সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Aditi Rao Hydari. Show all posts
Showing posts with label Aditi Rao Hydari. Show all posts

Sunday, March 30, 2014

সানির বদলে আরেক সেক্সি কুইন অদিতি!

সমালোচকদের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আপাতত বক্স অফিস কাঁপাচ্ছেন সানি লিয়ন৷ কিন্তু বক্স অফিসের সাফল্য দেখে একতা, সানি খুশি হলেও, সিনেমার সাফল্যকে বাঁকা চোখে দেখছেন ‘রাগিনি এমএমএস টু’-এর পরিচালক ভূষণ পটেল৷ আর বাঁকা কথায় জানিয়েছেন, ছবিতে সানিই বেশি প্রশংসা পাচ্ছে, ছবিটা নয়৷
তবে সানির প্রতি কোনো ক্ষোভ নেই ভূষণের৷ উলটে নিজেই বহু জায়গায় বলেছেন তার এমএমএসের একমাত্র ইউএসপি-ই ছিল সানি৷ তবে নিজের পরিচালনাকে ঝালিয়ে নিতে ফের কোমর বাঁধতে চলেছেন ভূষণ৷ আর এবারেও তৈরি করতে চলেছেন আরেকটি ভূতের ছবি!
ভূষণের কথায়, ‘আমার নতুন ছবি হরর নয়৷ একাবারে রোমান্টিক ভয়ের ছবি৷ ঠিক আমার প্রথম ছবি ১৯২০ –এর মতন৷ যেখানে প্রেম থাকবে, বদলা থাকবে আর থাকবে ভূত৷’
ভূষণ তার নতুন ছবিতে সানিকে নিচ্ছেন না৷ সানির জায়গায় ছবিতে আসতে চলেছেন অদিতি রাও হায়দরি৷ ভূষণের কথায়, ‘আমার নতুন ছবি অভিনয় কেন্দ্রিক৷ তাই সানি নয়, অদিতি-ই হবেন এই ছবির হিরোইন৷’
নতুন ছবির চিত্রনাট্য লেখা শেষ হলেও, আপাতত খোঁজ চলছে অন্যান্য অভিনেতার৷ চলতি বছরের মে মাস থেকেই শুরু হবে ভূষণের নতুন ছবির শ্যুটিং৷ এই ছবিটিও প্রযোজনা করবেন একতা কাপুর৷
সুত্র- ইন্টারনেট
উপরে