সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Virat Kohli. Show all posts
Showing posts with label Virat Kohli. Show all posts

Tuesday, March 25, 2014

আরও এক অভিনেত্রীর মন কেড়েছেন কোহলি!

হাজারো নারীর হৃদয়ে ঝড় তোলা ইন্ডিয়ান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। প্রেম, পারফর্মেন্স এসবের জন্য বরাবরই আলোচনার বিষয়ে রূপান্তরিত হলেও বর্তমানে তার চুলের স্টাইলও মোহিত করছে অনেককেই। আরও এক অভিনেত্রীর মন কেড়েছেন কোহলি। তিনি মরাঠি ফিল্মের অভিনেত্রী তেজস্বিনী পন্ডিত।
ক্রিকেটার বিরাট কোহলির প্রতি সিনে সুন্দরীদের আকর্ষণও বাড়ছে! ক্রিকেটের পিচে কোহলির দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স শুধু বিপক্ষ টিমকেই গুঁড়িয়ে দিচ্ছে না, একইসঙ্গে সুন্দরীদের মনের বাউন্ডারিতেও আছড়ে পড়ছে। তার চুলের স্টাইলও মোহিত করছে অনেককেই।
আসলে তেজস্বিনী তার স্বামীর একটি ছবি ট্যুইটারে পোস্ট করেছেন। আর এখানে তার স্বামীর চুলের স্টাইল কোহলির মতো। ট্যুইটারে তেজস্বিনীর মন্তব্য, আমার স্বামী আর আমি কোহলির লুকে অনুপ্রাণিত। ওর চুলের স্টাইলটা খুব সুন্দর। কোহলি দেখতেও স্মার্ট। তেমনি খেলেও দারুণ।
রসিকজনের মন্তব্য, গর্বিত হবেন কোহলির গার্ল ফ্রেন্ড আনুশকা। কিন্তু তেজস্বিনীর স্বামীর মনে জ্বালা ধরাবে না তো এই কোহলি স্তুতি?

Saturday, February 22, 2014

বিরাটের সঙ্গে ছুটি কাটাতে শ্রীলংকা থেকে মুম্বাইয়ে আনুশকা!

সাপ্তাহিক ছুটির একটি দিন হাতে পেয়েই আনুশকার হঠাৎ মুম্বাইতে আগমন, তাও আবার এমন এক সময়ে যখন ‘কাকতালীয়’ভাবে বিরাটও মুম্বাইতেই আছেন, এর পেছনে কারণটা কী? শত ব্যস্ততাতেও বিরাট কোহলির জন্য ঠিকই সময় বের করে নিচ্ছেন শত তরুণের হৃদয় হরণ করে নেয়া আনুশকা শর্মা!
সম্প্রতি পরিচালক অনুরাগ কশ্যাপের ‘বোম্বে ভেলভেট’ সিনেমার শ্যুটিং-এ একটু ফাঁক পেয়েই শ্রীলংকা থেকে একছুটে উড়ে এলেন মুম্বাইতে। শ্রীলংকা ছেড়ে কাজের ফাঁকেই মুম্বাইতে আনুশকার হঠাৎ এই প্রত্যাবর্তন অবাক করে দিয়ে তার মা-বাবাকেও।
এই অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আজকাল নাকি সত্যিই আনুশকা বিরাটের অত্যন্ত আপন মানুষে পরিণত হয়েছেন! আর কাজের ব্যস্ততার সময়েও কাজের দোহাই দিয়ে বিরাটের সঙ্গে দেখা না করার কাজটি তিনি মোটেই করেন না।
আনুশকার নাম প্রকাশে অনিচ্ছুক এই বন্ধুটি জানালেন, “সাপ্তাহিক ছুটির এই দিনটা আনুশকা বিরাটের সঙ্গেই বিশেষভাবে কাটাচ্ছেন!”
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
উপরে