সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Nazmun Munir Nancy. Show all posts
Showing posts with label Nazmun Munir Nancy. Show all posts

Tuesday, March 18, 2014

প্রকাশ হচ্ছে না আসিফ-ন্যান্সির সন্দেহ !

সঙ্গীত জগতের দুটি উজ্জ্বল নক্ষত্র আসিফ-ন্যান্সি। এবার তাদের দ্বিতীয় দ্বৈত অ্যালবাম 'সন্দেহ' নিয়ে সন্দেহ কেটেছে। গেল প্রায় ৬ মাস ধরে এই অ্যালবামটির রেকর্ডিং এবং মুক্তির বিষয়টি নিয়ে নানা সন্দেহ ছড়িয়েছে সংগীতাঙ্গনে।

সম্প্রতি এই দুই সঙ্গীত তারকাকে নিয়ে 'সন্দেহ' অ্যালবামটি নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন। এ সম্পর্কে তারা দু'জনেই বলেন, এটা আমাদের টেকনিক্যাল সমস্যা। তাই 'সন্দেহ' শীর্ষক কোন অ্যালবাম আর হচ্ছে না। এতদিন আমরা দু'জনেই অ্যালবামটি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। অবশেষে দু'জনেই সিদ্ধান্ত নিয়েছি অ্যালবামটি থেকে সরে আসার।

আসিফ-ন্যান্সির প্রথম দ্বৈত অ্যালবাম 'ঝগড়ার গান'। আর এটি মুক্তি পেয়েছিল গত ঈদে আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে। অ্যালবামটি ফিজিক্যালি খুব বেশি না চললেও ডিজিটালি (মুঠোফোনে) কাটতি বেশ সন্তোষজনক এখনও। তাইতো প্রথম অ্যালবামের কাঙ্খিত সফলতার সূত্র ধরে গেল ছয় মাস আগেই নিজেদের দ্বিতীয় অ্যালবাম 'সন্দেহ'র নাম ঘোষণা দেন আসিফ-ন্যান্সি।

Monday, March 10, 2014

‘হানিমুনে’ ন্যান্সি


ভাবছেন মধুচন্দ্রিমায় গেছেন ন্যান্সি! না, এমন কিছুই নয়। সম্প্রতি ‘হানিমুন’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দেশের জনপ্রিয় এ সংগীতশিল্পী। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।
ন্যান্সি বলেন, ‘সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি দ্বৈত গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন। সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে।’
সাফিউদ্দিন সাফির ‘হানিমুন’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্রের আলোচিত জুটি মাহি ও বাপ্পি।

এদিকে, ১৪ মার্চ দেশ টিভির ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে গান গাইবেন ন্যান্সি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনুষ্ঠানটিতে আমার প্রিয় শিল্পীদের গান গাইব। আমার প্রিয় শিল্পীদের মধ্যে রয়েছেন রুনা লায়লা, শাকিলা জাফর, ফাহমিদা নবী, সাবিনা ইয়াসমীন, বাপ্পা মজুমদার, লতা মঙ্গেশকর, আরতি মুখোপাধ্যায়, নচিকেতা ও হৈমন্তী শুক্লা। ‘‘প্রিয়জনের গান’’ অনুষ্ঠানে তাঁদের সবার গানই আমি গাইব। পাশাপাশি আমার নিজের অ্যালবামের কিছু গানও পরিবেশন করব।’

সংগীত পেশা সম্পর্কে জানতে চাইলে ন্যান্সি মন্তব্য করেন, ‘আমার কাছে মনে হয়, এই পেশা অনিশ্চয়তায় ভরা। কণ্ঠ থাকলেই যে আপনি অনেক ভালো করবেন তা কিন্তু নয়। সময়ের সঙ্গে সঙ্গে শ্রোতাদের চাহিদার ধরন পরিবর্তিত হয়। সময়ের সঙ্গে শিল্পীকেও মানিয়ে নিতে হয়। কিন্তু শ্রোতারা আবার পছন্দের শিল্পীর পরিবর্তন সব সময় মেনে নিতে রাজি থাকেন না। আরেকটা বিষয়, একজন শিল্পী শ্রোতাদের কাছ থেকে অনেক ভালোবাসা পান। এটা শিল্পীর প্রত্যাশা অনেক বাড়িয়ে দেয়। বেড়ে যায় দায়বদ্ধতার চাপও।’

Wednesday, March 5, 2014

আবার হাবিব-ন্যান্সি !

ন্যান্সি। সংগীতশিল্পী। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মেরিল-প্রথম আলো তারকা জরিপে চারবার সেরা সংগীতশিল্পী হয়েছেন।তার বর্তমান কাজের খবরাখবর, ব্যক্তিগত জীবনসহ নানা বিষয়ের কথা


এই মুহূর্তে...

এখন ময়মনসিংহ আছি। বুধবার (আজ) সকালে ঢাকায় যাব। নতুন বাসায় উঠেছি। এখন থেকে নিয়মিত ঢাকায় থাকব।
আবার পুরোদমে কাজ...
ইচ্ছেটা সে রকমই। বাকিটা সময়ের ওপর ছেড়ে দিয়েছি।
নতুন গান...
নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছি। তিনটি গান তৈরি হয়েছে। আরও পাঁচটি গান করব। অ্যালবামটি রোজার ঈদে শ্রোতারা হাতে পাবেন। এ ছাড়া ভারতের টি-সিরিজের সঙ্গে আলোচনা হচ্ছে। তারা আমাকে নজরুলসংগীতের হিন্দি ভার্সন নিয়ে একটি অ্যালবাম করার প্রস্তাব দিয়েছে।
মিউজিক ক্লাব...
আমার গানই করব। দর্শকদের অনুরোধও রাখব। ১৪ মার্চ দেশ টিভির ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে গান করব। এই অনুষ্ঠানে আমার প্রিয় শিল্পীদের গানগুলো করব।

উপরে