সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Sondeho. Show all posts
Showing posts with label Sondeho. Show all posts

Tuesday, March 18, 2014

প্রকাশ হচ্ছে না আসিফ-ন্যান্সির সন্দেহ !

সঙ্গীত জগতের দুটি উজ্জ্বল নক্ষত্র আসিফ-ন্যান্সি। এবার তাদের দ্বিতীয় দ্বৈত অ্যালবাম 'সন্দেহ' নিয়ে সন্দেহ কেটেছে। গেল প্রায় ৬ মাস ধরে এই অ্যালবামটির রেকর্ডিং এবং মুক্তির বিষয়টি নিয়ে নানা সন্দেহ ছড়িয়েছে সংগীতাঙ্গনে।

সম্প্রতি এই দুই সঙ্গীত তারকাকে নিয়ে 'সন্দেহ' অ্যালবামটি নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন। এ সম্পর্কে তারা দু'জনেই বলেন, এটা আমাদের টেকনিক্যাল সমস্যা। তাই 'সন্দেহ' শীর্ষক কোন অ্যালবাম আর হচ্ছে না। এতদিন আমরা দু'জনেই অ্যালবামটি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। অবশেষে দু'জনেই সিদ্ধান্ত নিয়েছি অ্যালবামটি থেকে সরে আসার।

আসিফ-ন্যান্সির প্রথম দ্বৈত অ্যালবাম 'ঝগড়ার গান'। আর এটি মুক্তি পেয়েছিল গত ঈদে আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে। অ্যালবামটি ফিজিক্যালি খুব বেশি না চললেও ডিজিটালি (মুঠোফোনে) কাটতি বেশ সন্তোষজনক এখনও। তাইতো প্রথম অ্যালবামের কাঙ্খিত সফলতার সূত্র ধরে গেল ছয় মাস আগেই নিজেদের দ্বিতীয় অ্যালবাম 'সন্দেহ'র নাম ঘোষণা দেন আসিফ-ন্যান্সি।
উপরে