সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Mehjabin chowdhury. Show all posts
Showing posts with label Mehjabin chowdhury. Show all posts

Saturday, March 15, 2014

'নীলার অপমৃত্যু'তে নিশো-মেহজাবিন কি করবেন ?

রুদ্র, একজন নাট্যকার। নাটক লিখেই যার জীবন চলে। একসময় পরিচয় হয় তার লেখার একজন ভক্ত নীলার সাথে। দেখা হতে হতে, কথা বলতে বলতে একসময় রুদ্র ও নীলার মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এগিয়ে যায় রুদ্র ও নীলার ভালোবাসার গল্প। আর এই গল্প নিয়েই নিজের লেখা নাটক ‘নীলার অপমৃত্যু’ নির্মাণ করেছেন ইরানী বিশ্বাস।
নাটকটিতে 'রুদ্র' চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং 'নীলা' চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। সম্প্রতি ঢাকার মিরপুর ডিওএইচএস ও উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নিশো বলেন, "এ নাটকের গল্প অনেক স্ট্রং। চরিত্রের গভীরে প্রবেশ করেই আমাকে এবং মেহজাবিনকে কাজ করতে হয়েছে যথেষ্ট মনোযোগ দিয়ে।"

মেহজাবিন বলেন, "চরিত্রটির গভীরে যেতে একটু সময় লাগছিলো। তারপরও পরিচালক এবং নিশো ভাইয়ের সহযোগিতায় অনেক ভালো একটি কাজ দাঁড়িয়েছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।"

Monday, February 24, 2014

মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন মেহজাবীন!

মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছেন মডেল-অভিনেত্রী মেহজাবীন। ২০০৯ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। পাশাপাশি খণ্ড নাটক, ধারাবাহিক এবং চলচ্চিত্রেও সমানভাবে ব্যস্ত হয়ে পড়েন। তবে মেহজাবীন এখন পড়াশোনাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।
কিন্তু কিছুদিন ধরে ধারাবাহিক নাটক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন মেহজাবীন। গত ৪ বছরে ৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েও এখনো রুপালি পর্দায় পদার্পণ করতে পারেননি তিনি। তাই চলচ্চিত্রের ওপর তার বেশ অভিমানও বটে। ক্যারিয়ারের শুরুর দিকে সালাহউদ্দিন লাভলুর 'ওয়ারিশ' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু ছবিটি আর আলোর মুখ দেখেনি। স্বপন আহমেদের 'পরবাসিনী'র শুটিং শেষ করলেও ছবিটি মুক্তি পাবে কবে, তার কোনো খোঁজ-খবর জানেন না মেহজাবীন।
সর্বশেষ মোস্তফা সরয়ার ফারুকীর 'ডুবোশহর' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু এই ছবিটির শুটিং শুরু হওয়া নিয়েও নানা রকম সংশয় রয়েছে তার। তাই আপাতত চলচ্চিত্রের কথা ভাবতে চান না মেহজাবীন। ইদানীং তাকে খণ্ড নাটকেও খুব একটা দেখা যাচ্ছে না। তবে কি তিনি নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন-এই প্রশ্ন এখন অনেকের চোখেমুখে উঁকিঝুঁকি মারছে।
ধারাবাহিক নাটক সম্পর্কে তিনি জানান, সর্বশেষ তাকে 'ইউনিভার্সিটি' শিরোনামের ধারাবাহিকে দেখা গিয়েছিল। এরপর বেশ কয়েকটি ধারাবাহিকের প্রস্তাব পাওয়া সত্ত্বেও অভিনয়ে সম্মত হননি। আগামীতেও আর ধারাবাহিকে অভিনয় করার ইচ্ছা নেই তার।
চলচ্চিত্র সম্পর্কে জানান, এ নিয়ে আপাতত তার কোনো পরিকল্পনা নেই। বিষয়টি ভবিষ্যতের ওপরই ছেড়ে দিয়েছেন। তবে আগামীতে বিজ্ঞাপনচিত্র এবং খণ্ড নাটকের কাজ নিয়মিত চালিয়ে যাবেন।
উল্লেখ্য, বর্তমানে তিনি উত্তরার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ফ্যাশন ও ডিজাইনিং বিষয়ে পড়াশোনা করছেন। পড়াশোনা শেষ করে ফ্যাশনের ওপর আন্তর্জাতিক মানের পোশাক ডিজাইন করার পরিকল্পনা রয়েছে তার।

Tuesday, February 11, 2014

স্বামীর সাথে অন্তর্দ্বন্দ্বে মেহজাবীন

অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন মেহজাবীন। দ্বন্দ্বটা স্বামীর সাথেই। তবে বাস্তবে নয়, নাটকের দৃশ্যে এমনটা দেখা যাবে। নাটকের নাম দ্য মেটামরফসিস’। এটি রচনা ও পরিচালনা করেছেন ইরানী বিশ্বাস। নাটকে মেহজাবীনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন নিশো। এসএ টিভিতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। একসময় জামান মঞ্চনাটক লিখতেন। মেডিক্যালের ছাত্রী কানিজের সঙ্গে ঘটনাক্রমে পরিচয় হয়। ভালোবেসে বিয়েও করে দু’জন। পড়াশোনা শেষ করে কানিজ ডাক্তারি পেশাকে বেছে নেয়। কিন্তু জামান তার নিজস্ব কাজকর্ম থেকে অনেক দূরে সরে যায়। শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব। এগিয়ে যায় নাটকের গল্প। মেহজাবীন বলেন, ‘ইরানী বিশ্বাসের পরিচালনায় এর আগেও আমি বেশ ক’টি নাটকে অভিনয় করেছি। তার কাজের প্রতি আমার অন্যরকম ভালোলাগা আছে। অনেক যত্ন নিয়ে তিনি নাটক কিংবা টেলিফিল্ম নির্মাণ করেন। দ্য মেটামরফসিস-এ আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং।’ এ নাটকটি ছাড়াও মেহজাবীন  রেদওয়ান রনির এ জার্নি বাই লাভসহ বেশ কয়েকটি  নাটকে অভিনয় করছেন।
উপরে