চলচ্চিত্রের সঙ্গীতায়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন গীতিকার, গায়ক ও সঙ্গীত পরিচালক শফিক তুহিন। গান এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার কথা --
যেমন আছি...
গতকাল (শনিবার) সারারাত কার্নিভ্যাল মোশন পিকচার প্রযোজিত একটি ছবির সঙ্গীতায়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। কাজ শেষ করতে রীতিমতো ভোর হয়ে গেছে। এই তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম।
মেজাজটা ফুরফুরে...
মুক্তিপ্রাপ্ত 'অগি্ন' ছবির দুটি টাইটেল সংয়ের সঙ্গীতায়োজন করেছি। গানগুলোর ব্যাপারে ব্যাপক সাড়া পাচ্ছি। তাই মেজাজটা ফুরফুরে বলতে পারেন। এই ছবির 'আমি অগি্ন, আমি ধ্বংস, আমি নিন্দিত, নৃশংস' শিরোনামের গানটি লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে কণ্ঠ দিয়েছেন লেমিস ও লাবণ্য নামের দুজন তরুণ কণ্ঠশিল্পী।








