সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Sadika Parvin Popy. Show all posts
Showing posts with label Sadika Parvin Popy. Show all posts

Tuesday, March 25, 2014

পপির দিন কাটছে শঙ্কায়


তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী সাদিকা পারভীন পপির দিন কাটছে শঙ্কায়। তাঁর এ শঙ্কার মূল কারণ ছবি মুক্তির সংখ্যা কমে যাওয়া। পপি বলেন, ‘কয়েক বছর আগেও আমাদের দেশে বছরে শতাধিক ছবি মুক্তি পেত, কিন্তু ইদানীং ছবি মুক্তির সংখ্যা নেমে এসেছে বছরে ২০টিরও নিচে। একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে বিষয়টিতে আমি অনেক বেশি আতঙ্কিত।’


কিছুটা ক্ষোভ প্রকাশ করেই পপি বলেন, ‘দিনকে দিন একটা দেশের চলচ্চিত্র উন্নতির দিকে যাওয়ার কথা। কিন্তু আমাদের দেশে হচ্ছে অবনতি। ডিজিটাল ছবির নামে আমাদের দেশে এখন নিম্ন বাজেটের অসংখ্য ছবি নির্মিত হচ্ছে। এতে করে আমাদের ছবির অবস্থা দিনের পর দিন আরও খারাপের দিকে যাচ্ছে।’

কিন্তু চলচ্চিত্র-সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে পরিবর্তনের একটা হাওয়া বইছে। এ মন্তব্যের সঙ্গে পপি একমত কি না—জানতে চাইলে বলেন, ‘হাতে গোনা দু-একটি ছবি দিয়ে কিন্তু পুরো চলচ্চিত্রশিল্পকে মূল্যায়ন করা ঠিক নয়।’

    RELATED
কাজের অবস্থা প্রসঙ্গে পপি বলেন, ‘বলতে পারেন প্রতিদিনই আমি অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। কিন্তু এসব ছবির বাজেট ও গল্পের সঙ্গে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছি না। আর তাই কাজ করছি না। গল্প যেমন যাচ্ছেতাই, বাজেটের অবস্থাও খুব শোচনীয়। দুই দিন আগেও আমার কাছে একজন প্রযোজক জানালেন ৩৫ লাখ টাকা নাকি ছবির বাজেট! ডিজিটালের নামে ছবির বাজেট যদি এমন হয় তাহলে এতে রীতিমতো আতঙ্কিত হতে হয়।’


উল্লেখ্য, ১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন পপি। চলচ্চিত্রে দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে প্রায় শ-খানেক ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১২ সালে পপি অভিনীত সর্বশেষ ছবি ‘গার্মেন্টস কন্যা’ মুক্তি পায়। ছবিটিতে পপির বিপরীতে অভিনয় করেন ইমন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য পপি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো হচ্ছে কালাম কায়সারের ‘কারাগার’ (২০০৩), নার্গিস আকতারের ‘মেঘের কোলে রোদ’ (২০০৮) এবং অহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’ (২০০৯)।

Saturday, February 22, 2014

চলচ্চিত্রে নিজের ক্যারিয়ার নিয়ে দ্বিধায় চিত্রনায়িকা পপি

চলচ্চিত্রের ক্যারিয়ার নিয়ে দ্বিধায় রয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। গত দুই বছরেও নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেননি তিনি। যে ছবিগুলোর শুটিং শেষ করেছেন, সেগুলোও মুক্তি পাচ্ছে না। এ নিয়ে পরিচালকদের মধ্যেও কোনো তোড়জোড় নেই। তাছাড়া তার অভিনীত কয়েকটি ছবি সেন্সরে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। সব মিলিয়ে চলচ্চিত্রের ওপর আর ভরসা পাচ্ছেন না তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।
জাহিদ হোসেনের 'লীলামন্থন' এবং নারগিস আক্তারের 'পৌষ মাসের পিরিতি' ও 'শর্টকাটে বড়লোক' ছবির শুটিং অনেক আগেই শেষ করেছেন পপি। কিন্তু এখনো এগুলো মুক্তি না পাওয়ায় প্রচন্ড হতাশ তিনি। তাছাড়া তার অভিনীত 'আদরের বড় ভাই' ও 'দ্য ডিরেক্টর' দীর্ঘদিন ধরে সেন্সরে আটকে রয়েছে। সাদ্দাম হোসেন মাসুমের 'বিয়ে হলো, বাসর হলো না' ছবিটি মুক্তি পাবে পাবে বলে পাচ্ছে না। এছাড়া জাকির হোসেনের 'চার অক্ষরের ভালোবাসা' ছবিটিরও কোনো খবর জানেন না পপি।
এ সম্পর্কে অক্ষেপের সুরে তিনি বলেন, "আমি সব ছবির কাজই সময়মতো করে দিয়েছি। কিন্তু পরিচালক-প্রযোজক ছবি মুক্তি না দিলে করার কিছু নেই।"
১৯৯৬ সালে 'আমার ঘর আমার বেহেশত' ছবির মাধ্যমে পপির রুপালি পর্দায় পদচারণা ঘটে। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে তার সহ-শিল্পী ছিলেন শাকিল খান। তবে পপি অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 'কুলি'। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। এরপরই প্রয়াত মান্নার প্রযোজনায় 'লাল বাদশা' ছবিতে অভিনয় করে পপির খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। গত ১৮ বছরের অভিনয় ক্যারিয়ারে পপি সহ-শিল্পী হিসেবে পেয়েছেন শাকিল খান, ওমর সানী, মান্না, রিয়াজ, ফেরদৌস, বাপ্পারাজ, আমিন খান, শাকিব খান, ইমন এবং নিরবকে। সর্বশেষ, বছর দুয়েক আগে তার 'গার্মেন্টস কন্যা' ছবিটি মুক্তি পায়।

Tuesday, February 11, 2014

পপির ‘নোটবুক’

একটি নোটবুক। যেখানে রয়েছে একজন নারীর ফেলে আসা জীবনের অনেক অধ্যায়ের কথা। ভালোবেসে বিয়ে করা মানুষটি হঠাত বদলে যায়। তাকে মেরে ফেলার জন্য সন্ত্রাসী ভাড়া করেন মেয়েটির স্বামী।
এমন গল্পে ‘নোটবুক’ নামে ঈদের একটি বিশেষ টেলিফিল্মে নির্যাতিত মেয়েটির ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। সাংবাদিক ও নাট্যনির্মাতা রেজানুর রহমানের রচনা ও পরিচালনায় এই টেলিফিল্মটি আগামীকাল রাত ১১ টায় প্রচার হবে এটিএন বাংলায়।
নোটবুকের গল্পে দেখা যাবে পপির জীবন চরম হুমকীর সম্মুখীন। তার স্বামী ভালোবাসার মানুষ এখন পরকীয়ায় আসক্ত। এই নিয়ে দীর্ঘদিন ধরে স্বামীর সাথে পপির বনিবনা হচ্ছিল না। শেষমেষ পপিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তার স্বামী। পপি একদিন সৈয়দপুরে তার খালার বাসায় বেড়াতে যায়। কৌশলে তার সাথে একই বাসে হুমায়ূন আহমেদের হিমু সাজিয়ে এক সন্ত্রাসীকে সৈয়দপুর পাঠিয়ে দেয় পপির স্বামী। তারপর ঘটতে থাকে একের পর এক শ্বাসরুদ্ধকর ঘটনা।
টেলিফিল্মটিতে পপি ছাড়াও আরো একজন চিত্রনায়িকা অভিনয় করেছেন। তার নাম সুমনা সোমা। আরো অভিনয় করেছেন সময়ের আলোচিত তারকা শাহাদাত। সাথে রয়েছেন আবীর খান, মাহবুবা রেজানুর, সৈয়দ ইকবাল, প্যারিস, সুকর্ন আহমেদসহ অনেকে।

উপরে