সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Anika Kabir Shokh. Show all posts
Showing posts with label Anika Kabir Shokh. Show all posts

Saturday, March 29, 2014

তিন্নি-সারিকার মতো একই পরিণতি হতে যাচ্ছে শখের?


প্রতিবারই কোন না কোন সমালোচনার সৃষ্টি করছেন মডেল-অভিনেত্রী শখ। কখনো নিলয়ের সাথে প্রেম, কখনো সেই প্রেমে ভাঙ্গনের ফলে খবরে পরিণত হতেন এই তারকা। বিজ্ঞাপন দিয়ে সবার নজর কাড়া এই অভিনেত্রী করে গেছেন একের পর এক বিজ্ঞাপন, নাটক এমন কি সিনেমাও। কিন্তু সম্প্রতি হীন আচরণে নাখোশ করে বসলেন নির্মাতাকে।
সে রেশ ধরেই অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন শখ। শিডিউল ফাঁসানোর দায়ে এ নিয়ে দ্বিতীয়বার নিষিদ্ধ হলেন তিনি। তবে এ নিষেধাজ্ঞা নাটক-সিনেমা সংশ্লিষ্ট কোন সমিতি-সংগঠনের নয়। এমনকি শখ অভিনীত নতুন কোন নাটকের গল্পও নয়। শখকে নিষিদ্ধ করেছেন পরিচালক রেদওয়ান রনি। প্রায় একই কারণে প্রতিনিয়ত অভিযুক্ত হচ্ছেন সময়ের অন্যতম এ জনপ্রিয় মডেল-অভিনেত্রী।
এটা এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় মোড় নিয়েছে। তাই তো নির্মাণ-সংশ্লিষ্ট বেশির ভাগ মানুষ এখন শখের তুলনা করছেন মিডিয়া থেকে ফিরে যাওয়া তিন্নি-সারিকার সঙ্গে। এদিকে সম্প্রতি শিডিউল ফাঁসানোর গুরুতর অভিযোগ তুলে পত্রিকা অফিসে মেইল করেছেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি।
সেখানে তিনি উল্লেখ করেছেন, এনটিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক ‘পরিবার করি কল্পনা’র পূর্বনির্ধারিত শুটিংয়ে তারিখ ছিল ২৬শে মার্চ। কিন্তু শখের দেখা নেই, পরিচালকের ফোনও রিসিভ করছেন না তিনি। খোঁজ নিয়ে জানা গেল, তিনি একটি বিজ্ঞাপনের শুটিং করছেন অন্য ইউনিটে। যদিও ২৫শে মার্চ সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে সহকারী পরিচালকের মেসেজে শখ কনফার্ম করেছেন ২৬শে মার্চ শুটিংয়ের কলটাইম অনুযায়ী সকাল ১০টায় তিনি শুটিং স্পটে আসবেন। শখের ফিরতি কনফার্ম মেসেজ ছিল ৭টা ৫৮ মিনিটে তার নিজস্ব নম্বর থেকে।
ওই অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এর আগেও একবার ধারাবাহিক নাটক ‘এফএনএফ’-এর সময় শিডিউল নিয়ে ঝামেলা করার কারণে পরিচালক রেদওয়ান রনি সিদ্ধান্ত নেন শখকে আর কোন নাটকে নেবেন না। এরপর টানা ৩ বছর শখকে নিয়ে কোন নাটকের শুটিং করেননি রনি। এর পর শখ সেই প্রসঙ্গে দুঃখ প্রকাশ করার দীর্ঘদিন পর তাকে ‘পরিবার করি কল্পনায়’ অন্তর্ভুক্ত করা হয়।
এ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, আমি হতাশ বারবার শখের এ ধরনের নন-প্রফেশনাল আচরণে। একটি শুটিংয়ে অনেক সহশিল্পীর সঙ্গে সময় মিলানো থাকে, অনেক টাকা অর্থলগ্নির বিষয় যুক্ত থাকে, সেই সঙ্গে সঠিক সময়ে চ্যানেলে প্রচারের চাপ তো থাকেই। তার পরেও শখের মতো তথাকথিত এসব শিল্পী যদি এভাবে শিডিউল ফাঁসাতে থাকেন, তাহলে একজন নির্মাতার পক্ষে দর্শককে ভাল প্রডাকশন দেয়া অসম্ভব।
এদিকে রেদওয়ান রনির এমন লিখিত অভিযোগের সত্যতা কিংবা আত্মপক্ষ সমর্থনের জন্য শখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
তবে জানা গেছে, তিনি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন। এদিকে পরিচালক রেদওয়ান রনির প্রতি শখের বাবার স্পষ্ট মন্তব্য, চাইলে শখকে এ নাটক থেকে বাদ দিতে পারেন। তাতে শখের কোন সমস্যা নেই।
এদিকে ‘পরিবার করি কল্পনা’ ইউনিট সূত্রে জানা গেছে, শখের এমন আচরণের কারণে তাকে আবারও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন রেদওয়ান রনি ও তার শুটিং ইউনিট।

Thursday, March 27, 2014

রেদওয়ান রনিকে ফাঁসালেন শখ!

ফোন না ধরা, ফোন বন্ধ রাখা, কথা দিয়ে কথা না রাখা এবং পরিচালকদের শিডিউল ফাঁসানো অভিনেত্রী মডেল শখের জন্য যেন এখন পান্তা ভাত। প্রতিনিয়তই এমনটি করে থাকেন তিনি। এবার আবারো তিনি শিডিউল ফাঁসালেন নির্মাতা রেদওয়ান রনির।
রনি জানান, তার নতুন ধারাবাহিক ‘পরিবার করি কল্পনা’র শুটিং ছিলো ২৬শে মার্চ। কিন্তু তিনি নাটকের শুটিংয়ে না এসে অন্য একটি বিজ্ঞাপনের শুটিং করছেন বলে খোঁজ নিয়ে জানতে পারেন নির্মাতা।
শখ পরিচালকের ফোনও রিসিভ করছেন না। এর আগেও রনির ধারাবাহিক নাটক ‘এফএনএফ’ এর শুটিংয়ের সময়ও শিডিউল নিয়ে ঝামেলা করেছিলেন শখ।
এ প্রসঙ্গে ‘পরিবার করি কল্পনা’ র অন্যতম পরিচালক পল্লব বিশ্বাস বলেন, "গত ১৫মার্চ শখ নিজে ২ দিনের (২৬ এবং ২৭শে মার্চ) শিডিউল কনফার্ম করার পর সব সিনিয়র আর্টিস্ট ( মোশাররফ করিম, মম সহ আরো অনেকের ) সাথে শিডিউল মিলানো হয়, হঠাত কাল শখের বাবা ফোন করে বলেন আজকের শুটিংয়ে শখকে ছেড়ে দিতে, কিন্তু সবার মিলিত শিডিউল এবং নাটকের পর্ব প্রচারে পর্যাপ্ত ফুটেজ না থাকার কারণে শিডিউল ছাড়তে অপারগতা প্রকাশ করি, এরপর সহকারি পরিচালক সুমনের সাথে সন্ধ্যায় কলটাইম কনফার্ম হওয়ার পরও আজকের শুটিংয়ে আসেনি তিনি।"
রেদওয়ান রনি এ ব্যাপারে বলেন "আমি হতাশ বারবার শখের এ ধরনের নন-প্রফেশনাল আচরণে, একটি শুটিংয়ে অনেক সহশিল্পীর সাথে সময় মিলানো থাকে, অনেক টাকা অর্থলগ্নির বিষয় যুক্ত থাকে সেই সাথে সঠিক সময়ে চ্যানেলে প্রচারের চাপ তো থাকেই, তারপরেও শখের মত তথাকথিত এইসব শিল্পীরা যদি এভাবে শিডিউল ফাঁসাতে থাকে তাহলে একজন নির্মাতার পক্ষে দর্শককে কিভাবে ভালো প্রডাকশন দেয়া সম্ভব?"

Sunday, March 23, 2014

বাংলালিংক থেকে বাদ পড়লেন শখ


মডেল-অভিনেত্রী শখের ক্যারিয়ারের অঙ্কটা গত প্রায় বছর খানেক ধরেই বেশ খারাপ যাচ্ছে। কোনো কিছুতেই যেন হিসেব মেলাতে পারছেন না তিনি। হাতে তেমন নাটকের কাজও নেই। যেই বাংলালিংকের বিজ্ঞাপনের জন্য শখের আজ এত পরিচিতি সেই বিজ্ঞাপন থেকেও বাদ পড়েছেন তিনি। আপাতত তিনি বাংলালিংকের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নেই বলে জানা যায়। উল্লেখ্য, এই বাংলালিংকের বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই তিনি বারবার দ্বন্দ্বে জড়িয়ে পড়তেন সারিকার সঙ্গে। সারিকার সঙ্গে বাংলালিংকের চুক্তি শেষ হলে সেখানে যোগ দেন মেহজাবিন। শেষমেশ এসে মেহজাবিনের সঙ্গেও তার ঝগড়াঝাটির খবর মিডিয়াতে বেশ বড় আকারেই প্রকাশ পায়। একইভাবে শখ নাকি মেহজাবিনের বিরুদ্ধে সারাক্ষণই বিজ্ঞাপন নির্মাতার কাছে নালিশের পর নালিশ দিতেই থাকেন। একে অন্যের সাথে তুই-তুকারি আচরণও করেন। একজন মেকআপ রুমে থাকলে অন্যজন মেকআপ রুমে ঢুকতেই চান না। শুধু মেকআপ রুমেই নয়, মেকআপ বক্সেও সমস্যা তাদের। মেহজাবিন যদি আগে মেকআপ করেন তাহলে সেই মেকআপ ম্যানের ব্যবহূত মেকআপ তিনি ব্যবহার করতে চান না। শখের এ রকম আচরণ বিদ্যা সিনহা মিমের সঙ্গেও রয়েছে। এর সবই মিডিয়াতে বেশ প্রকাশ্য বিষয়। 

অভিনয় দুর্বলতার জন্য নির্মাতারাও তাদের নাটকে এখন আর শখকে নিতে ভরসা করছেন না। অন্যদিকে জানা যায়, নিলয়ের সঙ্গে শখের বছর খানেকের প্রেমের সম্পর্ক ভাঙলে শখ নিজেই অনেক ভেঙে পড়েন। শখের খুব ঘনিষ্ঠ একজনের মাধ্যমে জানা যায়, তাদের সম্পর্কের বিচ্ছেদের কিছুদিনের মধ্যেই শখ আত্মহত্যার চেষ্টা করেন। তাকে তাত্ক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সুস্থ করে তোলা হয়। এই ঘটনায় বেশ কিছুদিন বিশ্রামেও থাকতে হয় তাকে। তারপরও শখ এখন মাঝেমধ্যেই নাটকে হাজির হওয়ার চেষ্টা করেন। তবে এর বাইরে সুখবর হলো, এরইমধ্যে আগামী ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ করার কথা রয়েছে তার।
উপরে