সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Indrani Chakraborty Mishti. Show all posts
Showing posts with label Indrani Chakraborty Mishti. Show all posts

Tuesday, March 18, 2014

সুভাষ ঘাইয়ের 'এম' ফ্যাক্টর


দয়াবান, সওদাগর, হিরো, পরদেশ এই চারটি সিনেমাই সুভাষ ঘাইয়ের সুপারহিট ছবি। যেই চারটিতেই কাজ করেছিল ঘাইয়ের সেই ম্যাজিকাল 'এম' ফ্যাক্টর। মাধুরী, মীনাক্ষি, মনীষা, মহিমা। চার অভিনেত্রীই সুভাষের লাকি ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছিলেন। এবারে সেই তালিকায় নতুন সংযোজন কাঞ্চি-র হিরোইন মিষ্টি।

ক্যারিয়ারের শুরুতে দয়াবানের মতো হিট ছবি দিয়ে বলিউডে শক্ত মাটি পেয়েছিলেন মাধুরী দীক্ষিত। সওদাগরে অভিনয়ের পর থেকে ছবির প্রস্তাবে ভরে গিয়েছিল মনীষা কৈরালার ঝুলি। নিজের 'এম' ফ্যাক্টরের জন্য অভিনেত্রীদের নামও বদলে দিয়েছেন সুভাষ। 

শশীকলা শেষাদ্রিকে মীনাক্ষি নাম দিয়ে বিখ্যাত করেছিলেন সুভাষ। সুপারহিট ছবি মীনাক্ষিকে বলিউডে প্রতিষ্ঠা করেছিল। ঋতু চৌধুরিকে মহিমা নামে বলিউডে আত্মপ্রকাশ করিয়েছিলেন সুভাষ। পরদেশের সাফল্য কারও অজানা নয়। এমনকী, সুভাষ ঘাইয়ের প্রযোজনা সংস্থার নামও মুক্তা আর্টস।

আরও একবার সেই ম্যাজিকাল এম ফ্যাক্টর দেখার আশায় সুভাষ। অনেক অডিশনের পর খুঁজে পেয়েছেন আগামী ছবি কাঞ্চির অভিনেত্রী ইন্দ্রানী চক্রবর্তীকে। ম্যাজিকের আশায় তাঁর নাম বদলে করেছেন মিষ্টি। আরও একবার সুভাষের এম ম্যাজিকের আশায় বলিউড।

সূত্র : জি নিউজ
উপরে