সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Zahid Hassan. Show all posts
Showing posts with label Zahid Hassan. Show all posts

Wednesday, March 19, 2014

একই রিক্সায় তিন তারকা

বেশ কয়েক বছর বিরতির পর আবারো একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় তিন তারকা জাহিদ হাসান, ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ। নাটকের নাম ‘একটি খুনের স্বপ্ন’। নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ নোমান।
নাটকে জাহিদ হাসান ও বিজরী বরকতউল্লাহ স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। ইন্তেখাব দিনার অভিনয় করেছেন একজন মনোবিধ-এর চরিত্রে।
জাহিদ হাসান বলেন, "পরিচালক হিসেবে নোমান অত্যন্ত গুণি একজন পরিচালক। তার সাথে অনেক নাটকেই আমি কাজ করেছি। অনেক স্বাধীনতা দিয়ে যেমন তিনি কাজ আদায় করে নেন ঠিক তেমনি নিজে তৃপ্ত না হওয়া পর্যন্ত নিরলস পরিশ্রম করেন। নাটক কিংবা টেলিফিল্মটিকে যথাযথ পূর্ণাঙ্গ রূপ দেয়ার চেষ্টা করেন তিনি।"
ইন্তেখাব দিনার বলেন, "বহুদিন পর জাহিদ ভাইয়ের সাথে আমি আর বিজরী কাজ করেছি। জাহিদ ভাই সেটে থাকা মানেই হচ্ছে একটি পিকনিক পিকনিক ব্যাপার কাজ করা। অনেক মজা করে কাজটি করছি।"
বিজরী বরকতউল্লাহ বলেন, "নাটকটিতে কাজ করতে গিয়ে পুরোনো দিনে ফিরে গিয়েছিলাম। নি:সন্দেহে দর্শকের ভালোলাগার মতো একটি নাটক হয়েছে। আশা করি দর্শকের ভালো লাগবে।"

নাটকটি আগামী ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে বলে নির্মাতা জানিয়েছেন।
উপরে