সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label BD Models. Show all posts
Showing posts with label BD Models. Show all posts

Monday, March 31, 2014

‘তারকাঁটা’ হবে বছরের সেরা চলচ্চিত্র

লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম, মিডিয়াতে যাত্রা শুরু করেন ২০০৭ সালে। প্রথম দিকে মডেলিং আর নাটকের মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখলেও, ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন। তারপর থেকেই চলচ্চিত্রে স্থায়ী আসন করে নিতে অবিরাম চেষ্টা করে যাচ্ছেন মিম। তার অংশ হিসেবে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ চলচ্চিত্রে আরেফিন শুভর বিপরীতে অভিনয় করছেন তিনি।

 
বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে শুনুন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম-এর কথা।
‘তারকাঁটা’...
টিভি নাটকে অনেক অভিনয় করেছি। পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছি। কিন্তু ‘তারকাঁটা’ সম্পূর্ণ ব্যতিক্রমী একটি চলচ্চিত্র। যার পাণ্ডুলিপি থেকে শুরু করে নির্মাণশৈলী একেবারেই অতুলনীয়। গল্পের সঙ্গে আমার চরিত্রটি মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আশা করছি ‘তারকাঁটা’ এ বছরের সেরা চলচ্চিত্রগুলোর একটি হবে।

বিজ্ঞাপনে বিরতিহীন...
চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও বিরতিহীন ভাবে কাজ করছি। গত সপ্তাহে অমিতাভ রেজার পরিচালনায় একটি তেলের বিজ্ঞাপনে কাজ করেছি।  শিগগিরই  ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি বিস্কুট ও চকলেটের বিজ্ঞাপনের শ্যুটিং শুরু হবে।
 
এছাড়া গ্রামীন ফোনের একটি বিজ্ঞাপনে দ্বৈত চরিত্রে কাজ করেছি। ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। বিজ্ঞাপনটি অনএয়ারে যাওয়ার পর থেকেই ভক্তদের কাছ থেকে অনেক শুভেচ্ছা পাচ্ছি। তবে কৃতিত্বটা বিজ্ঞাপনটির নির্মাতা পিপলু ভাইয়ের বেশি প্রাপ্য।

নাটকে ব্যস্ততা...

নাটক আমার পেশা, তাই ব্যস্ততা তো থাকবেই। তবে এখন আর ধারাবাহিক নাটকে কাজ করছি না, শুধুমাত্র খণ্ড নাটকেই অভিনয় করেত চাই। কারণ ধারাবাহিকে কাজ করতে হলে, যে সময়টুকু দেয়া দরকার তা এখন চলচ্চিত্রে দিচ্ছি। সম্প্রতি ‘পুতুল পুতুল খেলা’ নামে একটি খণ্ড নাটকের শ্যুটিং শেষ করেছি। ইসরাফিল বাবুর রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন নাঈম। শিগগিরই নাটকটি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
চলচ্চিত্র ভাবনা...
আমার অভিনীত প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’। তারপর জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলাম। সেসময় এই চলচ্চিত্রের ‘এক বিন্দু ভালোবাসা দাও’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
দীর্ঘদিন আগে ইমনের সঙ্গে ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রটির শ্যুটিং শেষ করেছিলাম। আগামী মাসে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্মপাতার জল’ ছবিতেও ইমনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছি। আগামীতে এমন চলচ্চিত্রে কাজ করতে চাই, যা দর্শকদের মাঝে আমাকে বাঁচিয়ে রাখবে।
অভিনয়ের বাইরে...
অভিনয়ের বাইরে আমি আরো একটি কাজের সঙ্গে জড়িত। সেটা হলো লেখালেখি, ছোট বেলা থেকেই আমি একটু একটু করে এটা করে আসছি। তাছাড়া সাহিত্যের ছাত্রী হিসেবে লেখালেখির অভ্যাসটা তো থাকা চাই।  ২০১১ সালে প্রকাশিত হয় আমার প্রথম বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। সর্বমেষ ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় আমার প্রথম উপন্যাস ‘পূর্ণতা’।

নতুন আঙ্গিকে চলচ্চিত্রে ফিরছেন ওমর সানি-মৌসুমী

ঢালিউডের জনপ্রিয় তারকা ওমর সানি-মৌসুমী এবার নতুন আঙ্গিকে চলচ্চিত্রে ফিরছেন। এই দুই জুটি নিয়ে ছবিও নির্মাণ হতে চলেছে বেশ কটি।

সম্প্রতি তরুণ চিত্রপরিচালক দিলশাদুল হক শিমুলের পলিটিক্যাল থ্রিলার মুভি ‘লিডার’-এ নতুন রূপে আসছেন এই তারকা জুটি। ওমর সানি ও মৌসুমীকে নিয়ে ঢাকার বাইরে একাধিক জেলায় টানা কাজ করলেন। ছবিটির কাজও প্রায় শেষ পর্যায়ে।

এ বিষয়ে নির্মাতা শিমুল বলেন, ‘আমার কাছে মনে হয়েছে সেই পুরোনো ওমর সানি-মৌসুমী ক্রেজটাকেই এই ছবিতে আমি ধারণ করেছি। কারণ গেল ২৬ মার্চে আমি ‘লিডার’ ছবির দ্বিতীয় প্রমোটা রিলিজ করি।এই প্রমো দেখে অনেকেই অবাক হয়ে আমাকে ফোন করেছেন ওমর সানি-মৌসুমী জুটি যেন সেই আগের আদলেই ফিরে এসেছেন।’

এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘শিমুল খুবই নিখুঁত কাজ করে। ওর ছবিতে গল্প বলার ভাষাটা একটু আলাদা মনে হয়েছে। আমার মনে হয় এই পরিবর্তনটা আরও আকর্ষণ জোগাবে।’

এ বছরের কোনো সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তি দেবেন বলে জানান নির্মাতা।

নতুন বিজ্ঞাপন ও চলচ্চিত্রে নিপুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুন একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি নতুন আরেকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। নাট্যনির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় একটি প্রসাধনী প্রতিষ্ঠানের ফেসওয়াসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
সর্বশেষ সনক মিত্রের পরিচালনায় গন্ধরাজ হেয়ার অয়েল'র বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা নিপুণ একের পর এক ছবিতে অভিনয় করে চলছেন। শুধু তাই নয়; নাটক-টেলিছবির পাশাপাশি বিজ্ঞাপন নিয়েও দারুণ ব্যস্ত তিনি।
এক কথায়, অভিনয় অঙ্গনের চারদিকেই তার জোয়ার বয়ে চলছে। গত সপ্তাহে নতুন আরেকটি বিজ্ঞাপনের শুটিং করেছেন নিপুণ। নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় প্রসাধনী প্রতিষ্ঠান ফেসওয়াসের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। এ বিজ্ঞাপনে নিপুণকে একেবারেই নতুনরূপে দেখা যাবে।
নিপুন বলেন , “সবসময়ই চেষ্টা করেছি আমি ভালো প্রোডাক্টের ভালো গল্পের বিজ্ঞাপনে কাজ করতে। নঈম ইমতয়াজ নেয়ামুল ভাইয়ের কাছে বিজ্ঞাপনটির কনসেপ্ট শুনার পর ভীষণ ভালো লেগেছে। আশাকরি দর্শকেরও ভীষণ ভালোলাগবে।”
নিপুন জানান খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে গত সপ্তাহে রাঙ্গামাটি থেকে চিত্রনায়ক বাপ্পারাজের পরিচালনায়  ‘কার্তুজ ’ ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন নিপুন। এই ছবিতে তার বিপরীতে আছেন সোহান খান। মোহাম্মদ হোসেন পরিচালিত ’আই ডোন্ট কেয়ার’ ছবির আউটডোর শুটিং-এর কাজও শেষ করেছেন নিপুন। এই ছবিতে তার বিপরীতে আছেন বাপ্পী ও আদি।
নিপুণ আরো জানান, শাহ আলম কিরণের '৭১-এর মা জননী' ছবির শুটিং কিছুদিন আগে শেষ করেছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আগুন। জি সরকারের 'লাভ ২০১৪' ছবির কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে। এতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান। এছাড়া ইসমত আরা চৌধুরী শান্তির 'মায়ানগর' ছবির ডাবিংয়ের কাজ খুব শিগগিরই শুরু করবেন তিনি। প্রতিটি ছবি নিয়েই নিপুণ যথেষ্ট আশাবাদী।
গাজী শুভ্রর পরিচালনায় 'প্রাণ আপ'র বিজ্ঞাপনের মধ্য দিয়ে তার মডেলিংয়ে অভিষেক ঘটেছিল। শাহ আলম কিরণের 'সাজঘর' ও মোহাম্মদ হোসেনের 'চাঁদের মতো বউ' ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। নিপুণ সর্বশেষ মাসুদ সেজানের 'রেড সিগন্যাল' ধারাবাহিকে অভিনয় করেন। 

Sunday, March 30, 2014

নতুন চমক নিয়ে মাহিয়া মাহি ! (ভিডিও)

ক্যারিয়ারের শুরু থেকেই নিত্য-নতুন মেকাপ-গেটাপে পর্দায় হাজির হচ্ছেন এ সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা মাহিয়া মাহি। সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারাবাহিকতাই বজায় রেখে পথ চলছেন তিনি। প্রতিনিয়তই মাহি তার মহিমায় দর্শককে মুগ্ধ করে চলেছেন। পর পর তিনটি রোমান্টিক ছবি উপহার দিয়ে চলচ্চিত্রের নিজের পথ পাকাপোক্ত করে নিয়েছেন। সেই সঙ্গে প্রতিটি ছবিতেই যেন ব্যতিক্রমী এক মাহির দেখা মিলেছে।
শাকিব খানের বিপরীতে 'ভালোবাসা আজকাল' ছবিতেও মাহিকে দেখা গেছে নতুন সাজে। এদিকে বাপ্পির সঙ্গে 'তবুও ভালোবাসি' এবং 'কী দারুণ দেখতে' ছবি দুটোতেও তার ব্যতিক্রমী উপস্থাপনা দর্শককে রীতিমতো মুগ্ধ করেছেন।
এর পর পরই উপহার দিয়েছেন বহুল আলোচিত 'অগ্নি' ছবিটি। আর 'অগ্নি'র আলোচনা শেষ হতে না হতেই এবার 'দবির সাহেবের সংসার'। প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করছেন মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে।
প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’ ছবিটি আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে শতাধিক সিনেমা হলে। 'অগ্নি'র মতো 'দবির সাহেবের সংসার'ও মুক্তির আগেই সাড়া ফেলেছে ইন্টারনেটে। বিশেষ করে ফেসবুকে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এ ছবিতে তাকে কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার বিপরীতে রয়েছেন বাপ্পি এবং নবাগত রোজ।
একের পর এক ক্যারিয়ারের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি বলেন, "নিজেকে ভাগ্যবতী ছাড়া আর কিছুই বলতে পারছি না। আমার প্রত্যাশার চেয়েও যেন দর্শকের অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। আশা করছি, 'দবির সাহেবের সংসার' ছবিটিও দর্শককে নতুনমাত্রার বিনোদন দেবে। এখানে সম্পূর্ণ নতুনরূপে দর্শক আমাকে দেখতে পাবেন। মাহি আরো বলেন, 'শুধু গল্প কিংবা লোকেশন নয়, এ ছবির গানেও রয়েছে ব্যতিক্রমী ছোঁয়া। সবমিলিয়ে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি।"
এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আলীরাজ। মাহি-বাপ্পি রোজ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন, আলেকজান্ডার, আসিফ ইমরোজ, রেবেকা প্রমুখ।

উল্লেখ্য, বর্তমানে মাহিয়া মাহির মুক্তিপ্রতীক্ষিত ছবির তালিকায় রয়েছে, 'দেশা-দ্যা লিডার', 'হানিমুন' এবং 'অনেক সাধের ময়না'।

এছাড়া তার হাতে একাধিক ছবির চিত্রনাট্য রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেগুলোয়ও কাজ করছেন।

Saturday, March 29, 2014

রূপালী পর্দা ছাড়ছেন কি পূর্ণিমা?

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা মা হওয়ার পর অভিনয়ে নাও ফিরতে পারেন। অনেকেই মনে করছেন শাবনূরের মত পূর্ণিমাও ছেড়ে চলে যাবেন রূপালী পর্দা।

ঢালিউডে চারদিকে জোর গুঞ্জন। তবে মা হওয়ার পর আবার অভিনয়ে ফেরার ইচ্ছা রয়েছে তার। তবে চলচ্চিত্রে আর ফিরবেন কিনা তা নিয়ে পূর্ণিমা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন বলে জানান চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে ছোটপর্দার নাটক-টেলিছবিতে তাকে মাঝে মধ্যে দেখা যাবে।

আগামী মে মাসে প্রথম সন্তানের মুখ দেখবেন পূর্ণিমা। তাই তিনি কয়েক মাস ধরে পূর্ণ বিশ্রামে রয়েছেন।

এ বিষয়ে পূর্ণিমা বলেন, মা হওয়ার মধ্য দিয়েই

তিন্নি-সারিকার মতো একই পরিণতি হতে যাচ্ছে শখের?


প্রতিবারই কোন না কোন সমালোচনার সৃষ্টি করছেন মডেল-অভিনেত্রী শখ। কখনো নিলয়ের সাথে প্রেম, কখনো সেই প্রেমে ভাঙ্গনের ফলে খবরে পরিণত হতেন এই তারকা। বিজ্ঞাপন দিয়ে সবার নজর কাড়া এই অভিনেত্রী করে গেছেন একের পর এক বিজ্ঞাপন, নাটক এমন কি সিনেমাও। কিন্তু সম্প্রতি হীন আচরণে নাখোশ করে বসলেন নির্মাতাকে।
সে রেশ ধরেই অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন শখ। শিডিউল ফাঁসানোর দায়ে এ নিয়ে দ্বিতীয়বার নিষিদ্ধ হলেন তিনি। তবে এ নিষেধাজ্ঞা নাটক-সিনেমা সংশ্লিষ্ট কোন সমিতি-সংগঠনের নয়। এমনকি শখ অভিনীত নতুন কোন নাটকের গল্পও নয়। শখকে নিষিদ্ধ করেছেন পরিচালক রেদওয়ান রনি। প্রায় একই কারণে প্রতিনিয়ত অভিযুক্ত হচ্ছেন সময়ের অন্যতম এ জনপ্রিয় মডেল-অভিনেত্রী।
এটা এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় মোড় নিয়েছে। তাই তো নির্মাণ-সংশ্লিষ্ট বেশির ভাগ মানুষ এখন শখের তুলনা করছেন মিডিয়া থেকে ফিরে যাওয়া তিন্নি-সারিকার সঙ্গে। এদিকে সম্প্রতি শিডিউল ফাঁসানোর গুরুতর অভিযোগ তুলে পত্রিকা অফিসে মেইল করেছেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি।
সেখানে তিনি উল্লেখ করেছেন, এনটিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক ‘পরিবার করি কল্পনা’র পূর্বনির্ধারিত শুটিংয়ে তারিখ ছিল ২৬শে মার্চ। কিন্তু শখের দেখা নেই, পরিচালকের ফোনও রিসিভ করছেন না তিনি। খোঁজ নিয়ে জানা গেল, তিনি একটি বিজ্ঞাপনের শুটিং করছেন অন্য ইউনিটে। যদিও ২৫শে মার্চ সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে সহকারী পরিচালকের মেসেজে শখ কনফার্ম করেছেন ২৬শে মার্চ শুটিংয়ের কলটাইম অনুযায়ী সকাল ১০টায় তিনি শুটিং স্পটে আসবেন। শখের ফিরতি কনফার্ম মেসেজ ছিল ৭টা ৫৮ মিনিটে তার নিজস্ব নম্বর থেকে।
ওই অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এর আগেও একবার ধারাবাহিক নাটক ‘এফএনএফ’-এর সময় শিডিউল নিয়ে ঝামেলা করার কারণে পরিচালক রেদওয়ান রনি সিদ্ধান্ত নেন শখকে আর কোন নাটকে নেবেন না। এরপর টানা ৩ বছর শখকে নিয়ে কোন নাটকের শুটিং করেননি রনি। এর পর শখ সেই প্রসঙ্গে দুঃখ প্রকাশ করার দীর্ঘদিন পর তাকে ‘পরিবার করি কল্পনায়’ অন্তর্ভুক্ত করা হয়।
এ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, আমি হতাশ বারবার শখের এ ধরনের নন-প্রফেশনাল আচরণে। একটি শুটিংয়ে অনেক সহশিল্পীর সঙ্গে সময় মিলানো থাকে, অনেক টাকা অর্থলগ্নির বিষয় যুক্ত থাকে, সেই সঙ্গে সঠিক সময়ে চ্যানেলে প্রচারের চাপ তো থাকেই। তার পরেও শখের মতো তথাকথিত এসব শিল্পী যদি এভাবে শিডিউল ফাঁসাতে থাকেন, তাহলে একজন নির্মাতার পক্ষে দর্শককে ভাল প্রডাকশন দেয়া অসম্ভব।
এদিকে রেদওয়ান রনির এমন লিখিত অভিযোগের সত্যতা কিংবা আত্মপক্ষ সমর্থনের জন্য শখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
তবে জানা গেছে, তিনি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন। এদিকে পরিচালক রেদওয়ান রনির প্রতি শখের বাবার স্পষ্ট মন্তব্য, চাইলে শখকে এ নাটক থেকে বাদ দিতে পারেন। তাতে শখের কোন সমস্যা নেই।
এদিকে ‘পরিবার করি কল্পনা’ ইউনিট সূত্রে জানা গেছে, শখের এমন আচরণের কারণে তাকে আবারও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন রেদওয়ান রনি ও তার শুটিং ইউনিট।

Thursday, March 27, 2014

নায়ক নিয়ে ভাবছেন না স্বাগতা


নাটকের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন মডেল, অভিনেত্রী ও গায়িকা স্বাগতা। তাঁর অভিনয়ে সর্বশেষ ছবি ‘কোটি টাকার ফকির’। রাজ্জাক পরিচালিত এ ছবিতে স্বাগতা অভিনয় করেন সম্রাটের বিপরীতে। এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও রাজি হননি তিনি। কারণ নতুন ছবিতে অভিনয়ের জন্য নায়কনির্ভর নয়, অভিনয়নির্ভর গল্পের অপেক্ষায় আছেন তিনি।
এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘কোটি টাকার ফকির’ ছবিটির পর যতগুলো ছবির প্রস্তাব পেয়েছি, সবগুলোই ছিল নায়কনির্ভর। তাই কাজগুলো করতে রাজি হইনি। চলচ্চিত্রে আমি অভিনয়নির্ভর গল্পের খোঁজে আছি। যদি পাই তাহলে আবারও চলচ্চিত্রে কাজ করতে চাই।’
চলচ্চিত্রে নিজের সেরা কাজ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘শত্রু শত্রু খেলা’ নামের ছবিটি আমার জীবনের অন্যতম সেরা কাজ। এই ছবিতে আমি অ্যান্টি-হিরোইনের চরিত্রে কাজ করেছি। আমার সহশিল্পীরা ছিলেন মান্না, মৌসুমী ও রাজ্জাকের মতো বড়মাপের তারকারা। সবার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছি।’
অভিনয়ে স্বাগতার অভিষেক হয়েছিল শিশুশিল্পী হিসেবে। তখন থেকেই অভিনয়ের প্রতি তাঁর ভালো লাগা জন্মে। এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছি। পরে নির্মাতা হতে চেয়েছিলাম। তাও আবার চলচ্চিত্রনির্মাতা। কিন্তু ভাগ্যে লেখা ছিল, তাই অভিনয়শিল্পী হয়েছি।’ 

স্বাগতা এও বলেন, ‘শিশুশিল্পীর ভাবমূর্তি ছেড়ে আবদুল্লাহ আল মামুনের ‘এক জনমে’ ধারাবাহিকে অভিনয় করি। ওই সময় মামুন আঙ্কেল আমাকে নাটকে নিয়মিত হওয়ার জন্য উত্সাহ দেন। তাঁর উত্সাহে নিয়মিত অভিনয় শুরু করি।’

রেদওয়ান রনিকে ফাঁসালেন শখ!

ফোন না ধরা, ফোন বন্ধ রাখা, কথা দিয়ে কথা না রাখা এবং পরিচালকদের শিডিউল ফাঁসানো অভিনেত্রী মডেল শখের জন্য যেন এখন পান্তা ভাত। প্রতিনিয়তই এমনটি করে থাকেন তিনি। এবার আবারো তিনি শিডিউল ফাঁসালেন নির্মাতা রেদওয়ান রনির।
রনি জানান, তার নতুন ধারাবাহিক ‘পরিবার করি কল্পনা’র শুটিং ছিলো ২৬শে মার্চ। কিন্তু তিনি নাটকের শুটিংয়ে না এসে অন্য একটি বিজ্ঞাপনের শুটিং করছেন বলে খোঁজ নিয়ে জানতে পারেন নির্মাতা।
শখ পরিচালকের ফোনও রিসিভ করছেন না। এর আগেও রনির ধারাবাহিক নাটক ‘এফএনএফ’ এর শুটিংয়ের সময়ও শিডিউল নিয়ে ঝামেলা করেছিলেন শখ।
এ প্রসঙ্গে ‘পরিবার করি কল্পনা’ র অন্যতম পরিচালক পল্লব বিশ্বাস বলেন, "গত ১৫মার্চ শখ নিজে ২ দিনের (২৬ এবং ২৭শে মার্চ) শিডিউল কনফার্ম করার পর সব সিনিয়র আর্টিস্ট ( মোশাররফ করিম, মম সহ আরো অনেকের ) সাথে শিডিউল মিলানো হয়, হঠাত কাল শখের বাবা ফোন করে বলেন আজকের শুটিংয়ে শখকে ছেড়ে দিতে, কিন্তু সবার মিলিত শিডিউল এবং নাটকের পর্ব প্রচারে পর্যাপ্ত ফুটেজ না থাকার কারণে শিডিউল ছাড়তে অপারগতা প্রকাশ করি, এরপর সহকারি পরিচালক সুমনের সাথে সন্ধ্যায় কলটাইম কনফার্ম হওয়ার পরও আজকের শুটিংয়ে আসেনি তিনি।"
রেদওয়ান রনি এ ব্যাপারে বলেন "আমি হতাশ বারবার শখের এ ধরনের নন-প্রফেশনাল আচরণে, একটি শুটিংয়ে অনেক সহশিল্পীর সাথে সময় মিলানো থাকে, অনেক টাকা অর্থলগ্নির বিষয় যুক্ত থাকে সেই সাথে সঠিক সময়ে চ্যানেলে প্রচারের চাপ তো থাকেই, তারপরেও শখের মত তথাকথিত এইসব শিল্পীরা যদি এভাবে শিডিউল ফাঁসাতে থাকে তাহলে একজন নির্মাতার পক্ষে দর্শককে কিভাবে ভালো প্রডাকশন দেয়া সম্ভব?"

জয়ার 'ফিল্মফেয়ার' মনোনয়ন নিয়ে বিভ্রান্তি!

জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছেন। এই সংবাদে বিভ্রান্তি ছড়িয়ে প্রায় সবার মনেই। গত ২৪ মার্চ দৈনিক ইত্তেফাক-এর বিনোদন প্রতিদিনে 'বাংলা ফিল্মফেয়ারে জয়ার মনোনয়ন' শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলেও অন্যান্য মিডিয়ায় প্রকাশ হয় ফিল্মফেয়ারে জয়ার মনোনয়ন শিরোনাম হিসেবেই। আর এই সংবাদই বিভ্রান্তি সৃষ্টি করে। কারণ ফিল্মফেয়ার বলতে সবাই বুঝেন বলিউডের সেরা অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যা ফিল্মফেয়ার ম্যাগাজিন আয়োজন করে থাকে। যেই আয়োজনে হাজির হন বলিউডের সব বাঘা বাঘা অভিনেতা ও কলাকুশলীরা। কিন্তু আদপে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনোনয়ন পাননি জয়া আহসান। ফিল্মফেয়ার ম্যাগাজিনই কলকাতার বাংলা চলচ্চিত্রের জন্য এ বছর থেকে কলকাতায় আয়োজন করছে 'বাংলা ফিল্মফেয়ার'-এর। যা বলিউডের ফিল্মফেয়ার থেকে সব দিক থেকেই আলাদা।
এই বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে শুধুমাত্র কলকাতার চলচ্চিত্রগুলোই স্থান পাবে। কিন্তু বিভ্রান্তিকর সংবাদে পাঠক ও জয়ার ভক্তরা একটি ভুল তথ্যে ডুবেছিলেন। উল্লেখ্য, বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জয়া আহসান 'আবর্ত' চলচ্চিত্রে কলকাতার প্রথম অভিনয়ের জন্য সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে মনোনীত হন।

Tuesday, March 25, 2014

পপির দিন কাটছে শঙ্কায়


তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী সাদিকা পারভীন পপির দিন কাটছে শঙ্কায়। তাঁর এ শঙ্কার মূল কারণ ছবি মুক্তির সংখ্যা কমে যাওয়া। পপি বলেন, ‘কয়েক বছর আগেও আমাদের দেশে বছরে শতাধিক ছবি মুক্তি পেত, কিন্তু ইদানীং ছবি মুক্তির সংখ্যা নেমে এসেছে বছরে ২০টিরও নিচে। একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে বিষয়টিতে আমি অনেক বেশি আতঙ্কিত।’


কিছুটা ক্ষোভ প্রকাশ করেই পপি বলেন, ‘দিনকে দিন একটা দেশের চলচ্চিত্র উন্নতির দিকে যাওয়ার কথা। কিন্তু আমাদের দেশে হচ্ছে অবনতি। ডিজিটাল ছবির নামে আমাদের দেশে এখন নিম্ন বাজেটের অসংখ্য ছবি নির্মিত হচ্ছে। এতে করে আমাদের ছবির অবস্থা দিনের পর দিন আরও খারাপের দিকে যাচ্ছে।’

কিন্তু চলচ্চিত্র-সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে পরিবর্তনের একটা হাওয়া বইছে। এ মন্তব্যের সঙ্গে পপি একমত কি না—জানতে চাইলে বলেন, ‘হাতে গোনা দু-একটি ছবি দিয়ে কিন্তু পুরো চলচ্চিত্রশিল্পকে মূল্যায়ন করা ঠিক নয়।’

    RELATED
কাজের অবস্থা প্রসঙ্গে পপি বলেন, ‘বলতে পারেন প্রতিদিনই আমি অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। কিন্তু এসব ছবির বাজেট ও গল্পের সঙ্গে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছি না। আর তাই কাজ করছি না। গল্প যেমন যাচ্ছেতাই, বাজেটের অবস্থাও খুব শোচনীয়। দুই দিন আগেও আমার কাছে একজন প্রযোজক জানালেন ৩৫ লাখ টাকা নাকি ছবির বাজেট! ডিজিটালের নামে ছবির বাজেট যদি এমন হয় তাহলে এতে রীতিমতো আতঙ্কিত হতে হয়।’


উল্লেখ্য, ১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন পপি। চলচ্চিত্রে দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে প্রায় শ-খানেক ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১২ সালে পপি অভিনীত সর্বশেষ ছবি ‘গার্মেন্টস কন্যা’ মুক্তি পায়। ছবিটিতে পপির বিপরীতে অভিনয় করেন ইমন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য পপি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো হচ্ছে কালাম কায়সারের ‘কারাগার’ (২০০৩), নার্গিস আকতারের ‘মেঘের কোলে রোদ’ (২০০৮) এবং অহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’ (২০০৯)।

Sunday, March 23, 2014

বাংলালিংক থেকে বাদ পড়লেন শখ


মডেল-অভিনেত্রী শখের ক্যারিয়ারের অঙ্কটা গত প্রায় বছর খানেক ধরেই বেশ খারাপ যাচ্ছে। কোনো কিছুতেই যেন হিসেব মেলাতে পারছেন না তিনি। হাতে তেমন নাটকের কাজও নেই। যেই বাংলালিংকের বিজ্ঞাপনের জন্য শখের আজ এত পরিচিতি সেই বিজ্ঞাপন থেকেও বাদ পড়েছেন তিনি। আপাতত তিনি বাংলালিংকের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নেই বলে জানা যায়। উল্লেখ্য, এই বাংলালিংকের বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই তিনি বারবার দ্বন্দ্বে জড়িয়ে পড়তেন সারিকার সঙ্গে। সারিকার সঙ্গে বাংলালিংকের চুক্তি শেষ হলে সেখানে যোগ দেন মেহজাবিন। শেষমেশ এসে মেহজাবিনের সঙ্গেও তার ঝগড়াঝাটির খবর মিডিয়াতে বেশ বড় আকারেই প্রকাশ পায়। একইভাবে শখ নাকি মেহজাবিনের বিরুদ্ধে সারাক্ষণই বিজ্ঞাপন নির্মাতার কাছে নালিশের পর নালিশ দিতেই থাকেন। একে অন্যের সাথে তুই-তুকারি আচরণও করেন। একজন মেকআপ রুমে থাকলে অন্যজন মেকআপ রুমে ঢুকতেই চান না। শুধু মেকআপ রুমেই নয়, মেকআপ বক্সেও সমস্যা তাদের। মেহজাবিন যদি আগে মেকআপ করেন তাহলে সেই মেকআপ ম্যানের ব্যবহূত মেকআপ তিনি ব্যবহার করতে চান না। শখের এ রকম আচরণ বিদ্যা সিনহা মিমের সঙ্গেও রয়েছে। এর সবই মিডিয়াতে বেশ প্রকাশ্য বিষয়। 

অভিনয় দুর্বলতার জন্য নির্মাতারাও তাদের নাটকে এখন আর শখকে নিতে ভরসা করছেন না। অন্যদিকে জানা যায়, নিলয়ের সঙ্গে শখের বছর খানেকের প্রেমের সম্পর্ক ভাঙলে শখ নিজেই অনেক ভেঙে পড়েন। শখের খুব ঘনিষ্ঠ একজনের মাধ্যমে জানা যায়, তাদের সম্পর্কের বিচ্ছেদের কিছুদিনের মধ্যেই শখ আত্মহত্যার চেষ্টা করেন। তাকে তাত্ক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সুস্থ করে তোলা হয়। এই ঘটনায় বেশ কিছুদিন বিশ্রামেও থাকতে হয় তাকে। তারপরও শখ এখন মাঝেমধ্যেই নাটকে হাজির হওয়ার চেষ্টা করেন। তবে এর বাইরে সুখবর হলো, এরইমধ্যে আগামী ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ করার কথা রয়েছে তার।

Saturday, March 22, 2014

সেই বোবা মেয়েটির কথা

টেলিটক থ্রি জি’র বিজ্ঞাপনে আদরের ছোট বোবা বোনটির কথা নিশ্চয়ই সবার মনে আছে কিংবা সেনোরার বিজ্ঞাপনে বাবার আদরে বেড়ে উঠা ছোট্ট সেই মেয়েটির কথা। যদি তাও মনে না পড়ে তাহলে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ছবি যারা দেখেছেন তাদের নিশ্চয়ই পূজাকে চিনতে এতোটুকুও কষ্ট হবে না।
বিজ্ঞাপনগুলোতে অনবদ্য অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন পূজা। ঠিক তেমনি ‘অগ্নি’ ছবিতে চিত্রনায়িকা মাহিয়া মাহির ছোটবেলার চরিত্রে অভিনয় করে রীতিমতো আলোচনায় চলে এসেছেন। ছবিতে ছোট্ট অগ্নির চরিত্রের ভাবাবেগের সাথে মিশে গিয়েছিলেন দর্শক।
নতুন দুটি বিজ্ঞাপন হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘চাকা বল সাবান’ এবং অমিতাভ রেজার ‘রিন পাউডার’। দুটি বিজ্ঞাপনই খুব শিগগিরই বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।
এর আগে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবিতে প্রথম অভিনয় করে পূজা। এরপর পূজা একে একে ‘জান তুমি প্রাণ তুমি’, ‘মনের ঘরে বসত করে’, ‘ছোট্ট সংসার’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘আমার চ্যালেঞ্জ’, ‘সন্তানের মতো সন্তান’, ‘তবুও ভালোবাসি’, ‘মাই নেম ইজ খান’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নাইওরী’সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছে। এরই মধ্যে পূজা শেষ করেছে চিত্রনায়ক অনন্ত জলিল পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম-টু’ ছবির কাজ।

অমিতাভ রেজার নির্দেশনায় টেলিটক থ্রি জি’র বিজ্ঞাপনে পূজা প্রথম মডেল হিসেবে কাজ করেন। এরপর ‘প্রাণ টিফিন কেক’, ‘বাংলাদেশ টুডে’, ‘সেনোরা’সহ আরও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে খুব অল্প সময়েই আলোচনায় চলে এসেছেন তিনি। তাছাড়া জাহিদ হাসানের পরিচালনায় ‘সুইট মানে মিষ্টি’ ধারাবাহিকে পূজা প্রথম অভিনয় করেন। এরপর আরও অনেক নাটকে দেখা গেছে তাকে।

Thursday, March 20, 2014

অভিনেত্রী মৌসুমী নাগ ও তার বর্তমান ও ভবিষ্যত্ ভাবনা

একজন প্রকৃত অভিনয়শিল্পী হওয়ার বাসনা নিয়েই অভিনয়ে নিজেকে জড়িয়েছেন মৌসুমী। সময়ের হাওয়ায় তিনি এখন একজন সফল অভিনেত্রী। সাঁঝের আলোতে যেমন একটা মায়া থাকে, অভিনয়ের প্রতিও তেমনি মায়া কাজ করে তার মনে। তাই বরাবরই সাহিত্যনির্ভর কাজকে প্রাধান্য দিয়ে আসছেন। এটিএন বাংলায় প্রচারিত ডা. নীহার রঞ্জন গুপ্তের উপন্যাস অবলম্বনে 'নূপুর' নামের ধারাবাহিকে 'মীরা' চরিত্রে সুন্দর অভিনয় করে দর্শক ও পরিচালকদের মন জয় করেছিলেন। এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, 'নূপুর' ধারাবাহিকে আমি 'মীরা' চরিত্রে কাজ করছি। আর চরিত্রের প্রয়োজনে আমাকে নাচ শেখানোর জন্য কোরিওগ্রাফার আরিফকে আমি ধন্যবাদ জানাই। এ ধারাবাহিকে আমাকে দু'টি গেটআপে কাজ করতে হয়। অনেক কষ্ট করেছি এ চরিত্রে কাজ করতে গিয়ে।' আর সাহিত্যনির্ভর কাজকে প্রসঙ্গে তিনি বলেন, 'সাহিত্যনির্ভর কাজে প্রচণ্ড গ্ল্যামার থাকে। তাই এ ধারার কাজে আমি খুব আনন্দ পাই। তাছাড়া সাহিত্যবিষয়ক বই আমার অবসরের সঙ্গী। আমি ছোটবেলা থেকে বই পড়তে পছন্দ করি। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প-উপন্যাসের কালজয়ী চরিত্রগুলো আমার চেনা ও জানা। এ কারণে এই ধারার কাজগুলো আমাকে বেশি আকৃষ্ট করে।' তার অভিনয়ের বয়স সাত বছর। এই দীর্ঘ সময়ে অভিনয় করেছেন অসংখ্য মান সম্পন্ন এক খণ্ড ও ধারাবাহিক নাটকে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো—

ডাক্তার হতে চেয়েছিলেন মীম !

ছোটবেলায় আর দশটা বালিকার মতো মিমও স্বপ্ন দেখতেন পড়াশোনা শেষ করে বড় কিছু হবেন। স্বপ্নগুলোর অন্যতম ছিল নিজেকে ডাক্তার রূপেই দেখা। তাই পড়াশোনায় মনোনিবেশটাও ছিল বেশ। পাশাপাশি ভালোলাগা থেকে নিজেকে সম্পৃক্ত করেছিলেন গান ও নাচের সাথে। বাবা-মায়ের অনুপ্রেরণায় ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। তখন একবারও ভাবেননি, বিজয়িনীর মুকুটটি তার মাথাতেই উঠবে। কিন্তু বাস্তবে ঘটেছিল দারুণ একটা চমক। বিদ্যা সিনহা মিম ডাক্তার না হতে পারলেও এই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে পরিণত হয়েছেন মিডিয়ার তারকায়। সেই থেকে দর্শকদের ভালোবাসার মাঝে তিনি শুধু বেড়েই ওঠেননি, হয়ে উঠেছেন দর্শকদের কাছে জনপ্রিয় অভিনেত্রী। গতানুগতিক নায়িকা চরিত্রের মাঝে নিজেকে কখনোই বন্দী করতে চাননি লাক্সসুন্দরী মিম। তার ভাষ্যে, 'আমি লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা থেকে এসেছি বলে অনেকে হয়তো ধরে নিয়েছিলেন, অন্য কারো কারো মতো আমিও গতানুগতিক নায়িকা চরিত্রগুলোতে কাজ করব। কিন্তু তা না করে আমি একটু ভিন্ন পথে হেঁটেছি। আমি সবসময় সেই সব চরিত্রে কাজ করেছি, যেখানে আমার অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। আমার মনে হয় আমি কিছুটা হলেও পেরেছি।' মিম অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে—

Wednesday, March 19, 2014

ফুরিয়ে যাচ্ছে জয়ার চলচ্চিত্র ক্যারিয়ার!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান চলচ্চিত্রে স্থায়ী হতে চাচ্ছেন। টিকে থাকার জন্য তাকে বেশ পরিশ্রমও করতে হচ্ছে। তবে মিডিয়াপাড়ার লোকেরা মনে করেন, জয়া পারবেন না। নাটকে অভিনয়ের গুণ তার মধ্যে থাকলেও চলচ্চিত্রে একেবারেই বেমানান তিনি। তাই শুরুতেই ডুবছে তার চলচ্চিত্র ক্যারিয়ার।

ঘুরে দাঁড়ানো অসম্ভব ব্যাপার। জয়া এ পর্যন্ত বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 'গেরিলা'। নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ নিজ দক্ষতায় জয়ার মধ্য থেকে অভিনয় বের করে এনেছেন। কিন্তু বাকি সব ছবিতে জয়ার অভিনয় ছিল প্রাণহীন।

রেদোয়ান রনির 'চোরাবালি' ছবিতে অভিনয় করেও তিনি আলোচনায় এসেছিলেন। কিন্তু অভিনয়ের দৈন্যতার কারণে তার অনেক দৃশ্য বাদ দেয়া হয়েছে। সে ছবিতেই তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে। অনেকে মনে করছেন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তিনি এ পুরস্কার নিয়েছিলেন। 

Saturday, March 15, 2014

বিন্দুর বিয়ে আসন্ন !

ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিন্দু বেশ কিছুদিন ধরেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি বিন্দু জানালেন তার বিয়ের বিষয়ে পরিবার থেকে তোড়জোড় শুরু হয়েছে। এমনকি এর মধ্যে পত্র খোঁজাও শুরু হয়ে গেছে।

এ বিষয়ে বিন্দু বলেন, "বিয়েটা তো আর এমন নয়, একটা ড্রেস পছন্দ হলো আর হুটহাট করে কিনে ফেললাম। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নাম বিয়ে। মা-বাবা ছেলে পছন্দ করেছেন। তাঁদের পছন্দই আমার পছন্দ।"

এদিকে, বিয়ের কারণে একটি চলচ্চিত্রের চুক্তিপত্রে স্বাক্ষর করেও 'না' করে দিয়েছেন বিন্দু। এ প্রসঙ্গে বিন্দু বলেন, গল্পটা ভালো ছিল। এই মার্চ থেকেই ইতালিতে শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিজেকে গুটিয়ে নিয়েছি। বলা তো যায় না! বিয়েটা হয়ে গেলে যদি সময় দিতে না পারি! আমার কারণে কেউ বিপদে পড়–ক, সেটা চাই না।’

বিন্দুর কথা শুনে ভালই বোঝা যাচ্ছে বিয়ের সানাইটা বাজতে বোধহয় আর বেশি দেরী নেই।

Thursday, March 13, 2014

তিশার দুশ্চিন্তা!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এই প্রথমবারের মতো বাণিজ্যিক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে আশায় দিন গুনছিলেন। কারণ এর আগে যে ৩টি ছবিতে তিনি অভিনয় করেছেন। তবে তার কোনোটিই দর্শকের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। 

এ কারণেই সাফিউদ্দিন সাফির 'প্রেম করে আমি মরব' ছবি নিয়ে আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু ছবির শুটিং শুরু হতে দেরি হওয়ায় হতাশ হয়ে পড়ছেন তিনি। দুশ্চিন্তা ভর করছে তার মাথায়। ঘোষণা ছিল ‘প্রেম করে আমি মরব’ ছবিতে সহ-অভিনেতা থাকবেন ঢালিউডের এক নম্বর তারকা শাকিব খান। সব কিছু মিলিয়ে অন্যরকম প্রস্তুতিও ছিল। কিন্তু নির্দিষ্ট সময় চলচ্চিত্রটির কাজ শুরু না হওয়ায় চিন্তিত তিশা। 

এ বিষয়ে তিশা বলেন, "আমার নিয়মিত অভিনয়ের মধ্যে থাকলেও বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করা হয়নি। 'প্রেম করে আমি মরব' বাণিজ্যিক ঘরানার। এমনিতেই উদ্বিগ্ন ছিলাম। তারপর আবার নির্দিষ্ট সময় শুটিং শুরু হয়নি। এটি আমার অন্যান কাজের মধ্যেও প্রভাব ফেলছে"।

'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' ছবির মাধ্যমে তিশার রূপালি পর্দায় অভিষেক হয়। এ ছবিতে মোশাররফ করিম ও তপুর সঙ্গে অভিনয় করেন। 'টেলিভিশন' ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এ দুটি চলচ্চিত্র পরিচালনা করেছেন মুস্তফা সরয়ার ফারুকী। এছাড়া তারেক মাসুদের 'রানওয়ে' ছবিতে অতিথিশিল্পী হিসেবে দেখা গেছে তাকে।

যত খোলামেলা পোশাকই পরি না কেন, শালীনতা বজায় রাখার চেষ্টা থাকে সব সময় : ববি

এক সময় র‌্যাম্প মডেলিং করতেন। এরপর কিছু নাটক আর বিজ্ঞাপণচিত্রের কাজ। এরপরই সর্ববৃহত মাধ্যম সিনেমায় নাম লেখানো। হ্যাঁ, বর্তমান সময়ের হিট নায়িকা ববির কথাই বলছি। এখন বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে তাঁর ছবি 'রাজত্ব'। ইতিমধ্যেই তাঁর এই ছবি ব্যবসা সফল ছবির তালিকায় উঠে এসেছে। সম্প্রতি সংবাদমাধ্যমকে ববি বললেন তাঁর সাম্প্রতিক কাজ ও নানা প্রসঙ্গ নিয়ে।

এখন কোন ছবির কাজ করছেন?
এখন আমি কাজ করছি মোহাম্মদ হোসেনের 'আই ডোন্ট কেয়ার' ও বদিউল আলম খোকনের 'সুপারস্টার' ছবিতে। ছবির শুটিং চলছে ঢাকা ও এর আশপাশে। 'আই ডোন্ট কেয়ার' ছবিতে আমার হিরো হিসেবে রয়েছেন বাপ্পি আর সুপারস্টার ছবিতে শাকিব খান।


ঢাকাই ছবিতে বিভিন্ন সময় অনেক নতুন মুখ এসেছে। কিন্তু তারা শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেনি, আপনি পেরেছেন। নেপথ্যের কারণটা কী?
প্রথমত আমি মনে করি উপরওয়ালা আশীর্বাদ আছে আমার প্রতি। এ ছাড়া আমি যখন সিনেমায় আসি তখন প্রতিভাবান তরুণ নির্মাতা কাজ করছেন এবং ভালো ছবি নির্মাণ করছেন। যে কারণে দর্শকরাও আবার সিনেমা হলে আসতে শুরু করেছেন। আর ওই দর্শকরা আমাকে গ্রহণ করেছেন। এ কারণেই হয়তো আমি সফল হতে পেরেছি।


পোশাকের ক্ষেত্রে আপনাকে বেশ সাহসী মনে হয়েছে। এটা কি আপনার র‌্যাম্পের অভিজ্ঞতা আছে বলেই?
তা নয়। আমি আসলে গানের থিম বুঝে আমার পোশাক নির্বাচন করি। আমাদের ঢাকাই ফিল্মে তো আর আলাদা করে কস্টিউম ডিরেক্টর থাকে না। তাই আমার পোশাক আমাকেই নির্বাচন করতে হয়। তবে, যত খোলামেলা পোশাকই পরি না কেন শালীনতা বজায় রাখার চেষ্টা থাকে সব সময়। এ ছাড়া দর্শকদের ডিমান্ডও মাথায় রাখতে হয়। তারা স্যাটেলাইটের যুগে বাইরের ছবি দেখে হলে গিয়ে যদি আমার ছবি দেখে বিনোদন না পায় তবে তো তাঁরা আমাকে আর গ্রহণ করবেন না। তাই সব ভেবেই পোশাক নির্বাচন করি।
আমাদের ছবি অনেক উন্নত হয়েছে। বাইরের ছবির সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হবে কবে?
বাইরের ছবির অনেক বাজেট থাকে। ওই পরিমাণ বাজেট পেলে আমাদের ছবিও বাইরের ছবির সঙ্গে পাল্লা দিতে পারবে। আরেকটা বিষয় হলো ভালো কাজের জন্য উতসাহ প্রয়োজন। যদি মিডিয়া কিংবা দর্শকরা শুধু আমাদের ছবির ত্রুটি নিয়ে কথা না বলে ভালো দিকটা নিয়ে কথা বলে তবেই আমারা ভালো কাজের উতসাহটা পাই। তা না হলে মনে হয় অফ হয়ে যাই।


Wednesday, March 12, 2014

নতুন বিজ্ঞাপনে নওশীন

টিভি নাটকে নওশীনকে নিয়মিত দেখা গেলেও বিজ্ঞাপনের মডেল হিসেবে নওশীনকে খুব কমই দেখা গেছে। তবে যে ক’টি বিজ্ঞাপনে তিনি মডেল হিসেবে কাজ করেছেন প্রতিটিতেই দর্শকপ্রিয়তা পেয়েছে।
এক সময়ের জনপ্রিয় এই আর জে আবারও নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। আবু রায়হান জুয়েলের নির্দেশনায় ‘বিজয় রাকিন সিটি’র বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। ঢাকার উত্তরায় বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।
নওশীন বলেন,“অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করলাম। আসলে টিভি নাটকে কাজ করতে গিয়ে বেশি সময় দেয়া হয়ে ওঠে না। নতুন বিজ্ঞাপনটি আমার অনেক ভালোলেগেছে। দর্শকের ভালোলাগবে আশাকরি।”

নওশীনকে প্রথম বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে দেখা যায় বাংলা লিংকের বিজ্ঞাপনে। এরপর প্রাণ গুড়া মসলা, ফ্রেশ মিল্কসহ আরও বেশ ক‘টি বিজ্ঞাপনে তাকে দেখা যায়। নওশীনের নতুন এই বিজ্ঞাপনটি আগামী মাস থেকে বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

Monday, March 10, 2014

শায়নার ‘পুত্র এখন পয়সাওয়ালা’ জটিলতায়

বর্তমান সময়ের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মিস্টিমুখের অধিকারিণী শায়না আমিন। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় সমান তালে কাজ করলেও নানা জটিলতায় মুক্তি পিছিয়ে গেছে শায়না অভিনীত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমাটি।
তবে বর্তমানে রায়হান খানের ধারাবাহিক ‘কালার’-এর কাজ শেষ করে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন শায়না আমিন। হাতে আছে কয়েকটি খণ্ড নাটক আর বিজ্ঞাপন। চলচ্চিত্রেও ব্যস্ত হওয়ার কথা ভাবছেন তিনি।
নাটকে একজন সহকারী কোরিওগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন শায়ানা। শুটিং হয়েছে ব্যাংককে। বিদেশে শুটিং করা নিয়ে অনেক ধরনের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে।
এ প্রসঙ্গে শায়না বলেন, ‘কালার’-এর শুটিংয়ে প্রত্যেক অভিনেতাই যেন একটি পরিবারের সদস্য হয়ে গিয়েছিলাম। সবাই সবার খোঁজ নিচ্ছে। কারো একটু অসুবিধা হলে অন্যরা ছুটে আসছে। শুটিং শেষে যখন ফেরার সময় হলো এত্ত মন খারাপ হলো, যেন পরিবার ছেড়ে যাচ্ছি।
ব্যাংককে শুটিং করার কারণ সম্পর্কে শায়ানা জানান, নির্মাতা চেয়েছেন ভিন্ন আঙ্গিক, ভিন্ন দেশের প্রেক্ষাপট। তাই গল্পটিও তৈরি হয়েছে ব্যাংকককে কেন্দ্র করে। ফলে ব্যাংকক ছাড়া উপায় ছিল না।
নতুন নাটকে কাজ প্রসঙ্গে এই তারকা জানান, জুয়েলের ‘মাই এক্স গার্লফ্রেন্ড’ এবং ইবনে বকর জোবায়েরের ‘কে ভাসাবে সাদা মেঘের ভেলা’ ও ‘তিতা মিঠা মধুচন্দ্রিমা’ নামের তিনটি এক ঘণ্টার নাটকে কাজ শেষ করেছেন।
চলচ্চিত্র নিয়ে বেশ হতাশাগ্রস্থ এই তারকা। আর কেনই বা হবেন না। তিন বছর ধরে তো ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে! নানা জতিলতার কারণে ছবিটি এখনো হলের দ্বারগোড়ায় এখনো পৌঁছাতে পারেনি এই ছবিটি। তবে এত হতাশার মধ্যেও বাণিজ্যিক ছবিতে কাজ করার আশা ছেড়ে দেননি শায়না। তিনি বলেন, “নতুন কোনো চলচ্চিত্র এর মধ্যে হাতে নিইনি। ভাবছি দু-একটি বাণিজ্যিক ছবিতেও কাজ করব।”
উল্লেখ্য, শায়না বর্তমানে মডেলিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কয়েকটি পত্রিকা ও ম্যাগাজিনের প্রচ্ছদের শুট করার সাথে সাথে বেশ কয়েকটি বিজ্ঞাপনেও সময় দিচ্ছেন এই তারকা।
উপরে