সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Onucched 71'. Show all posts
Showing posts with label Onucched 71'. Show all posts

Saturday, March 15, 2014

তারিনের 'অনুচ্ছেদ ৭১'

একমাস পর আমেরিকা থেকে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। ৯ মার্চ দেশে ফিরে ১২ মার্চ চলে গেলেন সাভারের আকরান বাজারের কাছে একটি গ্রামে। সেখানেই 'অনুচ্ছেদ ৭১' নামের একটি নাটকের শুটিং করছেন তিনি।
আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে 'অনুচ্ছেদ ৭১' নাটকে অভিনয় করছেন তারিন। নাটকটি পরিচালনা করেছেন শান্তা রহমান।


অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, "দুইদিনে নাটকের কাজ শেষ করতে হয়েছে। যা সত্যিই কঠিন। তবে শান্তা তার মেধা এবং বুদ্ধি দিয়ে চরিত্রটি বুঝিয়ে দিয়েছিলেন। তাই কাজটি সহজ মনে হয়েছে। শান্তার সাথে এটা আমার প্রথম কাজ। আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা ছিলো চমতকার। যে কারণে অনেক ভালো একটি কাজ দাঁড়িয়েছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।" 

 নাটকটি আগামী ২৮ মার্চ এটিএন বাংলায় প্রচার হবে। নাটকে আরো অভিনয় করেছেন শাহাদাত, সবুজ ও রিপন।
উপরে