সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!
Showing posts with label Kick. Show all posts
Showing posts with label Kick. Show all posts

Sunday, March 30, 2014

জ্যাকুলিন ফার্নান্দেজ-এর দ্বৈত রূপ

মিস শ্রীলঙ্কা মুকুট মাথায় উঠার পর ২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জ্যাকুলিন ফার্নান্দেজ। অল্প সময়ে ‘হাউজফুল’, ‘মার্ডার-২', ‘রেস-২‘সহ বেশকিছু ছবিতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। গত বছর ভূষণ কুমার প্রযোজিত ও বিক্রম সিং পরিচালিত ‘রয়’ ছবির কাজ শুরু করেন তিনি।
এ ছবিতে তার বিপরীতে প্রথমবারের মত অভিনয় করছেন বলিউডের চকলেট বয়খ্যাত অভিনেতা রণবীর কাপুর। এখানে রয় চরিত্রে অভিনয় করছেন তিনি। আর সম্প্রতি ছবিটি নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে কথা বলেছেন জ্যাকুলিন।
তিনি বলেছেন, ‘আগের ছবিগুলোতে আমার অভিনয়ের জায়গা ছিল সীমিত। তবে রয় ছবিতে দর্শক আমাকে (আয়েশা ও টিয়া) নামে দ্বৈত চরিত্রে দেখতে পাবেন। আর এ ছবিতে দর্শক নতুন এক জ্যাকুলিনকে দেখতে পাবেন।’
তবে মাঝে সালমানের খানের সাথে ‘কিক’ ছবির শিডিউল নিয়ে ঝামেলায় ছিলেন এই অভিনেত্রী। দুটি ছবির কাজই এ বছর শেষ হচ্ছে। তবে জ্যাকুলিন অভিনীত ‘রয়’ ছবিটি এ বছরের ১২ সেপ্টেম্বর মুক্তি পাবার কথা রয়েছে।
উপরে