সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Saturday, March 29, 2014

দেশাত্মবোধক গানে কর্ণিয়া!

বর্তমানে কর্ণিয়া বিভিন্ন মিশ্র অ্যালবাম ও চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ত আছেন। আসন্ন পহেলা বৈশাখে তার অংশগ্রহণে বেশকিছু মিশ্র অ্যালবাম প্রকাশিত হবে। তবে সম্প্রতি ভিন্ন ধারার গান নয় বরং দেশাত্মবোধক গান গাইলেন এই কণ্ঠশিল্পী।
প্রথমবারের মতো দেশাত্মবোধক গান গাইলেন 'পাওয়ার ভয়েজ'খ্যাত কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। 'সবুজ মাটিতে লাল রক্ত ফোঁটা/পতাকায় তুলে রেখেছ ওটা' কথার গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ। এর সুর-সঙ্গীত করেছেন অভিজিত চক্রবর্তী জিতু। এতে কর্ণিয়ার সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা শশী, পারভেজ, রাজিব প্রমুখ।
এ প্রসঙ্গে কর্ণিয়া বলেন, "এই প্রথম দেশের গান গাইলাম। গানটি গাওয়ার সময় দেশের প্রতি এক ধরনের আবেগ কাজ করছিল। গানটিকে যথাযথভাবে কণ্ঠে তুলে ধরতে আমি সর্বাত্মক চেষ্টা করেছি। গানের কথা ও সুর বেশ চমতকার। আশা করি, গানটি সবাইকে মুগ্ধ করবে।"
ইতোমধ্যেই এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। মিউজিক ভিডিওটি কিছুদিনের মধ্যেই বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। এদিকে, সম্প্রতি ক্রিকেট নিয়ে দুটি গানে কণ্ঠ দিয়েছেন কর্ণিয়া। এর মধ্যে অয়ন চাকলাদারের সুর-সঙ্গীতে 'খেলবে খেলা টি-২০/জেগে উঠবে বীর বাঙালি' গানটিতে তার সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন বেলাল খান, লোপা হোসেইন, অরিন, মাহমুদ সানী, অয়ন চাকলাদার ও বাঁধন। এর ভিডিও পরিচালনা করেছেন জিয়া উদ্দিন আলম। অন্যটির কথা ও সুর করেছেন রাজন সাহা।

নতুন খবরে রাখি সাওয়ান্ত!

বলিউডের আইটেম গার্ল ও রিয়েলিটি টিভি তারকা রাখি সাওয়ান্ত মানেই নতুন নতুন খবর। প্রতিদিনই কোন না কোন মন্তব্য এবং কাণ্ড ঘটিয়ে হয়ে যাচ্ছেন খবরের শিরোনাম। এবার ভারতের লোকসভা নির্বাচনে উত্তর-পশ্চিম মুম্বাই থেকে দাঁড়ানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ উপলক্ষে তিনি পেশাদার রাজনীতিকদের মতো করেই কথা বলা শুরু করেছেন।
সম্প্রতি তিনি নিজেকে ‘মিসাইল’ হিসেবে বর্ণনা করেছেন। এ ছাড়া তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে বেশ মজার কথাবার্তা বলেও মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছেন।
এর আগে একবার তিনি নিজেকে ভার্জিন বলে দাবি করে মিডিয়ার আলোচনায় এসেছিলেন। এবার তিনি নির্বাচন উপলক্ষে বললেন, তার নাম মানুষ স্মরণ করবে গান্ধীর পরেই।
এ ছাড়া দুর্নীতি সম্পর্কে তিনি বলেন, ‘দুর্নীতি সম্পর্কে সবাই আলোচনা করছে। আমি ছোট বিষয় নিয়ে আলোচনা করছি, যা সাধারণ মানুষকে প্রভাবিত করে।’
তিনি আরো বলেন, ‘আমি মানুষের জন্য মরতে পারি। আর গান্ধীর পরে ভালো কাজের জন্য মানুষ রাখি সাওয়ান্তকেই মনে রাখবে। আর এটা কোনো আলসে মানুষের প্রতিজ্ঞা নয়।’
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

শিল্পা শেঠী- বিপাশা বসুর নতুন চমক!

অনুরাগ বসুর ‘লাইফ ইন আ মেট্রো’ এবং অনিল শর্মার ‘আপনে’ সিনেমাতেই শেষবার দেখা গিয়েছিল তাকে। তারপর অবশ্য কিছু সিনেমাতে কেমিও চরিত্র। ‘ঢিঁশক্যাও’ সিনেমাতে প্রযোজক হওয়ার পাশাপাশি আইটেম নাম্বারেও নিজের কেরামতি দেখিয়েছেন শিল্পা। সিনেমা নিয়ে আশায় বুক বেঁধেছেন শিল্পা সহিত স্বামী রাজ কুন্দ্রাও। তবে এবার আর ক্যামেরার পেছনে থাকতে রাজি নন একসময়ের আবেদনময়ি নায়িকা শিল্পা শেঠী।
শিল্পা নাকি ঠিক করেছেন মগজে ছকে রাখা অ্যাকশন সিনেমাথেকেই সিনেমায় ফিরবেন তিনি। তবে শিল্পা একা নয়, বিপাশা বসুকে নিয়েই সিনেপর্দায় মারপিট করতে চান তিনি। ঢিঁশক্যাও’তে আটকে না থেকে প্ল্যান করে ফেলেছেন নতুন সিনেমার।
শিল্পা বলেন, "বহুদিন ধরেই প্ল্যান ছিল একটা অ্যাকশন সিনেমা তৈরি করার। সেই মতো চিত্রনাট্যও ছিল আমার কাছে। কিন্তু সুযোগ খুঁজছিলাম। আর ঢিঁশক্যাও আমাকে সাহস দিয়েছে। এবার প্ল্যান মতো অ্যাকশন সিনেমাটি তৈরি করবই।"
শিল্পা জানিয়েছেন, "প্রায় চার বছর আগের কথা। বিপাশাকে এই অ্যাকশন সিনেমার চিত্রনাট্য শুনিয়ে ছিলাম। বিপাশা পছন্দও করেছিল। তবে সেই সময় নারীকেন্দ্রিক সিনেমার অতটা চল ছিল না বলিউডে। এখন ট্রেন্ড চেঞ্জ হয়েছে। আমার মনে হয় এখনই উপযুক্ত সময় বিপাশাকে সঙ্গে নিয়ে সিনেমাটি বানানোর।"
জানা গিয়েছে শিল্পার এই সিনেমাটি পরিচালনা করার দায়িত্বও নিতে পারেন শিল্পা নিজেই। এমনকি সঠিক ভাবে মারপিট করার জন্য বিশেষ ট্রেনিংও নেবেন শিল্পা ও বিপাশা। চলতি বছরের শেষের দিকেই শুরু হতে পারে শিল্পার এই নতুন সিনেমার শুটিং। তবে পুরোটাই নাকি নির্ভর করছে বিপাশা ও হরমানের বিয়ের উপর! শিল্পা মনে করছেন হরমান ও বিপাশার এই বছরে বিয়ে হলে পিছতে পারে সিনেমার শুটিং।

মিলন-ফারাহ রুমার ‘সাত সমুদ্দুর তের নদী’

ছোটপর্দা থেকে বড়পর্দায়েই বেশি দেখা মিলে তার। চলচ্চিত্রে অভিনয়কেই বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। তবে আর ছোট পর্দায় কাজ কবের না তিনি।ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন এখন চলচ্চিত্রে অভিনয়েই বেশি সময় দিচ্ছেন। তবে যেহেতু ছোটপর্দা দিয়েই তার আজকের এই অবস্থানের সৃষ্টি, তাই নাটক কিংবা টেলিফিল্মের ভালো গল্প পেলে মিলন চেষ্টা করেন তাতে অভিনয় করতে।
তেমনই একটি গল্পে এবার অভিনয় করেছেন তিনি। মাতিয়া বানু শুকুর রচনায় ও জুবায়ের ইবনে বকরের পরিচালনায় ‘সাত সমুদ্দুর তের নদী’ নাটকে তিনি অভিনয় করলেন। এ নাটকে তার সহশিল্পী আছেন অভিনেত্রী ফারাহ্ রুমা।
মিলন বলেন, ‘গল্পটি ভালো। পাশাপাশি জুবায়ের ইবনে বকর অনেক ধৈর্য নিয়ে যত্ন করে

করণ জোহরের হাত ধরে অভিনয়ে আসছেন শ্রীদেবী কন্যা

বলিউডে নাম লেখাতে যাচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে পিতা বনি কাপুর নয় বরং করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রাখছে জাহ্নবী।
সূত্র মেনে চললে করণের বোধহয় নতুন মুখ নিয়ে ছবি করার হিড়িক বেড়ে গেছে। তাই আলিয়া ভাটের পর এবার নতুন চেহারা জাহ্নবীকে নিয়ে ফিল্ম বানাতে চলেছেন তিনি। তবে করণ রাতারাতি মোটেই এই সিদ্ধান্ত নেননি, অনেক দিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছিল জাহ্নবীর নাম। তাছাড়া তার সঙ্গে কাপুর পরিবারের ভালো সম্পর্ক রয়েছে।
এই বড় সুযোগের জন্য জাহ্নবীও নিজেকে এক্কেবারে পারফেক্ট তৈরি করছেন। নিজের উচ্চারণ ঠিক করছেন, নাচ শিখছেন৷ আর যাই হোক মা শ্রীদেবীকে টেক্কা যে দিতে হবে। তবে শ্রীদেবী যদিও এখনই মেয়ের ফিল্মি ক্যারিয়ার নিয়ে বেশি চিন্তিত নন৷ তিনি নাকি করণকে জানিয়েছেন, আগে জাহ্নবীর পড়াশোনা তার পর ক্যারিয়ার। শুধু বলিউডই নয় সাউথ থেকেও প্রচুর ছবির অফার পাচ্ছেন জাহ্নবী।

আবারও অভিনেত্রী নাগমা বির্তক! (ভিডিও)

সময়টা ভালো যাচ্ছে না উত্তরপ্রদেশের মিরাটের কংগ্রেসের তারকা প্রার্থী নাগমার। নির্বাচনী প্রচারে গিয়ে আবারও গণমাধ্যমের শিরোনাম হলেন বলিউড অভিনেত্রী নাগমা। আবারও অভিনেত্রী নাগমা বির্তক!
নিজের দলের বিধায়কের হাতে শ্লীলতাহানির পর এবার চড় মারার ঘটনা। বৃহস্পতিবার মিরাটে একটি জনসভা চলাকালীন এক যুবককে চড় মারার অভিযোগ উঠেছে কংগ্রেস প্রার্থী নাগমার বিরুদ্ধে।
মিরাটের জেল কোঠি নামক একটি এলাকায় প্রচার সারতে এসেছিলেন তিনি। তাকে দেখতে লোকজনের ভিড় লেগে যায়।
ওই ভিড়ের মধ্যে দিয়ে মঞ্চে ওঠার সামনে এক যুবক তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে কালবিলম্ব না করেই তাকে কষে একটি চড় মারেন নাগমা। প্রথমে এই ঘটনা নিয়ে মুখ খুলতে রাজি না হলেও পড়ে এই তারকা প্রার্থী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে , এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে মিরাটে আর পা দেবেন না তিনি।
প্রার্থীর ওপর চড়াও ও দলীয় যুবা কর্মীকে চড় মারার কথা অবশ্য অস্বীকার করেছেন মিরাটের কংগ্রেস সভাপতি সেলিম ভারতী।
এর আগেও গত সপ্তাহে শনিবার এই অভিনেত্রী-রাজনীতিবিদকে হাপুরে একটি জনসভায় স্থানীয় কংগ্রেস বিধায়ক গজরাজ শর্মা শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। নাগমাও তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে জনসভা ছেড়ে বেরিয়ে যান।

রূপালী পর্দা ছাড়ছেন কি পূর্ণিমা?

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা মা হওয়ার পর অভিনয়ে নাও ফিরতে পারেন। অনেকেই মনে করছেন শাবনূরের মত পূর্ণিমাও ছেড়ে চলে যাবেন রূপালী পর্দা।

ঢালিউডে চারদিকে জোর গুঞ্জন। তবে মা হওয়ার পর আবার অভিনয়ে ফেরার ইচ্ছা রয়েছে তার। তবে চলচ্চিত্রে আর ফিরবেন কিনা তা নিয়ে পূর্ণিমা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন বলে জানান চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে ছোটপর্দার নাটক-টেলিছবিতে তাকে মাঝে মধ্যে দেখা যাবে।

আগামী মে মাসে প্রথম সন্তানের মুখ দেখবেন পূর্ণিমা। তাই তিনি কয়েক মাস ধরে পূর্ণ বিশ্রামে রয়েছেন।

এ বিষয়ে পূর্ণিমা বলেন, মা হওয়ার মধ্য দিয়েই

Penis Dating:: চোখ বাঁধা অবস্থায় পুরুষাঙ্গ ধরে বয়ফ্রেন্ড সনাক্তকরন ! (ভিডিও)

কি অদ্ভুত মানুষের ধ্যান ধারনা, চিন্তা ভাবনা। কত রকম আজগুবি কাজ কারবার মানুস করে তা আর বলে শেষ করার উপায় নেই। কত রকম আজগুবি খেলা আছে। বউ ঘাড়ে করে দৌড়ানো, স্বামীকে পীঠে নিয়ে দৌড়ানো, সবচেয়ে বড় মাছ ধরা, সবচেয়ে বড় ফসল ফলান, তাল গাছের মাথায় উঠে ঘণ্টা বাজানো। এমনও শুনেছি, নাইট পার্টিতে একেকটি এলকোহলের গ্লাসে একেক জনের গাড়ির চাবি থাকে। যার ভাগে যে গাড়ির চাবি উঠে সে নাকি সেই গাড়ির মালিকের বউ/ গার্ল ফ্রেন্ড নিয়ে যাবে। এক কথাই বউ অদল বদল।

এবার শুনুন আরেকটি অদ্ভুত খেলার কথা। পুরুসাঙ্গ হাতিয়ে বয়ফ্রেন্ড সনাক্ত করা। কি আশ্চর্যজনক, তাই না? আশ্চর্যজনক হলেও সত্য। দেখুন এই ভিডিও থেকে। 

তিন্নি-সারিকার মতো একই পরিণতি হতে যাচ্ছে শখের?


প্রতিবারই কোন না কোন সমালোচনার সৃষ্টি করছেন মডেল-অভিনেত্রী শখ। কখনো নিলয়ের সাথে প্রেম, কখনো সেই প্রেমে ভাঙ্গনের ফলে খবরে পরিণত হতেন এই তারকা। বিজ্ঞাপন দিয়ে সবার নজর কাড়া এই অভিনেত্রী করে গেছেন একের পর এক বিজ্ঞাপন, নাটক এমন কি সিনেমাও। কিন্তু সম্প্রতি হীন আচরণে নাখোশ করে বসলেন নির্মাতাকে।
সে রেশ ধরেই অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন শখ। শিডিউল ফাঁসানোর দায়ে এ নিয়ে দ্বিতীয়বার নিষিদ্ধ হলেন তিনি। তবে এ নিষেধাজ্ঞা নাটক-সিনেমা সংশ্লিষ্ট কোন সমিতি-সংগঠনের নয়। এমনকি শখ অভিনীত নতুন কোন নাটকের গল্পও নয়। শখকে নিষিদ্ধ করেছেন পরিচালক রেদওয়ান রনি। প্রায় একই কারণে প্রতিনিয়ত অভিযুক্ত হচ্ছেন সময়ের অন্যতম এ জনপ্রিয় মডেল-অভিনেত্রী।
এটা এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় মোড় নিয়েছে। তাই তো নির্মাণ-সংশ্লিষ্ট বেশির ভাগ মানুষ এখন শখের তুলনা করছেন মিডিয়া থেকে ফিরে যাওয়া তিন্নি-সারিকার সঙ্গে। এদিকে সম্প্রতি শিডিউল ফাঁসানোর গুরুতর অভিযোগ তুলে পত্রিকা অফিসে মেইল করেছেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি।
সেখানে তিনি উল্লেখ করেছেন, এনটিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক ‘পরিবার করি কল্পনা’র পূর্বনির্ধারিত শুটিংয়ে তারিখ ছিল ২৬শে মার্চ। কিন্তু শখের দেখা নেই, পরিচালকের ফোনও রিসিভ করছেন না তিনি। খোঁজ নিয়ে জানা গেল, তিনি একটি বিজ্ঞাপনের শুটিং করছেন অন্য ইউনিটে। যদিও ২৫শে মার্চ সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে সহকারী পরিচালকের মেসেজে শখ কনফার্ম করেছেন ২৬শে মার্চ শুটিংয়ের কলটাইম অনুযায়ী সকাল ১০টায় তিনি শুটিং স্পটে আসবেন। শখের ফিরতি কনফার্ম মেসেজ ছিল ৭টা ৫৮ মিনিটে তার নিজস্ব নম্বর থেকে।
ওই অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এর আগেও একবার ধারাবাহিক নাটক ‘এফএনএফ’-এর সময় শিডিউল নিয়ে ঝামেলা করার কারণে পরিচালক রেদওয়ান রনি সিদ্ধান্ত নেন শখকে আর কোন নাটকে নেবেন না। এরপর টানা ৩ বছর শখকে নিয়ে কোন নাটকের শুটিং করেননি রনি। এর পর শখ সেই প্রসঙ্গে দুঃখ প্রকাশ করার দীর্ঘদিন পর তাকে ‘পরিবার করি কল্পনায়’ অন্তর্ভুক্ত করা হয়।
এ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, আমি হতাশ বারবার শখের এ ধরনের নন-প্রফেশনাল আচরণে। একটি শুটিংয়ে অনেক সহশিল্পীর সঙ্গে সময় মিলানো থাকে, অনেক টাকা অর্থলগ্নির বিষয় যুক্ত থাকে, সেই সঙ্গে সঠিক সময়ে চ্যানেলে প্রচারের চাপ তো থাকেই। তার পরেও শখের মতো তথাকথিত এসব শিল্পী যদি এভাবে শিডিউল ফাঁসাতে থাকেন, তাহলে একজন নির্মাতার পক্ষে দর্শককে ভাল প্রডাকশন দেয়া অসম্ভব।
এদিকে রেদওয়ান রনির এমন লিখিত অভিযোগের সত্যতা কিংবা আত্মপক্ষ সমর্থনের জন্য শখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
তবে জানা গেছে, তিনি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন। এদিকে পরিচালক রেদওয়ান রনির প্রতি শখের বাবার স্পষ্ট মন্তব্য, চাইলে শখকে এ নাটক থেকে বাদ দিতে পারেন। তাতে শখের কোন সমস্যা নেই।
এদিকে ‘পরিবার করি কল্পনা’ ইউনিট সূত্রে জানা গেছে, শখের এমন আচরণের কারণে তাকে আবারও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন রেদওয়ান রনি ও তার শুটিং ইউনিট।

বিয়ের বিষয়ে মুখ খুললেন ক্যাটরিনা!

'আগামী বছর শুভ বিবাহ সম্পন্ন করতে চলেছেন রনবীর-ক্যাট' আজ দেশ-বিদেশের বিভিন্ন মিডিয়ায় এ খবর প্রকাশিত হওয়ায় অবাক হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আগামী বছর রনবীরের সাথে বিয়ের খবর কার্যত অস্বীকার করেছেন ক্যাটরিনা। তিনি বলেন, 'এই সম্পর্কে আমি কিছু জানি না। আমি মোটেও ওয়াকিবহাল নই। এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে তাহলে সবার আগে আমি নিজেই বলবো।'
ক্যাটরিনা বলেন, এখন পর্যন্ত বিয়ের কোনো পরিকল্পনাই নেই। তিনি বলেন, এই ধরনের প্রতিবেদন দ্বারা আমি বিভ্রান্ত হতে চাই না। আমার ব্যাক্তিগত জীবন নিয়ে এই ধরনের প্রতিবেদন না করলেই খুশি হবো।
সম্প্রতি, রনবীর এক টিভি সাক্ষাতকারে বলেন ক্যাটরিনা তার প্রতি মুগ্ধ। ধুম থ্রি'র এই নায়িকা বলেন, তার পরিবার এ বিষয়ে অবগত না। কেন এ ধরনের খবর লেখা হচ্ছে, তা আমরা জানি না।
সূত্র- টাইমস অফ ইন্ডিয়া

Thursday, March 27, 2014

নায়ক নিয়ে ভাবছেন না স্বাগতা


নাটকের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন মডেল, অভিনেত্রী ও গায়িকা স্বাগতা। তাঁর অভিনয়ে সর্বশেষ ছবি ‘কোটি টাকার ফকির’। রাজ্জাক পরিচালিত এ ছবিতে স্বাগতা অভিনয় করেন সম্রাটের বিপরীতে। এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও রাজি হননি তিনি। কারণ নতুন ছবিতে অভিনয়ের জন্য নায়কনির্ভর নয়, অভিনয়নির্ভর গল্পের অপেক্ষায় আছেন তিনি।
এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘কোটি টাকার ফকির’ ছবিটির পর যতগুলো ছবির প্রস্তাব পেয়েছি, সবগুলোই ছিল নায়কনির্ভর। তাই কাজগুলো করতে রাজি হইনি। চলচ্চিত্রে আমি অভিনয়নির্ভর গল্পের খোঁজে আছি। যদি পাই তাহলে আবারও চলচ্চিত্রে কাজ করতে চাই।’
চলচ্চিত্রে নিজের সেরা কাজ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘শত্রু শত্রু খেলা’ নামের ছবিটি আমার জীবনের অন্যতম সেরা কাজ। এই ছবিতে আমি অ্যান্টি-হিরোইনের চরিত্রে কাজ করেছি। আমার সহশিল্পীরা ছিলেন মান্না, মৌসুমী ও রাজ্জাকের মতো বড়মাপের তারকারা। সবার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছি।’
অভিনয়ে স্বাগতার অভিষেক হয়েছিল শিশুশিল্পী হিসেবে। তখন থেকেই অভিনয়ের প্রতি তাঁর ভালো লাগা জন্মে। এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছি। পরে নির্মাতা হতে চেয়েছিলাম। তাও আবার চলচ্চিত্রনির্মাতা। কিন্তু ভাগ্যে লেখা ছিল, তাই অভিনয়শিল্পী হয়েছি।’ 

স্বাগতা এও বলেন, ‘শিশুশিল্পীর ভাবমূর্তি ছেড়ে আবদুল্লাহ আল মামুনের ‘এক জনমে’ ধারাবাহিকে অভিনয় করি। ওই সময় মামুন আঙ্কেল আমাকে নাটকে নিয়মিত হওয়ার জন্য উত্সাহ দেন। তাঁর উত্সাহে নিয়মিত অভিনয় শুরু করি।’

আবেগঘন দৃশ্যে অস্বস্তি নেই স্বস্তিকার

টালিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনয় করতে যাচ্ছেন মৈনাক ভৌমিকের 'টেক ওয়ান' ছবিতে। আর এরইমধ্যে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছেন। কেননা এই সিনেমাটি দিয়ে আবারও অন্তরঙ্গ দৃশ্যে দেখা মিলবে তার।
স্বাধীনভাবে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনয়ের ক্ষেত্রে পরিচালকের অযাচিত হস্তপেক্ষ মোটেও পছন্দ নয় তার। তাছাড়া গল্পের প্রয়োজনে খোলামেলা হতেও বিন্দুমাত্র কৃপণতা করেন না তিনি। এ নিয়ে বিতর্কেরও ধার ধারেন না।
জানা গেছে, স্বস্তিকা মৈনাক ভৌমিকের 'টেক ওয়ান' ছবিতে একেবারেই আবেগঘন দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন। সম্প্রতি ইন্টারনেটে এর ট্রেইলর প্রকাশিত হয়েছে। এতে স্বস্তিকার একাধিক আবেগঘন দৃশ্য রয়েছে। টালিগঞ্জের কারো সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না বলে স্বস্তিকা রীতিমতো শর্তজুড়ে দিয়েছিলেন। পরিচালকও শর্ত মেনে দিল্লির এক মডেলকে তার বিপরীতে হাজির করান।
এ প্রসঙ্গে স্বস্তিকা বলেন, "অন্তরঙ্গ দৃশ্যগুলোয় শুটিং করার আগে পরিচালকের সঙ্গে তিনদিন আলোচনা করেছি। পুরোপুরি শৈল্পিকভাবেই দৃশ্যগুলো ধারণ করা হয়েছে।"
স্বস্তিকা আরো জানান, টালিগঞ্জের প্রত্যেক অভিনেতার সঙ্গেই তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই তার বিপরীতে এমন একজনকে চেয়েছিলেন যে তার সম্পর্কে কিছুই জানেন না। এ কারণেই তিনি অপরিচিত পুরুষের সঙ্গে আড়ষ্টতা ছাড়াই স্বাধীনভাবে দৃশ্যগুলো শুট করতে পেরেছেন।
উল্লেখ্য, ছবিটি এপ্রিলের মাঝামাঝিতে মুক্তি পাবে। আবেদনময়ী ইমেজের কারণে টালিগঞ্জের পাশাপাশি স্বস্তিকা বলিউডেও ব্যস্ত হয়ে উঠেছেন। বর্তমানে তিনি যশরাজ ফিল্মের নতুন প্রজেক্টের শুটিং করছেন।
উপরে