সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Sridevi. Show all posts
Showing posts with label Sridevi. Show all posts

Saturday, March 29, 2014

করণ জোহরের হাত ধরে অভিনয়ে আসছেন শ্রীদেবী কন্যা

বলিউডে নাম লেখাতে যাচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে পিতা বনি কাপুর নয় বরং করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রাখছে জাহ্নবী।
সূত্র মেনে চললে করণের বোধহয় নতুন মুখ নিয়ে ছবি করার হিড়িক বেড়ে গেছে। তাই আলিয়া ভাটের পর এবার নতুন চেহারা জাহ্নবীকে নিয়ে ফিল্ম বানাতে চলেছেন তিনি। তবে করণ রাতারাতি মোটেই এই সিদ্ধান্ত নেননি, অনেক দিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছিল জাহ্নবীর নাম। তাছাড়া তার সঙ্গে কাপুর পরিবারের ভালো সম্পর্ক রয়েছে।
এই বড় সুযোগের জন্য জাহ্নবীও নিজেকে এক্কেবারে পারফেক্ট তৈরি করছেন। নিজের উচ্চারণ ঠিক করছেন, নাচ শিখছেন৷ আর যাই হোক মা শ্রীদেবীকে টেক্কা যে দিতে হবে। তবে শ্রীদেবী যদিও এখনই মেয়ের ফিল্মি ক্যারিয়ার নিয়ে বেশি চিন্তিত নন৷ তিনি নাকি করণকে জানিয়েছেন, আগে জাহ্নবীর পড়াশোনা তার পর ক্যারিয়ার। শুধু বলিউডই নয় সাউথ থেকেও প্রচুর ছবির অফার পাচ্ছেন জাহ্নবী।

Tuesday, March 25, 2014

মেয়েকে লাইম লাইটে আনতে উঠেপড়ে লেগেছেন শ্রীদেবী!

নিজে ছিলেন একসময়ের রুপালিপর্দা কাঁপানো নায়িকা। হাজারো পুরুষের হৃদয়ের রানী ছিলেন তিনি। বয়স হয়েছে, আর তাই চলচ্চিত্র জগতে কমেছে তার চাহিদা। তাই তো এখন সবসময় বড় মেয়ে জানভিকে লাইমলাইটে নিয়ে আসতেই ব্যস্ত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী।
ইদানীং এ কাজটির ওপরেই বেশি গুরুত্ব দিচ্ছেন শ্রীদেবী। তবে লাইমলাইটে আসতে না আসতেই সমালোচিত হতে হচ্ছে জানভিকে।
শ্রীদেবী যেখানে যাচ্ছেন প্রয়োজনে অপ্রয়োজনে মেয়ে জানভিকেই সঙ্গে রাখছেন। এজন্যই ভারতীয় গণমাধ্যমগুলো শ্রীদেবী ও তার মেয়ের সমালোচনায় নেমেছে। আবার অনেকেই অভিযোগ করেছেন, জানভিকে জোর করেই লাইমলাইটে আনার চেষ্টা করছেন শ্রীদেবী।
২০১২ সালে ১৪ সেপ্টেম্বর শ্রীদেবীর ‘ইংলিশ ভিংলিশ’ ছবিটি টরেন্টো ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়। ছবিটির প্রদর্শনীতে বড় মেয়েসহ পুরো পরিবারকে নিয়ে হাজির হন শ্রীদেবী। শুধু টরেন্টো ফিল্ম ফেস্টিফালই নয়, চলচ্চিত্র উতসব, পার্টি, উদ্বোধনী অনুষ্ঠান, সম্মাননা প্রদান অনুষ্ঠানসহ বিভিন্ন জায়গায় নিজের বাহুবন্ধনে সবসময় জানভিকে রাখছেন শ্রীদেবী।
২০১২ সালের ১৭ ডিসেম্বর পিপল সাময়িকীর ভারতীয় সংস্করণ একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে গ্ল্যামারাস মা শ্রীদেবীর সঙ্গে আঠার মতোই থাকতে দেখা গেছে জানভিকে। ২০১২ সালের ৪ অক্টোবর মুম্বাইয়ে শ্রীদেবী অভিনীত একটি ছবির প্রদর্শণী হয়। সেখানেও শ্রীদেবীর সঙ্গে দেখা গেছে জানভিকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
উপরে