানায়, ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিংয়ের ফাঁকে অবসর সময়টুকু দিল্লির হোটেলে না কাটিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে শ্রীলঙ্কায় অভিসারে যান ক্যাট।
দিল্লি থেকে ১ মার্চ কলোম্বোতে উড়ে যান ক্যাট। তিনদিন সেখানে থেকে ৪ মার্চ শুটিংয়ে ফিরে আসেন। এর আগেও একবার ছুটি কাটাতে শ্রীলঙ্কা গিয়েছিলেন রণবীর-ক্যাট।
প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে টিনসেলে রণবীর-ক্যাটকে নিয়ে জল্পনা কল্পনার সূত্রপাত হয়। যদিও দুজনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।
২০১৩ সালের অগাস্ট মাসে একটি ট্যাবলয়েড রণবীর-ক্যাটের স্পেনে অবকাশ কাটানোর কিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ করলে তাদের সম্পর্কের বিষয়টি উঠে আসে আলোচনায়। এরপরও তারা নিজেদের সম্পর্কের বিষয় অস্বীকার করে একই সঙ্গে বেশ কিছু জায়গায় ছুটি কাটাতে গেছেন। ২০১৪-এর নববর্ষ পালন করতেও নিউ ইয়র্ক গিয়েছিলেন ওই জুটি।
একসঙ্গে নিউ ইয়র্ক গেলেও সেখান থেকে একসঙ্গে ফেরা হয়নি তাদের। ঝগড়ার কারণে দুজনের মধ্যেই কথা বলা বন্ধ হয়ে যায়। এমনকি ‘জাগ্গা জাসুস’ সিনেমার শুটিংয়ের সময়ও কেউ কারও সঙ্গে কথা বলেননি। তবে তাদের সম্পর্কের উষ্ণতা ফিরে এসেছে। আর তাই নতুন করে একে অপরের সঙ্গে  সময় কাটাতে ক্যাটের শ্রীলঙ্কা ছুটে যাওয়া।
কিন্তু সেখানেও বিতর্ক! বিতর্ক যেন তাদের একে অপরের সমাথর্ক শব্দ৷ বলিউডি তারকারা কন্ট্রোভারসিতে না জড়ালে যেন তাদের পেটের ভাত হজম হয় না৷ আর তা যদি বেড়িয়ে আসে জনসমক্ষে, তাহলে তো আর কথাই নেই৷ ঘটনা ফুলে ফেঁপে একেবারে ঢোল৷ বলিউডি তারকারা অবশ্য এই ধরনের বিতর্ক গায়ে মাখেন না৷ এটা তাদের উপরে ওঠার সিঁড়ি৷ অনেকটা গুরু ছবির সেই ডায়লগটার মত, ‘আগর লোগ তুমহারে পিঠ পিছে বুরাই করে তো সমাঝনা কে তরক্কি কর রহে হো’৷ তার উপর যদি সেই বিতর্ক  হয় ছবি, তবে তা ছিঁবড়ে হতে বেশি সময় লাগে না৷ তেমনই কিছু বিতর্কিত ছবি বহুল প্রচলিত৷
সিদ্ধার্থ মালিয়া ও ক্যাটরিনা কাইফেই এই ছবি বিতর্কের ঝড় তুলেছে৷ ছবিতে দু’জনেই বেশ ঘনিষ্ট৷ তবে, সিদ্ধার্থের হাত ক্যাটরিনারে ওখানে (টপের ভিতর) কেন?

Sunday, March 2, 2014

অবকাশযাপনে রণবীর-ক্যাটরিনা এবার শ্রীলঙ্কায়!

স্পেন, নিউইয়র্কের পর এবার শ্রীলঙ্কায় অবকাশযাপনের পরিকল্পনা করছেন বলিউডের আলোচিত তারকা জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। ক্যাটের কাছের একটি সূত্রের বরাতে সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এ প্রসঙ্গে ক্যাটরিনার কাছের ওই সূত্রটি জানিয়েছে, ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন ক্যাটরিনা। আর শ্রীলঙ্কায় ‘বোম্বে ভেলভেট’ ছবির শুটিং করছেন রণবীর। কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ততার পরও তাঁরা আপ্রাণ চেষ্টা করছেন একসঙ্গে কিছু সময় কাটানোর।

সূত্রটি আরও জানিয়েছে, মার্চ মাসের প্রথম সপ্তাহে ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিং লোকেশন পরিবর্তন করা হচ্ছে। এ জন্য কাজ থেকে তিন দিনের ছুটি পাচ্ছেন ক্যাটরিনা। তিনি এই ছুটিকে কাজে লাগাতে শ্রীলঙ্কায় যাওয়ার পরিকল্পনা করেছেন। মূলত রণবীরের সঙ্গে অবকাশযাপনের জন্যই শ্রীলঙ্কায় সংক্ষিপ্ত সফরের কথা ভাবছেন ‘আজব প্রেম কি গজব কাহানি’খ্যাত এ তারকা অভিনেত্রী।

উপরে