সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Armaan Kohli. Show all posts
Showing posts with label Armaan Kohli. Show all posts

Sunday, March 16, 2014

গোপনে বাগদান তানিশা-আরমান!


বলিউডের অভিনেত্রী তানিশা মুখার্জির সঙ্গে প্রযোজক-অভিনেতা আরমান কোহলির প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন থেকেই। সম্প্রতি এ জুটির বাগদানের খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গত বছর ‘বিগ বস ৭’ অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে এই জুটির মধ্যে সখ্য গড়ে ওঠে। দিনকে দিন তা বেড়েই চলে। দেশ-বিদেশে ঘন ঘন অভিসারে মেতে উঠতেও দেখা যায় তাঁদের। সম্প্রতি এ জুটির কাছের একটি সূত্র জানিয়েছে, গোপনে বাগদান সম্পন্ন করেছেন তানিশা ও আরমান। তানিশার সামনে হাঁটু গেড়ে বসে আজীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দেওয়ার পর প্রিয়তমার অনামিকায় বাগদানের আংটি পরিয়ে দিয়েছেন ৪১ বছর বয়সী আরমান।

৩৬ বছর বয়সী তানিশাকে বিশাল ও চমত্কার একটি হীরার আংটি উপহার দিয়েছেন আরমান। আংটিটি দারুণ পছন্দ করেছেন তানিশা। বাগদানের পুরো বিষয় নিয়ে খুবই উচ্ছ্বসিত বাঙালি বংশোদ্ভূত বলিউডের এ অভিনেত্রী।

সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ৭’ অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়েছিল গত বছরের ১৫ সেপ্টেম্বর। শেষ হয়েছে ২৮ ডিসেম্বর। জনপ্রিয় এ টিভি রিয়েলিটি শো থেকে তানিশার প্রাপ্তিটা বেশ ভালোই বলতে হয়। প্রথম রানারআপ হিসেবে পুরস্কৃত হওয়ার পাশাপাশি নতুন মনের মানুষের সন্ধানও পেয়ে যান ‘নিল এন নিকি’খ্যাত এ তারকা অভিনেত্রী।



‘বিগ বস ৭’ অনুষ্ঠান চলাকালেই তানিশা ও আরমানের ঘনিষ্ঠতা সবার নজরে পড়ে। তাঁদের প্রেমের জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিউডে। অনুষ্ঠানটি শেষ হওয়ার পরও এ জুটির সখ্য কমেনি; বরং তার উল্টো চিত্রই দেখা গেছে। নতুন বছরকে বরণ করে নিতে গোয়ায় অবকাশযাপনে গিয়েছিলেন তানিশা-আরমান। শুধু তা-ই নয়, দেশের সীমানা পেরিয়ে দুবাইতেও অভিসারে মেতে নিজেদের প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছিলেন এ তারকা জুটি। তাঁরা শিগগির বিয়ে করে থিতু হওয়ার পরিকল্পনা করছেন বলেও জোর গুঞ্জন রয়েছে বলিউডে।
উপরে