সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Shanti Dynamite. Show all posts
Showing posts with label Shanti Dynamite. Show all posts

Wednesday, March 19, 2014

দুই পর্ণ স্টারের দ্বন্দ্ব !

সানি লিওনের পর বলিউডে পা রাখতে চলেছেন আর এক অ্যাডাল্ট স্টার। মিডিয়ায় তিনি শান্তি ডিনামাইট নামেই পরিচিত। ব্রিটিশ অ্যাডাল্ট স্টার সোফিয়া ভাসিলেয়াডোউ নামের এই শোবিজ তারকা ইউকে টেলিভিশনে অ্যাডাল্ট চ্যাট শো করেছেন।
সম্প্রতি শান্তি ডিনামাইট টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাতকারে জানিয়েছেন সানি লিওন তাকে কপি করেছেন। মুক্তি পাওয়ার অপেক্ষায় ভৌতিক রাগিনি এমএমএসটু ছবিটিতে সম্পূর্ণ তাঁকে অনুকরণ করে সানি লিওন নিজেকে উপস্থাপন করেছেন। এ ছাড়া তিনি একতা কাপুরের সাথে দেখা করবেন বলেও ওই সাক্ষাতকারে জানান।
শান্তি বলেন, 'আমি কারো পদক্ষেপ অনুসরণ করি না, আমি ভারতে এসেছি এটাই দেখাতে যে আসল তারকা কে। আমি শুনেছি সানি লিওন বেবি ডল নামের একটা গানে হুবহু আমাকে কপি করেছেন। আমি ছবিটি দেখতে এসেছি এবং এর প্রযোজক একতা কাপুরের সঙ্গেও দেখা করব। আমাকে প্রচুর ভক্ত অনুরোধ করেছে রাগিনি এমএমএস টু ছবিটি দেখতে, কেননা সেখানে নাকি আমাকে নকল করা হয়েছে।'
শান্তি জানান, তাঁর শেকড়ই হচ্ছে ভারত। তিনি বলেন জলন্ধারে আমি পাঞ্জাবি মায়ের গর্ভে জন্ম নিয়েছি, গুরুদুয়ারা মন্দিরে যাতায়াতের মাধ্যমে আমার বেড়ে ওঠা। এমনকি ভারতীয় পাত্রে খাওয়া-দাওয়া এবং সালোয়ার কামিজই আমার প্রিয় পোশাক।

বলিউড সম্পর্কে এই তারকা বলেন, 'আমি বলিউডের বিষয়ে প্রচুর শুনেছি এবং বলিউডের একটা অংশ হতে পেরে আমি গর্বিত। বলিউডের ব্যাপারে যুক্তরাজ্যের জনগণও ব্যাপক আগ্রহী। আমি নিশ্চই বলিউডি ছবিতে কিছু একটা করতে চাই।' এই অভিনেত্রী সালমান খানের সঙ্গে কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছেন।
ট্যুইটারে নিজের পরিচয় দিয়েছেন সোফিয়া (শান্তি) ডিনামাইট নামে। এবার এই অ্যাডাল্ট স্টারকে নিয়ে বলিউড কতটা মেতে উঠবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সমালোচক মহল।
উপরে