সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Afsana Ara Bindu. Show all posts
Showing posts with label Afsana Ara Bindu. Show all posts

Saturday, October 25, 2014

নতুন জীবনে আফসান আরা বিন্দু।

জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেন আফসান আরা বিন্দু। আক্দ অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেছে তাঁর। ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে গতকাল শুক্রবার রাত ১০টায় একেবারে ঘরোয়া পরিবেশে বিন্দুর আক্দ সম্পন্ন হয়। বিন্দুর বরের নাম আসিফ সালাহউদ্দিন মালিক। তিনি আসিফ অ্যাপারেলস লিমিডেটের কর্ণধার।
খুব শিগগির সুবিধাজনক সময়ে বিন্দু তাঁর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান।
বিন্দু জানান, ‘একেবারে পারিবারিকভাবে আমাদের আক্দ অনুষ্ঠান হয়েছে। আসিফের পরিবারের সবাই আমাকে তাঁদের পরিবারের একজন মনে করেন। এমন একটি পরিবার পাওয়া যেকোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। আমি অনেক বেশি আনন্দিত।’
নয় মাস ধরে যেকোনো ধরনের শুটিং থেকে নিজেকে বিরত রাখছেন বিন্দু। এই সময়টাতে যে নাটকগুলো প্রচারিত হয়েছে, এসবের শুটিং অনেক আগে করা বলে জানান তিনি। বিন্দুর ভক্তদের জন্য বড় দুঃসংবাদ হচ্ছে, এখন থেকে শোবিজে আর কোনো ধরনের কাজে অংশ নেবেন না তিনি। এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না বলেও নিশ্চয়তা দেন বিন্দু। তিনি বলেন, ‘আমার পক্ষে আসলে একসঙ্গে দুটি বিষয় চালিয়ে যাওয়া সম্ভব নয়। এখন থেকে নিজেকে পুরোপুরিভাবে পরিবারের কাজে নিয়োজিত করতে চাই।’

Sunday, March 23, 2014

শাকিব-বিন্দুর ‘এই তো প্রেম’ ডিজিটাল হচ্ছে


‘এই তো প্রেম’ ছবির ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ২০০৯ সালে। গানটির জনপ্রিয়তার কারণে এক সময় ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের মাত্রাটাও বেড়েছিল অনেক গুণ। কিন্তু গান মুক্তি পেলেও ছবিটির শুটিং যেন আর শেষ হতে চায় না। অবশেষে সাড়ে চার বছর পার করে সম্প্রতি ছবিটির শুটিং শেষ করেছেন নির্মাতা সোহেল আরমান।

শুটিং শেষ হলেও ‘এই তো প্রেম’ ছবির মুক্তি নিয়ে একরকম দোটানায় পড়ে যান সোহেল আরমান। ৩৫ মি.মি. নাকি ডিজিটাল ফরম্যাট? শেষ পর্যন্ত ডিজিটাল ফরম্যাটে শাকিব খান ও বিন্দু অভিনীত ‘এই তো প্রেম’ ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এ প্রসঙ্গে প্রথম আলোকে সোহেল আরমান বলেন, ‘শুটিং শেষ হওয়ার পর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই ছবিটি ডিজিটাল ফরম্যাটে মুক্তি দেওয়ার। এখন ছবিটিকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। ইচ্ছে আছে, শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার। এরই মধ্যে অনেক হল মালিক ছবিটি নিয়ে যে পরিমাণ আগ্রহ দেখিয়েছেন, তা আমাকে মুগ্ধ করেছে।’



কবে নাগাদ ‘এই তো প্রেম’ ছবিটি মুক্তি পাচ্ছে—জানতে চাইলে সোহেল আরমান বলেন, ‘আগামী ঈদ মৌসুমে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছি।’
দীর্ঘ সময় নিয়ে শুটিং করার কারণ প্রসঙ্গে সোহেল আরমান বলেন, ‘ছবির গল্পের প্রয়োজনে শীতকাল ছাড়া শুটিং করা সম্ভব ছিল না। আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম ছবির শুটিং শেষ হতে দেড়-দুই বছরের মতো সময় লাগবে। কিন্তু বাড়তি কিছু জটিলতার কারণে শুটিং শেষ করতে সময়টা আরও বেশি লেগে যায়।’

Saturday, March 15, 2014

বিন্দুর বিয়ে আসন্ন !

ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিন্দু বেশ কিছুদিন ধরেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি বিন্দু জানালেন তার বিয়ের বিষয়ে পরিবার থেকে তোড়জোড় শুরু হয়েছে। এমনকি এর মধ্যে পত্র খোঁজাও শুরু হয়ে গেছে।

এ বিষয়ে বিন্দু বলেন, "বিয়েটা তো আর এমন নয়, একটা ড্রেস পছন্দ হলো আর হুটহাট করে কিনে ফেললাম। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নাম বিয়ে। মা-বাবা ছেলে পছন্দ করেছেন। তাঁদের পছন্দই আমার পছন্দ।"

এদিকে, বিয়ের কারণে একটি চলচ্চিত্রের চুক্তিপত্রে স্বাক্ষর করেও 'না' করে দিয়েছেন বিন্দু। এ প্রসঙ্গে বিন্দু বলেন, গল্পটা ভালো ছিল। এই মার্চ থেকেই ইতালিতে শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিজেকে গুটিয়ে নিয়েছি। বলা তো যায় না! বিয়েটা হয়ে গেলে যদি সময় দিতে না পারি! আমার কারণে কেউ বিপদে পড়–ক, সেটা চাই না।’

বিন্দুর কথা শুনে ভালই বোঝা যাচ্ছে বিয়ের সানাইটা বাজতে বোধহয় আর বেশি দেরী নেই।
উপরে